u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Suvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়কলকাতায় বেআইনি বহুতল নির্মাণে কোটি কোটি কালো টাকার অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের৩৫০০ বছরের রহস্য ফাঁস! সিনাই মরুভূমির বালির নিচে মিলল মিশরের হারানো সামরিক দুর্গ, চাঞ্চল্য প্রত্নতত্ত্ব মহলে
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Suvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দু

Suvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দু

Nandigram Chandranath Murder: ‘ভাইপো গ্যাংয়ের হাত রয়েছে, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি’, বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন। “আমার কাছে যা খবর আছে, তাতে চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং। এই হত্যাকাণ্ডের জন্য শার্প শুটারদের ২ কোটি....

Suvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দু

  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Suvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দু

Nandigram Chandranath Murder: ‘ভাইপো গ্যাংয়ের হাত রয়েছে, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি’, বিস্ফোরক দাবি শুভেন্দু....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

Nandigram Chandranath Murder: ‘ভাইপো গ্যাংয়ের হাত রয়েছে, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি’, বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর

কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন।

“আমার কাছে যা খবর আছে, তাতে চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং। এই হত্যাকাণ্ডের জন্য শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল।” নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী নিহত চন্দ্রনাথের মা হাসিরানী রথের সমর্থনে মিছিল থেকে এমন বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে মামলাটি বর্তমানে বিচারাধীন থাকায় কৌশলগত কারণেই সমস্ত তথ্য এখনই প্রকাশ্যে আনছেন না বলে জানিয়েছেন তিনি।

 

যদিও এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর দাবি, চন্দ্রনাথকে খুন করতে যাঁরা শুটারকে টাকা পৌঁছে দিয়ে এসেছিলেন, তাঁরা ডায়মন্ড হারবারের। তাঁদের কল রেকর্ড তিনি শুনেছেন বলেও জানান। তাঁর কথায়, “এর থেকে বেশি কিছু বলতে পারব না। বাকিটা সিবিআই করছে। সাত জনকে গ্রেফতার করেছে। চার্জশিট দিয়েছে। আমার বিশ্বাস তাঁদের ফাঁসি হবে।” প্রসঙ্গত ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফল বেড়ানোর মাত্র দুদিনের মধ্যেই বারাসাতে শার্প শুটারদের গুলিতে নিহত হয়েছিলেন শুভেন্দু অধিকারীর তৎকালীন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ।

 

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুর এবং নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। সাংবিধানিক নিয়ম মেনে একটি আসন থেকে পদত্যাগ করার জন্য নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রটি ছেড়ে দেন শুভেন্দু। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রামে বিধানসভার উপনির্বাচনের ভোটগ্রহণ। আজ সকালেই কিছুটা প্রত্যাশিতভাবেই নিহত চন্দ্রনাথ রথের মা হাসিরানী রথের নাম দলের প্রার্থী হিসেবে ঘোষণা করে বিজেপি। তার কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিশাল মিছিল করে গিয়ে হলদিয়া মহকুমাশাসকের দফতরে মনোনয়ন জমা দেন তিনি।

 

পরে নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনের প্রার্থী হাসি রানি রথকে নিয়ে হলদিয়ায় কদম তলায় জনসভা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিজেপির জয় নিয়ে কোন চিন্তা না থাকলেও জয়ের ব্যবধান যে বিশাল অংকের হবে তা দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, “ভোট আমি করতে জানি। আমি বলে দিলাম। এমন মার্জিনে নন্দীগ্রামে বিজেপি জিতবে যেটা কখনও কল্পনা করতে পারেননি। বাকিটা সময় কথা বলবে।”

 

 

সেই সঙ্গে সংখ্যালঘু মুসলিম এবং হিন্দু ভোটের শতাংশের হিসেব তুলে ধরে শুভেন্দু অধিকারী বলেন, “নন্দীগ্রামে প্রায় ২৭ শতাংশ সংখ্যালঘু রয়েছে। রেজিনগরে প্রায় ৭০ শতাংশ সংখ্যালঘু রয়েছেন। এবার সুযোগ রয়েছে। যদি ভোট দেন, তাহলে হাতে হাত মিলিয়ে আমরা একসঙ্গে চলব। উন্নয়নের সুযোগ সবাই পাচ্ছেন, সবাই পাবেন।”

সেই সঙ্গে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি প্রশ্ন ছুঁড়ে দেন, আপনারা মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকতে চান কি না? যাঁরা আমাকে ভোট দেন না, বিজেপিকেও দেন না, মানে সংখ্যালঘুরা, তাঁদের কিছু বলতে চাই। নন্দীগ্রাম এবং রেজিনগরের সংখ্যালঘুদের কাছে একটা আবেদন করে শেষ করব। একটা সুযোগ এসেছে আপনাদের কাছে। আপনারা সরকারের সঙ্গে থাকবেন কি না? আপনারা মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকতে চান কি না? হাতে হাত মিলিয়ে কাজ করতে চান, কাজ নিতে চান কি না? ৬ অক্টোবর, রেজিনগর আর নন্দীগ্রামে আপনাদের পরীক্ষা। আপনারা পরীক্ষায় পাশ করবেন না ফেল করবেন, আপনাদের উপর ছেড়ে দিলাম।”

আজকের খবর