Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

Abhishek Banerjee visits INA Memorial in Singapore : জাপানে রাসবিহারীর পরে বাঙালি আবেগে শান দিয়ে সিঙ্গাপুরে আইএনএ মেমোরিয়াল ও রামকৃষ্ণ মিশনে অভিষেক - Kolkata Saradin News : বাংলা, কলকাতা, Bengali News, Latest Bengali News, Bangla News, বাংলা খবর, Breaking News
ব্রেকিং
Latest Posts
নবান্নে নীল-সাদার জমানা শেষ! এবার গেরুয়ার ছোঁয়া প্রশাসনের প্রাণকেন্দ্রে, জোর জল্পনা রাজ্যজুড়েSuvendu Nandigram : “এরা কেউ ছাত্র নয়, এরা জামাতি, মৌলবাদী, বিদেশি টাকায় পুষ্ট” কলকাতায় ছাত্র আন্দোলনকারীদের স্বরূপ ফাঁস করলেন শুভেন্দুশঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, চাকরির আশ্বাসও; রামনগরে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা৩৬ দিনের আন্দোলনের পর ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী; ‘এটা গণতন্ত্রের জয়’, আবেগঘন দাবি অভিজিৎ দীপকেরPM Modi : ‘থ্যাঙ্ক ইউ ফ্রেন্ডস’ বলতেই বিস্ফোরণ! মধ্যরাতের রিলে বিশ্বরেকর্ড ভাঙলেন মোদী, জেন-জি-দের উদ্দেশে বার্তায় তোলপাড় নেটদুনিয়া
  • Home /
  • আন্তর্জাতিক /
  • Abhishek Banerjee visits INA Memorial in Singapore : জাপানে রাসবিহারীর পরে বাঙালি আবেগে শান দিয়ে সিঙ্গাপুরে আইএনএ মেমোরিয়াল ও রামকৃষ্ণ মিশনে অভিষেক

Abhishek Banerjee visits INA Memorial in Singapore : জাপানে রাসবিহারীর পরে বাঙালি আবেগে শান দিয়ে সিঙ্গাপুরে আইএনএ মেমোরিয়াল ও রামকৃষ্ণ মিশনে অভিষেক

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। জাপানে রাসবিহারী বসুর পরে বাঙালি আবেগে শান দিয়ে সিঙ্গাপুরে আইএনএ মেমোরিয়াল ও রামকৃষ্ণ মিশনে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অপারেশন সিঁদুর ও সন্ত্রাসবাদ দমনে ভারতের পদক্ষেপ বিশ্বের দরবারে তুলে ধরতে বহুদলীয় প্রতিনিধি দলের সদস্য....

Abhishek Banerjee visits INA Memorial in Singapore : জাপানে রাসবিহারীর পরে বাঙালি আবেগে শান দিয়ে সিঙ্গাপুরে আইএনএ মেমোরিয়াল ও রামকৃষ্ণ মিশনে অভিষেক

  • Home /
  • আন্তর্জাতিক /
  • Abhishek Banerjee visits INA Memorial in Singapore : জাপানে রাসবিহারীর পরে বাঙালি আবেগে শান দিয়ে সিঙ্গাপুরে আইএনএ মেমোরিয়াল ও রামকৃষ্ণ মিশনে অভিষেক

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। জাপানে রাসবিহারী বসুর পরে বাঙালি আবেগে শান দিয়ে সিঙ্গাপুরে আইএনএ মেমোরিয়াল ও....

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

জাপানে রাসবিহারী বসুর পরে বাঙালি আবেগে শান দিয়ে সিঙ্গাপুরে আইএনএ মেমোরিয়াল ও রামকৃষ্ণ মিশনে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অপারেশন সিঁদুর ও সন্ত্রাসবাদ দমনে ভারতের পদক্ষেপ বিশ্বের দরবারে তুলে ধরতে বহুদলীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে এশিয়া সফরে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাপান ও দক্ষিণ কোরিয়ার পর এবার তিনি পৌঁছেছেন সিঙ্গাপুরে।

মঙ্গলবার সিঙ্গাপুরের এসপ্ল্যানেড পার্কে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি মেমোরিয়ালে শ্রদ্ধা জানানোর পাশাপাশি রামকৃষ্ণ মিশনেও যান তিনি, ফের একবার বাঙালি আবেগে শান দিতে দেখা গেল তাঁকে।

নেতাজির অবদানে শ্রদ্ধা ও সংস্কারের আবেদন

সিঙ্গাপুরের এসপ্ল্যানেড পার্কে অবস্থিত আইএনএ মেমোরিয়ালে এদিন শ্রদ্ধার্ঘ জানাতে যান অভিষেক। যদিও সেখানে সংস্কারের কাজ চলায় বাইরে থেকেই শ্রদ্ধা নিবেদন করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদানের কথা তুলে ধরেন এবং স্মৃতিসৌধের সংস্কারের প্রয়োজনীয়তার উপর জোর দেন।

এদিন সিঙ্গাপুরে অবস্থিত রামকৃষ্ণ মিশনেও যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে রামকৃষ্ণদেব, মা সারদা ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ জানান তিনি। রামকৃষ্ণ মিশন যেভাবে রামকৃষ্ণদেব, মা সারদা ও স্বামীজির আদর্শকে বহন করে চলেছে এবং আধ্যাত্মিক ও মানবিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে চলেছে, তার ভূয়সী প্রশংসা করেন অভিষেক।

অপারেশন সিঁদুর ও সন্ত্রাসবাদ দমনে ভারতের পদক্ষেপগুলি বিশ্বজুড়ে তুলে ধরার লক্ষ্যে এই বহুদলীয় প্রতিনিধি দল এশিয়ার পাঁচটি দেশে পরপর সফর করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। জাপান ও দক্ষিণ কোরিয়া সফরের পর তিনি এখন সিঙ্গাপুরে রয়েছেন।

জাপান ও দক্ষিণ কোরিয়াতে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়ার বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন অভিষেক। এর পাশাপাশি, প্রতিটি দেশে গিয়ে তিনি বাঙালি আবেগেও শান দিয়েছেন।

টোকিয়োতে স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসুর স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধার্ঘ জানানোর পাশাপাশি সেটির ভাঙাচোরা অবস্থা নিয়ে জাপানে ভারতীয় রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। টোকিয়োতে রাধাবিনোদ পালের স্মৃতিসৌধেও শ্রদ্ধার্ঘ জানিয়েছিলেন এই তৃণমূল সাংসদ।

আবার দক্ষিণ কোরিয়ায় গিয়ে কোরিয়ানদের সঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গভীর সাংস্কৃতিক যোগের কথা তুলে ধরেন। এবার সিঙ্গাপুরেও বাঙালি আবেগ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের উপর জোর দিতে দেখা গেল অভিষেককে।

আজকের খবর