ব্রেকিং
Latest Posts
দার্জিলিং নয়, এবার সিঙ্গালিলার গুপ্তধন ‘রাম্মাম’-এ হারিয়ে যান | শান্ত পাহাড়ি অফবিট ভ্রমণ ২০২৬ (Offbeat Travel North Bengal)Mamata Sonarpur : ‘লাভলি টিভিতে কাজ করেন, একটু ভুলভ্রান্তি হতেই পারে, সেটা শুধরে নেওয়ার সময় দিন, ও পার্টির খুব অনুগত’ সোনারপুর থেকে দ্বিতীয় সুযোগের আবেদন মমতারAbhishek Murshidabad : ‘যারা এসে ভোট ভাগ করতে চাইছে, সব বিজেপির এজেন্ট’ মুর্শিদাবাদ থেকে অধীর ও হুমায়ুনকে তীব্র আক্রমণ অভিষেকেরSuvendu Nandigram : ‘মমতা দ্বিতীয়বার নন্দীগ্রামে দাঁড়ানোর চ্যালেঞ্জ নেননি’ মমতাকে তীব্র কটাক্ষ শুভেন্দুরDilip Ghosh Bulldozer : ‘৪ তারিখের পর এখানে থাকতে পারবে? খুব খারাপ সময় আসছে, বুলডোজার চলবে’ তৃণমূল কর্মীদের হুঁশিয়ারি দিলীপ ঘোষের
  • Home /
  • লাইফ স্টাইল /
  • Monkey Drinking Tap Water : তীব্র গরমে তৃষ্ণার্ত বাঁদর, জামবনির কনকদুর্গা মন্দির প্রাঙ্গণে ট্যাব ঘুরিয়ে খেল জল

Monkey Drinking Tap Water : তীব্র গরমে তৃষ্ণার্ত বাঁদর, জামবনির কনকদুর্গা মন্দির প্রাঙ্গণে ট্যাব ঘুরিয়ে খেল জল

ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের চিল্কিগড় এলাকায় ডুলুং নদীর ধারে ঘন জঙ্গলের মধ্যে রয়েছে মা কনক দুর্গার মন্দির। সেই মন্দির প্রাঙ্গণে থাকা কয়েকশো বাঁদর দাপিয়ে বেড়ায়। যখন ভক্তরা ও পর্যটকরা কনক দুর্গা মন্দিরে বেড়াতে যায় তখন তারা খাবারের জন্য ঘুরে বেড়ায়।....

Monkey Drinking Tap Water : তীব্র গরমে তৃষ্ণার্ত বাঁদর, জামবনির কনকদুর্গা মন্দির প্রাঙ্গণে ট্যাব ঘুরিয়ে খেল জল

  • Home /
  • লাইফ স্টাইল /
  • Monkey Drinking Tap Water : তীব্র গরমে তৃষ্ণার্ত বাঁদর, জামবনির কনকদুর্গা মন্দির প্রাঙ্গণে ট্যাব ঘুরিয়ে খেল জল

ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের চিল্কিগড় এলাকায় ডুলুং নদীর ধারে ঘন জঙ্গলের মধ্যে রয়েছে মা কনক দুর্গার....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের চিল্কিগড় এলাকায় ডুলুং নদীর ধারে ঘন জঙ্গলের মধ্যে রয়েছে মা কনক দুর্গার মন্দির। সেই মন্দির প্রাঙ্গণে থাকা কয়েকশো বাঁদর দাপিয়ে বেড়ায়। যখন ভক্তরা ও পর্যটকরা কনক দুর্গা মন্দিরে বেড়াতে যায় তখন তারা খাবারের জন্য ঘুরে বেড়ায়।

ভক্তদের পাশাপাশি পর্যটকরা কলা,আপেল, বিস্কুট তাদের হাসিমুখে খেতে দেয়, তারাও হাত বাড়িয়ে নেয়।ঝাড়গ্রাম জেলার অন্যতম পর্যটন কেন্দ্র হল কনক দুর্গা মন্দির প্রাঙ্গণ। সেই কনক দূর্গা মন্দিরে থাকা কয়েকশো বাঁদর প্রচন্ড গরমে কাহিল হয়ে পড়ছে।

তীব্র গরমে তৃষ্ণার্ত বাঁদর কনক দূর্গা মন্দির প্রাঙ্গনে থাকা ট্যাপ ঘুরিয়ে জল খাচ্ছে, এমনই ছবি শুক্রবার ধরা পড়লো, আমাদের ক্যামেরায়। তবে কনক দুর্গার মন্দিরে আসা ভক্তদের পাশাপাশি পর্যটকদের তারা কোন ক্ষতি করেনি,হাসিমুখে গোটা এলাকা দাপিয়ে বেড়ায়।

প্রতিদিন বহু মানুষ কনক দূর্গা মন্দিরে যায় মায়ের পূজো দিতে এবং বেড়াতে। তারা মন্দির প্রাঙ্গণে থাকা বাঁদরের সাথে আনন্দে মেতে ওঠে। কিন্তু তারা গরমে কাহিল হয়ে পড়ছে। তাই কনক দুর্গা মন্দির প্রাঙ্গণে থাকা ট্যাব ঘুরিয়ে জল খাচ্ছে বাঁদরের দল।

আজকের খবর