u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Rajnath-Suvendu: ‘বিকশিত ভারত গড়ার লক্ষ্যে শুভেন্দুর নেতৃত্বে বাংলা অংশ নেবে’, কলকাতায় মুখ্যমন্ত্রীর প্রশংসায় রাজনাথAbhishek Banerjee: ক্যামাক স্ট্রিটের অফিস মামলায় হাইকোর্টে স্বস্তি অভিষেকের, দমকলের নোটিশ খারিজSonarpur : ৮টি চেম্বার, ৮০০ টাকা ফি! সোনারপুরে ‘ভুয়ো চিকিৎসক’ গ্রেফতার, প্রেসক্রিপশনে একাধিক বড় ডিগ্রির উল্লেখSuvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যের
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • 91 Elephants Attack : ৯১ হাতির অবস্থান জানিয়ে সতর্কতা জারি মেদিনীপুর বনবিভাগের

91 Elephants Attack : ৯১ হাতির অবস্থান জানিয়ে সতর্কতা জারি মেদিনীপুর বনবিভাগের

হাতির অবস্থান ও হাতির সংখ্যা জানিয়ে মেদিনীপুর বন বিভাগ এর পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। মেদিনীপুর বন বিভাগে মোট ৯১টি হাতি রয়েছে। মেদিনীপুর বন বিভাগের অধীন চাঁদড়া রেঞ্জ এর চাউলপুরা এলাকায় ১টি,আমগোবরা এলাকায় ১টা,গাড়রা এলাকায় ১টি,সুকনাখালিএলাকায় ১টি,আমাঝর্নাতে ১২-১৫টি, নয়াবসত....

91 Elephants Attack : ৯১ হাতির অবস্থান জানিয়ে সতর্কতা জারি মেদিনীপুর বনবিভাগের

  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • 91 Elephants Attack : ৯১ হাতির অবস্থান জানিয়ে সতর্কতা জারি মেদিনীপুর বনবিভাগের

হাতির অবস্থান ও হাতির সংখ্যা জানিয়ে মেদিনীপুর বন বিভাগ এর পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে।....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

হাতির অবস্থান ও হাতির সংখ্যা জানিয়ে মেদিনীপুর বন বিভাগ এর পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। মেদিনীপুর বন বিভাগে মোট ৯১টি হাতি রয়েছে। মেদিনীপুর বন বিভাগের অধীন চাঁদড়া রেঞ্জ এর চাউলপুরা এলাকায় ১টি,আমগোবরা এলাকায় ১টা,গাড়রা এলাকায় ১টি,সুকনাখালিএলাকায় ১টি,আমাঝর্নাতে ১২-১৫টি, নয়াবসত রেঞ্জ এলাকার নলবনাতে ২৯-৩০টি,বিরপাথরিতে ২৯-৩২টি,পিড়াকাটা রেঞ্জ এর জয়নারায়নপুরে ১টি, আসনাবনিতে ১টি, আরাবাড়ী রেঞ্জ এলাকার ধানঘরিতে ১টি, লালগড় রেঞ্জ এলাকার তিলাঘাঘরিতে ৬টি,বান্দীতে ১টি হাতি রয়েছে ।

যার ফলে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বন বিভাগ এর অধীন বিভিন্ন এলাকায় মোট ৯১ টি হাতি বুধবার রয়েছে বলে মেদিনীপুর বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। তাই মেদিনীপুর বন বিভাগ এর পক্ষ থেকে সতর্কতা জারি করে জানানো হয় যে জঙ্গলে ছাতু কুড়োতে যাবেন না, সতর্ক থাকবেন।জঙ্গলে আগুন লাগানো এবং বন্য প্রাণী শিকার হইতে বিরত থাকবেন |

হাতির যাত্রা পথে বাধা দেবেন না, হাতি কে উত্ত্যক্ত করবেন না , সন্ধ্যার সময় জঙ্গল এলাকার রাস্তা দিয়ে যাতায়াত করবেন না। এলাকায় হাতি প্রবেশ করলে বন দফতরকে জানাবেন না। সেই সঙ্গে বিভিন্ন রাস্তায় গাড়ি চালিয়ে যাওয়ার সময় গাড়ির চালকদের সতর্ক হয়ে গাড়ি চালানোর জন্য বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

তবে যে ভাবে হাতির দল নয়াবসত এলাকায় রাজ্য সড়ক এর দাপিয়ে বেড়াচ্ছে তার ফলে ওই এলাকার বাসিন্দারা হাতির হামলায় ঘর বাড়ি ও ফসলের ক্ষতির আশঙ্কা করছেন। গ্রামবাসীরা বিষয়টি বন দফতরকে জানায়। খবর পেয়ে বুধবার ঘটনাস্থলে গিয়ে ওই হাতির দলের গতিবিধির উপর নজরদারি শুরু করেছে বন দফতরের কর্মীরা।

আজকের খবর