ব্রেকিং
  • Home /
  • অটোমোবাইল /
  • World’s Second Largest EV Charging hub in Kolkata : বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইভি চার্জিং হাব তৈরি হচ্ছে কলকাতায়, হবে বিপুল বিনিয়োগ

World’s Second Largest EV Charging hub in Kolkata : বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইভি চার্জিং হাব তৈরি হচ্ছে কলকাতায়, হবে বিপুল বিনিয়োগ

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন। ডেস্টিনেশন বেঙ্গল। destination kolkata। একের পর এক আন্তর্জাতিক স্তরে বিখ্যাত তথ্যপ্রযুক্তির সংস্থা কলকাতায় নিজেদের দপ্তর খোলার পরে কলকাতাকে কেন্দ্র করে ভারতবর্ষে বৈদ্যুতিন গাড়িই শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শুরু হল নতুন প্রকল্প। খাস কলকাতার বুকে বাড়ি....

World’s Second Largest EV Charging hub in Kolkata : বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইভি চার্জিং হাব তৈরি হচ্ছে কলকাতায়, হবে বিপুল বিনিয়োগ

  • Home /
  • অটোমোবাইল /
  • World’s Second Largest EV Charging hub in Kolkata : বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইভি চার্জিং হাব তৈরি হচ্ছে কলকাতায়, হবে বিপুল বিনিয়োগ

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন। ডেস্টিনেশন বেঙ্গল। destination kolkata। একের পর এক আন্তর্জাতিক স্তরে বিখ্যাত তথ্যপ্রযুক্তির সংস্থা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।

ডেস্টিনেশন বেঙ্গল। destination kolkata। একের পর এক আন্তর্জাতিক স্তরে বিখ্যাত তথ্যপ্রযুক্তির সংস্থা কলকাতায় নিজেদের দপ্তর খোলার পরে কলকাতাকে কেন্দ্র করে ভারতবর্ষে বৈদ্যুতিন গাড়িই শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শুরু হল নতুন প্রকল্প।

খাস কলকাতার বুকে বাড়ি গড়ে উঠতে চলেছে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ইলেকট্রিক চার্জিং হাব। খুব স্বাভাবিকভাবেই ভারতবর্ষের সবথেকে বৃহত্তম ইলেকট্রিক ভেহিকেল চার্জিং হাব হিসেবে স্বীকৃতি পাবে কলকাতার বুকে নির্মীয়মান ইভি চার্জিং হাব।

কলকাতার দক্ষিণ শহরতলিতে ঠাকুরপুকুরে ইজি উরজা নামে একটি সংস্থা গড়ে তুলছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইভি চার্জিং হাব। চলতি বছরের আগস্ট মাসের মধ্যেই কলকাতার বুকে এই ই ভি চার্জিং হাব কাজ শুরু করবে বলে জানিয়েছেন ইজি উরজা সংস্থার ম্যানেজিং ডিরেক্টর অশোক কাপুর।

 

প্রকল্পের বিষয়ে ব্যাখ্যা 'ইজি উর্জা'-র ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছেন, ঠাকুরপুকুরে যে চার্জিং হাব তৈরি করা হবে, তাতে ৩০০টি চার্জার থাকবে। তার সুবাদে কোনও একটি জায়গায় থাকা চার্জিং হাবের নিরিখে সেটি বিশ্বের বৃহত্তম হবে। আর বৃহত্তম চার্জিং হাব আছে চিনে। তাতে ৬৫০টি চার্জার রয়েছে বলে জানিয়েছেন তিনি।

 

আর সেই স্বপ্নের প্রকল্পের জন্য ইতিমধ্যে ঠাকুরপুকুরে জমিও বেছে নেওয়া হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, টেক কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছেন, ঠাকুরপুকুরে রাষ্ট্রায়ত্ত সংস্থা অ্যান্ড্রু ইউল অ্যান্ড কোম্পানির অব্যবহৃত জমি পড়ে আছে। প্রায় দুই একর জমিতে এখন আর কিছু করে না রাষ্ট্রায়ত্ত সংস্থা। সেই পরিস্থিতিতে বাণিজ্যিক চুক্তির মাধ্যমে ওই জমি পাওয়া গিয়েছে। সেখানেই চার্জিং হাব গড়ে তোলা হবে।

