ব্রেকিং
Latest Posts
Koel Mullick : ২১ জুলাইয়ের আগে মমতার চাপ বাড়িয়ে রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা কোয়েল মল্লিকের, ইস্তফা দিয়েই বৈঠক ভূপেন্দ্র যাদবের সঙ্গে‘যাঁর যাঁর যাওয়ার আছে, ২১ জুলাইয়ের আগে লোটাকম্বল গুছিয়ে দল ছেড়ে চলে যান’ ডেডলাইন মমতারKolkata Book Fair : বইমেলাতেও কোটি টাকার দুর্নীতির অভিযোগ! তৃণমূল আমলের ফাইল খুলতে নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরনবান্নে ফ্লিপকার্টের শীর্ষকর্তাদের সঙ্গে শুভেন্দুর বৈঠক, বাংলার ই-কমার্সে বড় বিনিয়োগের ইঙ্গিত, শিল্প ও কর্মসংস্থানে নতুন বার্তাUK India Free Trade : ঐতিহাসিক ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর! আজ থেকেই সস্তা হবে বহু পণ্য, খুলছে বিনিয়োগ ও ব্যবসার নতুন দিগন্ত
  • Home /
  • রেসিপি /
  • Homemade Lassi Recipe : প্রখর গ্রীষ্মে হাইড্রেট থাকতে মাত্র ৫ মিনিটেই বানান সুস্বাদু দইয়ের শরবত

Homemade Lassi Recipe : প্রখর গ্রীষ্মে হাইড্রেট থাকতে মাত্র ৫ মিনিটেই বানান সুস্বাদু দইয়ের শরবত

বিতস্তা সেন। কলকাতা সারাদিন। বাইরে যেন লু বইছে! প্রখর গ্ৰীষ্মেও শরীর তাই ঠান্ডা রাখাটাই আসল চ্যালেঞ্জ। এই সময় থেকেই স্বাস্থ্যের প্রতি যত্নশীল (Health Care) হওয়া প্রয়োজন। গরমকাল মানেই ঠান্ডা পানীয়ের দিকে ঝোঁক বেশি তৈরি হয়। রাস্তায় কিংবা বাড়িতে, যখন তখন....

Homemade Lassi Recipe : প্রখর গ্রীষ্মে হাইড্রেট থাকতে মাত্র ৫ মিনিটেই বানান সুস্বাদু দইয়ের শরবত

  • Home /
  • রেসিপি /
  • Homemade Lassi Recipe : প্রখর গ্রীষ্মে হাইড্রেট থাকতে মাত্র ৫ মিনিটেই বানান সুস্বাদু দইয়ের শরবত

বিতস্তা সেন। কলকাতা সারাদিন। বাইরে যেন লু বইছে! প্রখর গ্ৰীষ্মেও শরীর তাই ঠান্ডা রাখাটাই আসল চ্যালেঞ্জ।....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

বিতস্তা সেন। কলকাতা সারাদিন।

বাইরে যেন লু বইছে! প্রখর গ্ৰীষ্মেও শরীর তাই ঠান্ডা রাখাটাই আসল চ্যালেঞ্জ। এই সময় থেকেই স্বাস্থ্যের প্রতি যত্নশীল (Health Care) হওয়া প্রয়োজন। গরমকাল মানেই ঠান্ডা পানীয়ের দিকে ঝোঁক বেশি তৈরি হয়।

রাস্তায় কিংবা বাড়িতে, যখন তখন ঠান্ডা জল (Cold Water) খাওয়ার প্রবণতা তৈরি হয়। গ্রীষ্মের সময় শরীরকে হাইড্রেট রাখতে প্রচুর পরিমাণে জল খাওয়া উচিত। তবে জলেই সবটা পূরণ হয় না। তার সঙ্গে ফলের রস (Fruit Juice), লস্যি (Lassi) খাওয়াও দরকার। তাতে মন ও শরীর, উভয়ই তৃপ্তি হয়।

গরমকালে লস্যির চাহিদা বেশ তুঙ্গে থাকে। বাইরের দোকান থেকে নয়, বাড়িতেই বানা এই সুস্বাদু পানীয়। বাংলা সাধারণত ঘোল বলা হয়। তবে এই ঘোল বা লস্য়ি বানানো কোনও ব্যাপার নয়।

সব উপকরণ মজুত থাকলে চটপট বানিয়ে নিতে পারবেন। বাড়িতে অতিথি এলে বা বন্ধুদের সঙ্গে আড্ডার সময় টক দই দিয়ে শরবত বানিয়ে নিতে পারবেন। কীভাবে বানাবেন, তা দেখে নিন একঝলকে…

 

উপকরণ

২ গ্লাস দই শরবত বা লস্যির জন্য লাগবে ৪০০ গ্রাম টক দই, ৩ টেবিলস্পুন চিনি, ৫টি কাজুবাদাম, কিসমিস ভেজানো, নুন এক চামচ, কাজু-কিসমিস কুচনো, ১০১২টা আইস কিউব।

 

কীভাবে বানাবেন

ঠান্ডা ঠান্ডা দইয়ের শরবত দিয়ে গলা ভেজানোর জন্য প্রথমে সব উপকরণ একটি মিক্সিতে দিয়ে দিন। দই, চিনি, কাজুবাদাম, কিসমিস সব একসঙ্গে ব্লেন্ড করে নিন।

এরপর বরফের টুকরো ও নুন দিয়ে আবার মিক্সিতে ভালোভাবে মিশিয়ে নিন। দইশরবত বানাতে বেশি সময় লাগে না। তবে লক্ষ্য করবেন, লস্যি বানানোর সময় চিনি যেন গলে যায়।

তাহলে জিভে মিষ্টির স্বাদ অনেক কম লাগবে। পরিবেশনের সময় গোলাপের পাপড়ি, পুদিনা পাতা কিংবা কাজু-কিসমিস কুচনো ছড়িয়ে দিতে পারেন। সঙ্গে ২-৪টি আইস কিউব গ্লাসের মধ্যে দিয়ে দিতে পারেন।

আজকের খবর