Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

Ghatal Flood : বন্যার জলে প্লাবিত ঘাটাল পৌরসভার রাস্তায় ডিঙ্গিতে যাতায়াত মানুষের - Kolkata Saradin : Bengali News, Latest Bengali News Headlines, Bangla Khabar, বাংলা খবর, Today Breaking News in Bengali
ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Ghatal Flood : বন্যার জলে প্লাবিত ঘাটাল পৌরসভার রাস্তায় ডিঙ্গিতে যাতায়াত মানুষের

Ghatal Flood : বন্যার জলে প্লাবিত ঘাটাল পৌরসভার রাস্তায় ডিঙ্গিতে যাতায়াত মানুষের

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে! মঙ্গলবার থেকেই নদীগুলিতে জলের চাপ ক্রমশ বেড়ে চলেছে। যার ফলে বিভিন্ন এলাকাতে নতুন করে প্লাবিত হয়েছে। জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বহু এলাকাতে বাঁধ ভেঙে জল গ্রামে ঢুকে প্লাবিত হচ্ছে....

Ghatal Flood : বন্যার জলে প্লাবিত ঘাটাল পৌরসভার রাস্তায় ডিঙ্গিতে যাতায়াত মানুষের

  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Ghatal Flood : বন্যার জলে প্লাবিত ঘাটাল পৌরসভার রাস্তায় ডিঙ্গিতে যাতায়াত মানুষের

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে! মঙ্গলবার থেকেই নদীগুলিতে জলের চাপ....

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

আরও পড়ুন

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে! মঙ্গলবার থেকেই নদীগুলিতে জলের চাপ ক্রমশ বেড়ে চলেছে। যার ফলে বিভিন্ন এলাকাতে নতুন করে প্লাবিত হয়েছে।

জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বহু এলাকাতে বাঁধ ভেঙে জল গ্রামে ঢুকে প্লাবিত হচ্ছে বিস্তৃর্ন এলাকা । ঘাটালের বরদা চৌকান এলাকাতে রাজ্য সড়কের উপরে জল উঠে যাবার কারণে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। ঘাটালে বন্যা পরিস্থিতির উদ্বেগজনক ভাবে অবনতি হওয়ার জন্য, বিদ্যুৎ দপ্তর প্রায় ৪৫০ টি ট্রান্সফরমার থেকে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার বিকেলে চন্দ্রকোনা-১ ব্লকের মনোহরপুর-১ গ্রাম পঞ্চায়েতের গাংচা গ্রামে শিলাবতী নদীর বাঁধ ভেঙেছে। এরফলে পার্শ্ববর্তী প্রায় ১০ টি গ্রাম বন্যার জলে ভেসে যায় সেই সঙ্গে বিস্তীর্ণ এলাকার কৃষি জমিয়ে বন্যার জলের তলায়।

অন্যদিকে, ঘাটালের বন্দর এলাকায় রূপনারায়ণ নদের জল মঙ্গলবার রাত থেকেই বিপদসীমার উপর দিয়ে বয়ে চলেছে। ইতিমধ্যেই ঘাটালের সাংসদ দীপক অধিকারী (অভিনেতা দেব) বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন। পরে তিনি মহকুমা প্রশাসনের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকে জল বাড়লে কিভাবে মোকাবিলা করা হবে, ত্রাণ ও আশ্রয়এবং বন্যার সময় এলাকায় বিদ্যুৎ ও পানীয় জলের পরিষেবা প্রভৃতি বিষয়ে আলোচনা হয়।

ঘাটালের সেই চিরাচরিত বন্যা পরিস্থিতির ভয়াবহ রূপ আবারো দেখা গেল। ঘাটাল পৌরসভার ভেতরের রাস্তার উপর জল এতটাই বেশি যে মানুষকে ডিঙ্গিতে করে রাস্তা পার হতে হচ্ছে।

ঘাটাল পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড ইতিমধ্যেই জলমগ্ন। ঘাটাল বাসীর কাছে জল-যন্ত্রণা যেন অভিশাপ হয়ে দাঁড়িয়ে গেছে। ঘাটাল থানায় জল ঢুকে যাওয়ায় স্থানীয় একটি বেসরকারি অতিথি সালায় চলছে ঘাটাল থানার কাজ। এছাড়াও একাধিক স্কুল ও সরকারি অফিস গুলি এখন জলের তলায়। যার ফলে সমস্যায় পড়েছেন ঘাটাল মহকুমার বাসিন্দারা।

আজকের খবর