Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

Kashmir Terror Attack: ভূস্বর্গ ভয়ংকর! কাশ্মীরের পেহলেগাঁওয়ে জঙ্গি হামলায় ঝাঁঝরা স্বামী, "ফিরিয়ে দিন আমার স্বামীকে" আর্তনাদ হানিমুনে যাওয়া নববিবাহিতা স্ত্রী-র - Kolkata Saradin : Bengali News, Latest Bengali News Headlines, Bangla Khabar, বাংলা খবর, Today Breaking News in Bengali
ব্রেকিং
Latest Posts
Suvendu DA meeting : আজ রাজভবনে মন্ত্রিসভার শপথ গ্রহণের পর নবান্নে সরকারি কর্মচারীদের সংগঠনগুলিকে নিয়ে ডিএ বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকলকাতার ট্রাম কি ফিরবে পুরনো ছন্দে? নতুন সরকারের কাছে জোরালো দাবি, রাস্তায় ফের ট্রামের ঘণ্টা শোনার অপেক্ষায় শহরIndia Alliance beside Abhishek : অভিষেকের উপর হামলায় সরব INDIA জোট! খাড়গে-কেজরিওয়াল-অখিলেশের তীব্র প্রতিবাদে চড়ল রাজনৈতিক পারদAbhishek Banerjee : সোনারপুরে অভিষেককে ঘিরে তুমুল বিক্ষোভ! ডিম-জুতো-পাথর ছোড়া, ভাঙল চশমা, হেলমেট পরে পৌঁছালেন নিহত কর্মীর বাড়িতেরাস্তায় ময়লা ফেললেই কড়া অ্যাকশন! আজ থেকেই বাংলায় চালু ‘স্বচ্ছ অ্যাপ’, বড় ঘোষণা অগ্নিমিত্রার
  • Home /
  • হেডলাইনস /
  • Kashmir Terror Attack: ভূস্বর্গ ভয়ংকর! কাশ্মীরের পেহলেগাঁওয়ে জঙ্গি হামলায় ঝাঁঝরা স্বামী, “ফিরিয়ে দিন আমার স্বামীকে” আর্তনাদ হানিমুনে যাওয়া নববিবাহিতা স্ত্রী-র

Kashmir Terror Attack: ভূস্বর্গ ভয়ংকর! কাশ্মীরের পেহলেগাঁওয়ে জঙ্গি হামলায় ঝাঁঝরা স্বামী, “ফিরিয়ে দিন আমার স্বামীকে” আর্তনাদ হানিমুনে যাওয়া নববিবাহিতা স্ত্রী-র

শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন। ‘দয়া করে বাঁচান, আমার স্বামীকে বাঁচান’, ভূস্বর্গ-জুড়ে আর্তনাদ। উপত্যকাজুড়েই প্রতিধ্বনিত হচ্ছে করুণ আর্তি। ততক্ষণে প্রায় সব শেষ। বেড়াতে এসে যে এই পরিণতি হতে পারে তা দুঃস্বপ্নেও ভাবেননি কেউ। মঙ্গলবার দুপুরে এক নৃশংস সন্ত্রাসী হামলায় কর্ণাটকের শিবমোগার....

Kashmir Terror Attack: ভূস্বর্গ ভয়ংকর! কাশ্মীরের পেহলেগাঁওয়ে জঙ্গি হামলায় ঝাঁঝরা স্বামী, “ফিরিয়ে দিন আমার স্বামীকে” আর্তনাদ হানিমুনে যাওয়া নববিবাহিতা স্ত্রী-র

  • Home /
  • হেডলাইনস /
  • Kashmir Terror Attack: ভূস্বর্গ ভয়ংকর! কাশ্মীরের পেহলেগাঁওয়ে জঙ্গি হামলায় ঝাঁঝরা স্বামী, “ফিরিয়ে দিন আমার স্বামীকে” আর্তনাদ হানিমুনে যাওয়া নববিবাহিতা স্ত্রী-র

শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন। ‘দয়া করে বাঁচান, আমার স্বামীকে বাঁচান’, ভূস্বর্গ-জুড়ে আর্তনাদ। উপত্যকাজুড়েই প্রতিধ্বনিত হচ্ছে করুণ....

