u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Rajnath-Suvendu: ‘বিকশিত ভারত গড়ার লক্ষ্যে শুভেন্দুর নেতৃত্বে বাংলা অংশ নেবে’, কলকাতায় মুখ্যমন্ত্রীর প্রশংসায় রাজনাথAbhishek Banerjee: ক্যামাক স্ট্রিটের অফিস মামলায় হাইকোর্টে স্বস্তি অভিষেকের, দমকলের নোটিশ খারিজSonarpur : ৮টি চেম্বার, ৮০০ টাকা ফি! সোনারপুরে ‘ভুয়ো চিকিৎসক’ গ্রেফতার, প্রেসক্রিপশনে একাধিক বড় ডিগ্রির উল্লেখSuvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যের

Labours Sacked in Haldia : বিনা নোটিশে ছাঁটাই:হলদিয়ায় বিক্ষোভ কর্মীদের

হলদিয়া বন্দরে কার্গো হ্যান্ডেল এজেন্সি এএম এন্টারপ্রাইজের অফিসের গেটঘেরাও করে বিক্ষোভ দেখালো কর্মচারীরা। অফিসে কোন অফিসার ঢুকতে পারল না। অভিযোগ ৫৯ জন শ্রমিককে বিনা নোটিশে ছটাই করা হয়েছে। এর প্রতিবাদে আগে ডেপুটেশন দিয়েছিল কর্মীরা, সেই সময় ম্যানেজমেন্ট ১ তারিখ পর্যন্ত....

Labours Sacked in Haldia : বিনা নোটিশে ছাঁটাই:হলদিয়ায় বিক্ষোভ কর্মীদের

হলদিয়া বন্দরে কার্গো হ্যান্ডেল এজেন্সি এএম এন্টারপ্রাইজের অফিসের গেটঘেরাও করে বিক্ষোভ দেখালো কর্মচারীরা। অফিসে কোন অফিসার....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

হলদিয়া বন্দরে কার্গো হ্যান্ডেল এজেন্সি এএম এন্টারপ্রাইজের অফিসের গেটঘেরাও করে বিক্ষোভ দেখালো কর্মচারীরা। অফিসে কোন অফিসার ঢুকতে পারল না। অভিযোগ ৫৯ জন শ্রমিককে বিনা নোটিশে ছটাই করা হয়েছে।

এর প্রতিবাদে আগে ডেপুটেশন দিয়েছিল কর্মীরা, সেই সময় ম্যানেজমেন্ট ১ তারিখ পর্যন্ত সময় নিয়েছিল। ১ তারিখের পর কোন সিদ্ধান্ত না নেওয়ায় সকাল সাড়ে আটটা থেকে এম এন্টারপ্রাইজের অফিসের গেটে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে।

এম এন্টারপ্রাইজে হলদিয়া বন্দরে কাট টু গেটে ছাঁটাই শ্রমিকদের সাথে দেখা করেন হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল।

বিধায়িকা তাপসী মন্ডল বলেন সন্ধ্যে ছটা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছি তারমধ্যে বাদ দেওয়া শ্রমিকদেরকে নিয়োগ করতে হবে,না হলে আগামীকাল ওই সংস্থার যত অফিস আছে সমস্ত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানো হবে।

স্থানীয় তৃনমূল নেতা সেক আজগর আলী বলেন ম্যানেজমেন্ট চক্রান্ত করে এই শ্রমিকদেরকে বাদ দিয়ে বাহিরের থেকে কম মজুরি দিয়ে অবৈধ শ্রমিকদেরকে নিয়ে কাজ করাচ্ছে। এখানে একটা চক্রান্ত কাজ করছে। শ্রমিকরা বলেন কোন কারণ ছাড়াই তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয় হঠাৎ করে গেট পাস লক করে দেওয়া হয়। এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

আজকের খবর