u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Suvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়কলকাতায় বেআইনি বহুতল নির্মাণে কোটি কোটি কালো টাকার অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের৩৫০০ বছরের রহস্য ফাঁস! সিনাই মরুভূমির বালির নিচে মিলল মিশরের হারানো সামরিক দুর্গ, চাঞ্চল্য প্রত্নতত্ত্ব মহলে

Pulak Roy Initiative : মন্ত্রী পুলক রায়ের উদ্যোগে গ্রামের রাস্তার সমস্যা মিটল

উলুবেড়িয়া ১ নং ব্লকের ছোট আমশা গ্রামের কুলপাড়ার রাস্তার ৩০০ মিটারের মত অংশ ঢালাই না হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছিল গ্রামবাসীদের। দুর্গা পুজোর সময় গ্রামের পুজোর উদ্বোধন করতে আসা রাজ্যের মন্ত্রী পুলক রায়ের কাছে রাস্তার বাকি অংশটুকু ঢালাইয়ের আবেদন জানিয়েছিলেন গ্রামবাসীরা।....

Pulak Roy Initiative : মন্ত্রী পুলক রায়ের উদ্যোগে গ্রামের রাস্তার সমস্যা মিটল

উলুবেড়িয়া ১ নং ব্লকের ছোট আমশা গ্রামের কুলপাড়ার রাস্তার ৩০০ মিটারের মত অংশ ঢালাই না হওয়ায়....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

উলুবেড়িয়া ১ নং ব্লকের ছোট আমশা গ্রামের কুলপাড়ার রাস্তার ৩০০ মিটারের মত অংশ ঢালাই না হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছিল গ্রামবাসীদের। দুর্গা পুজোর সময় গ্রামের পুজোর উদ্বোধন করতে আসা রাজ্যের মন্ত্রী পুলক রায়ের কাছে রাস্তার বাকি অংশটুকু ঢালাইয়ের আবেদন জানিয়েছিলেন গ্রামবাসীরা।

পুজো মন্ডপে দাঁড়িয়েই একমাসের মধ্যে রাস্তা তৈরীর প্রতিশ্রুতি দিয়েছিলেন মন্ত্রী পুলক রায়। আর মন্ত্রীর প্রতিশ্রুতি মত রাস্তাটি ঢালাই করল উলুবেড়িয়া ১ নং ব্লক প্রশাসন। জানা গেছে ব্লকের বহিরা ও তপনা গ্রাম পঞ্চায়েতের মধ্যে দিয়ে যাওয়া রাস্তাটির দুইদিকের অংশ ঢালাই হলেও মাঝখানে প্রায় ৩০০ মিটারের মত অংশ ফাঁকা ছিল।

গ্রামবাসীদের বক্তব্য দীর্ঘদিন আগে জেলা পরিষদের তরফে রাস্তায় ইঁট পাতা হলেও তারপর আর সংস্কার না হওয়ায় রাস্তার এই অংশ বেহাল হয়েছিল। তবে রাস্তাটি ঢালাই হওয়ায় খুশী তারা। দীর্ঘদিনের একটা সমস্যার সমাধান হওয়ায় তারা মন্ত্রী পুলক রায়কে ধন্যবাদ জানান।

উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও রিয়াজুল হক জানান পুজোর পরেই টেন্ডার প্রক্রিয়া শুরু করা হযেছিল। এরপরেই ওয়ার্ক অর্ডার দেওয়া হয় এবং কাজ শুরু হয়। মন্ত্রী পুলক রায় জানান রাস্তাটির দুইপাশ ঢালাই হযেছিল। মাঝখানটাও ঢালাই হত। কিন্তু দুর্গা পুজোর সময় গ্রামবাসীরা আমার কাছে আবেদন করায় আমি রাস্তাটি দ্রুত করার সিদ্ধান্ত নিই।

আজকের খবর