Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

Civic Volunteer Allownce : সিভিক ভলান্টিয়ারদের জন্য সুখবর, পুজোর বোনাসের পর বড় অঙ্কে বাড়ল অবসরকালীন ভাতা - Kolkata Saradin News : বাংলা, কলকাতা, Bengali News, Latest Bengali News, Bangla News, বাংলা খবর, Breaking News
ব্রেকিং
Latest Posts
Suvendu : ‘আপনারা বাংলায় ফিরতে শুরু করুন, কারখানায় কাজ ও সরকারি চাকরি নিশ্চিত করা হবে’ সিকিমে সুড়ঙ্গ বিপর্যয়ে মৃত শ্রমিকদের পরিবারকে অর্থ সাহায্য ও চাকরি তুলে দিয়ে আহ্বান শুভেন্দুরBJP protest Rally : দলীয় পতাকা ছেড়ে জাতীয় পতাকা হাতে ‘আরশোলা মারার ওষুধ’ কলকাতার দুই প্রান্তে মিছিল বিজেপি নেতা-কর্মী-সমর্থকদেরCockroach in kolkata : আন্দোলনের নামে ধর্মতলায় পুলিশ ও সাংবাদিক হেনস্থায় গ্রেফতার বেড়ে ১৬, ৫ অভিযুক্তকে খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশেরCristiano Ronaldo : গলফ কোর্সে জর্জিনার ‘পিঙ্ক ম্যাজিক’! রোনাল্ডোর সঙ্গে পারিবারিক মুহূর্ত, ভাইরাল হল বিলাসবহুল লাইফস্টাইলের নতুন ঝলক‘কলম থামবে না’ সাংবাদিক হেনস্তার প্রতিবাদে ধর্মতলায় ঐক্যের গর্জন, রাজপথে নামলেন সংবাদকর্মীরা
  • Home /
  • চাকরি /
  • Civic Volunteer Allownce : সিভিক ভলান্টিয়ারদের জন্য সুখবর, পুজোর বোনাসের পর বড় অঙ্কে বাড়ল অবসরকালীন ভাতা

Civic Volunteer Allownce : সিভিক ভলান্টিয়ারদের জন্য সুখবর, পুজোর বোনাসের পর বড় অঙ্কে বাড়ল অবসরকালীন ভাতা

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশের কর্মীদের জন্য সুখবর। পুজোর বোনাসের পর এবার বাড়ল অবসরকালীন ভাতা। নবান্নের তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হল, আগে সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশের কর্মীরা অবসরকালীন ভাতা হিসাবে পেতেন ৩ লক্ষ টাকা।....

Civic Volunteer Allownce : সিভিক ভলান্টিয়ারদের জন্য সুখবর, পুজোর বোনাসের পর বড় অঙ্কে বাড়ল অবসরকালীন ভাতা

  • Home /
  • চাকরি /
  • Civic Volunteer Allownce : সিভিক ভলান্টিয়ারদের জন্য সুখবর, পুজোর বোনাসের পর বড় অঙ্কে বাড়ল অবসরকালীন ভাতা

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশের কর্মীদের জন্য সুখবর। পুজোর বোনাসের পর এবার....

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশের কর্মীদের জন্য সুখবর। পুজোর বোনাসের পর এবার বাড়ল অবসরকালীন ভাতা। নবান্নের তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হল, আগে সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশের কর্মীরা অবসরকালীন ভাতা হিসাবে পেতেন ৩ লক্ষ টাকা। এবার থেকে সেটা বেড়ে হবে ৫ লক্ষ টাকা।

চলতি বছরের এপ্রিল থেকেই কার্যকর হচ্ছে এই নির্দেশিকা।

২০২০ সালে ঘোষণা করা হয়, ৬০ বছর বয়স পর্যন্ত চাকরি করলে সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশের কর্মীরা এককালীন অবসরভাতা হিসাবে পাবেন ৩ লক্ষ টাকা। এর পর একাধিকবার ওই অবসর ভাতা বাড়ানোর দাবি এসেছে। কিছুদিন ধরে সরকারের অন্দরে সে নিয়ে আলোচনাও হয়েছে। অবশেষে বৃহস্পতিবার বিবৃতি দিয়ে সিভিক এবং ভিলেজ পুলিশের অবসর ভাতা বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করে দেওয়া হল।

উল্লেখ্য, দিন কয়েক আগেই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তরফে বিবৃতি দিয়ে সিভিক ভলান্টিয়ারদের পুজোর বোনাস বাড়ানোর কথা ঘোষণা করা হয়। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, আগে ৫ হাজার ৩০০ টাকা বোনাস পেতেন সিভিক ভলান্টিয়াররা। এবার তা বেড়ে হবে ৬ হাজার টাকা। এছাড়া ভিলেজ পুলিশরাও চলতি অর্থবর্ষে ৬ হাজার টাকা পুজো বোনাস পাবেন।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে সিভিকদের জন্য একগুচ্ছ সুবিধার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বাজেট পেশ করার সময় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেন। তিনি জানান, রাজ্য পুলিশের ২০% চাকরি সংরক্ষিত থাকবে সিভিক ভলান্টিয়ারদের জন্য। সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশ থেকে রাজ্য পুলিশে কর্মী নিয়োগের সংখ্যাও বৃদ্ধি করা হবে বলে জানান। রাজ্য পুলিশে নিয়োগের ক্ষেত্রে কাজের নিরিখে সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশ থেকে চাকরি পাওয়ার কথা জানানো হয়। সব মিলিয়ে সিভিক ভলান্টিয়ারদের জন্য কার্যত দরাজহস্ত সরকার।

আজকের খবর