TCS Investment in Kolkata : কলকাতায় টাটার বিপুল বিনিয়োগ, কলকাতায় নতুন দুই ক্যাম্পাস টিসিএসের, তথ্য প্রযুক্তিতে হবে প্রায় ২৯০০০ কর্মসংস্থান

হিমাচল প্রদেশে তৈরি হবে চার্জার

'ইজি উর্জা'-র ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছেন, ঠাকুরপুকুরের হাব যে চার্জার থাকবে, সেগুলি সংস্থার হিমাচল প্রদেশের কারখানায় তৈরি করা হবে। তারপর সেগুলি ব্যবহার করা হবে ঠাকরপুকুরের চার্জিং হাবে। সেখানে দ্রুত ও ঢিমেগতির চার্জার লাগানো হবে। যে সংখ্যক চার্জার থাকবে, তার মধ্যে ২০ শতাংশ দ্রুত চার্জ করতে পারবে। ঘণ্টায় ১২০ কিলোওয়াট পর্যন্ত চার্জিংয়ের বন্দোবস্ত থাকবে।

5000 Crores investment in Bengal : বাংলায় বিপুল বিনিয়োগ, কলকাতা ও শিলিগুড়িতে বিলাসবহুল হোটেল তৈরিতে বিনিয়োগ ৫০০০ কোটি টাকার, হবে বিপুল কর্মসংস্থান

সেইসঙ্গে তিনি জানিয়েছেন, ঠাকুরপুকুর হাবের স্টোরেজ ক্ষমতা হবে ছয় মেগাওয়াট। পরিবেশের কথা মাথায় রেখে সোলার প্যানেল বসানো হবে। তাঁর কথায়, 'মাইক্রোগ্রিড থেকে ৪০ শতাংশ লোড তৈরি করা যাবে বলে আশা করছি আমরা। পরিবেশের কথা মাথায় রেখে এবং ভরসাযোগ্য শক্তি জোগানোর উৎস হিসেবে সেই মাইক্রোগ্রিড তৈরি করা হচ্ছে।'

UK Investment in Kolkata : মমতার লন্ডন সফরের পরেই কলকাতায় দপ্তর খুললো ব্রিটিশ সংস্থা টিডিকে গ্লোবাল, হবে বিপুল কর্মসংস্থান

কলকাতার চার্জিং হাব হতে পারে গেমচেঞ্জার

আর ঠাকুরপুকুরের চার্জিং হাবের হাত ধরে ভারতে বৈদ্যুতিক গাড়ির পরিকাঠামো আরও মজবুত হবে বলে আশা করছে সংশ্লিষ্ট মহল। 'ইজি উর্জা'-র ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছেন, স্ন্যাপ-ই এবং অন্যান্য বৈদ্যুতিক গাড়ি বিশিষ্ট ক্যাব পরিষেবার ক্ষেত্রে চার্জিং হাব তৈরি করা হচ্ছে।

যে চার্জিং হাব চালু হয়ে গেলে গুরুগ্রামকে টপকে ইতিহাস গড়বে কলকাতা। কারণ আপাতত গুরুগ্রামের হাবে ১৬০টি চার্জার আছে। কলকাতায় সেই সংখ্যাটা প্রায় দ্বিগুণ হবে।

2000 Crores investment in Bengal : বাংলায় বিপুল বিনিয়োগ, নন্দীগ্রামের জেলিংহামে জাহাজ নির্মাণ শিল্পে ২০০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা কেন্দ্রের, হবে বিপুল কর্মসংস্থান

India's largest single-site electric vehicle (EV) charging hub is set to come up in Thakurpukur, Kolkata. It will be the second-largest EV charging hub in the world, with 300 chargers, after China, which has the largest facility housing 650 chargers at a single location.

The project is estimated to cost ₹7.5 crore and is expected to become operational by August.

The facility will come up on a nearly two-acre abandoned plant of PSU Andrew Yule & Co. The project is executed for 300 vehicles of Snap-E cabs, a Bengal-based start-up providing all-electric app-based cab service.

 

আজকের খবর