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

আরও পড়ুন

শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন। 

‘দয়া করে বাঁচান, আমার স্বামীকে বাঁচান’, ভূস্বর্গ-জুড়ে আর্তনাদ। উপত্যকাজুড়েই প্রতিধ্বনিত হচ্ছে করুণ আর্তি। ততক্ষণে প্রায় সব শেষ। বেড়াতে এসে যে এই পরিণতি হতে পারে তা দুঃস্বপ্নেও ভাবেননি কেউ। মঙ্গলবার দুপুরে এক নৃশংস সন্ত্রাসী হামলায় কর্ণাটকের শিবমোগার বাসিন্দা মঞ্জুনাথ নিহত হয়েছেন। পরিবারের সঙ্গে ছুটি কাটাতে এসে এই মর্মান্তিক ঘটনার শিকার হন তিনি। তাঁর স্ত্রী পল্লবী, চোখের সামনে স্বামীর মৃত্যু প্রত্যক্ষ করে, হামলাকারীদের হিন্দু-বিদ্বেষী উদ্দেশ্যের কথা জানান।

ভূস্বর্গ যেন আবার ভয়ঙ্কর। জঙ্গিদের নির্বিচারে গুলিতে মৃত্যু হল কাশ্মীরে বেড়াতে যাওয়া নিরীহ মানুষের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ জনের মৃত্যু ও ১২ জনের আহত হওয়ার খবর মিলেছে। তাদের মধ্যে আবার ৪ জনের অবস্থা সংকটজনক। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবার শাখা সংগঠন।

পর্যটকদের কাছে অত্যন্ত পছন্দের জায়গা পহেলগাম। মঙ্গলবার সেখানেই এলোপাথাড়ি গুলি চালিয়ে পর্যটকদের খুন করল জঙ্গিরা। পর্যটকদের ওপর এই জঙ্গি হামলার ঠিক পরমুহূর্তের একটি ভয়াবহ ভিডিও সামনে এসেছে!

যেখানে আতঙ্কিত পর্যটকদের প্রাণভয়ে ছুটোছুটি করতে দেখা যাচ্ছে! এক পর্যটককে বলতে শোনা যাচ্ছে, তাঁরা ভেলপুরি খাচ্ছিলেন। তখনই সেখানে গুলিবৃষ্টি শুরু করে জঙ্গিরা। হামলার ঠিক পরই সামনে আসা এই হাড় হিম করা ভিডিওতে, এক মহিলাকে তাঁর স্বামীর জন্য চিৎকার করে সাহায্য চাইতে শোনা যাচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় হাড়হিম দৃশ্য। প্রকৃতি যেন থমকে গিয়েছে মুহূর্তে। চারিদিকে হাহাকার, কান্না, রক্তের ছিটে চোখেমুখে আর কেবল অসহায়তা। বেশ কয়েকজন আহত ব্যক্তিকে মাটিতে পড়ে থাকতেও দেখা যায়। হামলা থেকে বেঁচে যাওয়া পর্যটকদের দলের সঙ্গে থাকা শিশুটিও কাঁপছে ঘটনার মর্মান্তিক আকস্মিকতায়।

দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার একটি প্রধান পর্যটন কেন্দ্র হল পহেলগাম। এর আগে ২০১৭ সালের জুলাই মাসে। অনন্তনাগের কাছে, অমরনাথগামী পর্যটক বোঝাই বাসে হামলা চালিয়েছিল জঙ্গিরা। জঙ্গি হামলায় আটজনের মৃত্যু হয়েছিল। ২০২৪ সালের মে মাসে, পহেলগামেরই রিসর্টে, দুই পর্যটককে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। জুনে পুণ্যার্থী বোঝাই একটি বাস লক্ষ্য করে গুলি চলে। সেই হামলায় ৯ জনের মৃত্যু হয়েছিল।

এদিকে ইতিমধ্যেই শ্রীনগরের উদ্দেশে রওনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জঙ্গি হামলার নিন্দা করে সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা করছি। যারা এর নেপথ্যে আছে তারা ছাড়া পাবে না।

বিরোধী দলনেতা রাহুল গান্ধী লিখেছেন, জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে কাপুরুষোছিত জঙ্গি হামলায় পর্যটকদের মৃত্যু এবং কয়েকজনের আহত হওয়ার খবর নিন্দনীয় এবং হৃদয়বিদারক। সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা দেশ একজোট রয়েছে।

আজকের খবর