ব্রেকিং
Latest Posts
সিঙ্গুর থেকে হলদিয়া! বাংলায় কেমিক্যাল হাব গড়ার প্রস্তাব, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে চিঠি শমীক ভট্টাচার্যেরAbhishek Banerjee : হাইকোর্টে বড় স্বস্তি অভিষেকের! ৩ থানার মামলায় পুলিশ এখনই কড়া পদক্ষেপ করতে পারবে না, নির্দেশ হাইকোর্টেরDilip Ghosh against Corruption : ‘তৃণমূলের এজেন্টরা ফিক্স করে পুলিশের হাতে দিত, পুলিশ সেটা নবান্ন এবং কালীঘাটে পাঠাত’ বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষেরIskcon Mid Day Meal : ১ আগস্ট থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিল দেবে ইসকন, আলাদা করে ছাত্রছাত্রীদের ডিম দেওয়ার ঘোষণা শুভেন্দুরপাহাড় দখলের লড়াইয়ে নতুন সমীকরণ! কলকাতায় মুখ্যমন্ত্রী ও দিলীপ ঘোষের সঙ্গে বিমল গুরুংয়ের ম্যারাথন বৈঠক, অক্টোবরেই বড় রাজনৈতিক বার্তা?
  • Home /
  • ক্রাইম /
  • Dilip Ghosh against Corruption : ‘তৃণমূলের এজেন্টরা ফিক্স করে পুলিশের হাতে দিত, পুলিশ সেটা নবান্ন এবং কালীঘাটে পাঠাত’ বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষের

Dilip Ghosh against Corruption : ‘তৃণমূলের এজেন্টরা ফিক্স করে পুলিশের হাতে দিত, পুলিশ সেটা নবান্ন এবং কালীঘাটে পাঠাত’ বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষের

‘এজেন্টরা টাকা তুলে পুলিশের হাতে দিত, সেখান থেকে যেত নবান্ন-কালীঘাটে’— দুর্নীতি ইস্যুতে বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষের সুমন তরফদার। কলকাতা সারাদিন। ‘টুলু মণ্ডল বিখ্যাত ব্যক্তি। সবাই চেনে। কয়লা খাদান এবং কোল বেল্টে পরিচিত নাম। অনেক নেতাকে খুশি রাখত। নিজেও করে খেত।....

Dilip Ghosh against Corruption : ‘তৃণমূলের এজেন্টরা ফিক্স করে পুলিশের হাতে দিত, পুলিশ সেটা নবান্ন এবং কালীঘাটে পাঠাত’ বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষের

  • Home /
  • ক্রাইম /
  • Dilip Ghosh against Corruption : ‘তৃণমূলের এজেন্টরা ফিক্স করে পুলিশের হাতে দিত, পুলিশ সেটা নবান্ন এবং কালীঘাটে পাঠাত’ বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষের

‘এজেন্টরা টাকা তুলে পুলিশের হাতে দিত, সেখান থেকে যেত নবান্ন-কালীঘাটে’— দুর্নীতি ইস্যুতে বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

‘এজেন্টরা টাকা তুলে পুলিশের হাতে দিত, সেখান থেকে যেত নবান্ন-কালীঘাটে’— দুর্নীতি ইস্যুতে বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষের

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

‘টুলু মণ্ডল বিখ্যাত ব্যক্তি। সবাই চেনে। কয়লা খাদান এবং কোল বেল্টে পরিচিত নাম। অনেক নেতাকে খুশি রাখত। নিজেও করে খেত। তৃণমূল এরকম অনেক এজেন্ট ফিক্স করেছিল। পুলিশও করেছিল। এরা ফিক্স করে পুলিশের হাতে দিত। পুলিশ সেটা নবান্ন এবং কালীঘাটে পাঠাত। এখন সব লিঙ্ক কেটে গেছে। সব একস্পোজ হয়ে গেছে। এখন পুলিশ নিজেই অ্যাকশন নিচ্ছে।’ বীরভূমে সরকারি বাসের প্রাক্তন চালক তথা পাথর খাদানের সঙ্গে জড়িত ব্যবসায়ী মিনার মণ্ডলের বাড়ি তল্লাশি চালিয়ে প্রায় ২৯ কোটি টাকা, ১৫ কেজি সোনা উদ্ধারের ঘটনার পরেই এভাবে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ।

 

টুলু মণ্ডলের মেয়ের বিয়ের বাজেট দেড়শো কোটি টাকা খরচ হয়েছে বলে অভিযোগ উঠেছে। ২০২৪ সালে চর্চায় এসেছিল তাঁর মেয়ের বিয়ে। অভিযোগ, মেয়ের বিয়েতে ১০০ কোটি টাকা খরচ করেছিলেন টুলু। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আরবাজ খান, জারিন খান, আফতাব শিবদাসানি, আসরানির মতো অভিনেতারা। টলিউডের অঙ্কুশ হাজরা, দর্শনা বণিকেরা।

 

এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘কেষ্ট মণ্ডলের চ্যালারা তো এরকমই হবে। সাড়ে ৫০০ কোটি টাকার কমপ্লেন তো কেষ্ট মণ্ডলের বিরুদ্ধে আছে। ওনার চ্যালা চামুন্ডার কাছে এইটুকু টাকা তো থাকবেই। কিভাবে লুঠ হয়েছিল ভাবুন। কেন বীরভূম গরিব। কেন মুর্শিদাবাদ গরিব।

Suvendu : ‘আপনারা বাংলায় ফিরতে শুরু করুন, কারখানায় কাজ ও সরকারি চাকরি নিশ্চিত করা হবে’ সিকিমে সুড়ঙ্গ বিপর্যয়ে মৃত শ্রমিকদের পরিবারকে অর্থ সাহায্য ও চাকরি তুলে দিয়ে আহ্বান শুভেন্দুর

সারা দেশের চোখে এই দুটি গরিব জেলা। কেন গরিব এবার বোঝা যাচ্ছে। ওই জেলার সম্পদ লুঠ করা হয়েছে। সাধারণ জনতা গরিব আছে। খোঁজ খবর বিচার শুরু হয়ে গেছে। আরও বেরোবে। যোগ্য শাস্তি সবাই পাবে।’

অন্যদিকে তৃণমূল জমানায় তৃণমূল নেতাদের তোলাবাজি এবং কাট মানি নেওয়ার প্রেক্ষিতে রাজ্যের রাজস্ব আদায় কমে গিয়েছিল বলে যে অভিযোগ বারে বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করে আসছেন সেই প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য, ‘এতদিন আদায় হতো না। পঞ্চায়েতে বাড়ির ট্যাক্স দিতে গিয়ে বলছে বাড়ি হচ্ছে না। তার লিঙ্ক নেই। কে চালায় ঠিক নেই। ইচ্ছাকৃত ভাবে টাকাপয়সা দিয়ে সেটিং করে সব করা হয়েছে। এতো জমি বাড়ি বিক্রি বা হস্তান্তর। তাও রাজস্ব আসেনি। কয়লা বালি ট্রান্সপোর্ট সব লুঠ হতো। সেগুলি বন্ধ হতেই সরকারের ঘরে টাকা আসতে শুরু করেছে। দিল্লির টাকা আসত। লুঠ হয়ে যেত। উন্নয়ন থেকে অনেক দূরে ছিল পশ্চিমবঙ্গ। এবার গতি আসবে।’

 

 

আজকের খবর