ব্রেকিং
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Bengal BJP Leader Rape Accused : নাবালিকাকে ধর্ষণের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে, উত্তাল কুচবিহার

Bengal BJP Leader Rape Accused : নাবালিকাকে ধর্ষণের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে, উত্তাল কুচবিহার

১৩ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল স্থানীয় বিজেপি নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহার মেখলিগঞ্জ মহকুমার ভোগডাবরি এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, ঘটনায় প্রধান অভিযুক্ত দীপক শীল পাকা বাড়িতে তারই পাড়ার একটি মেয়েকে ডেকে নিয়ে যায়, এবং তাকে ধর্ষণ করে। ঘটনাটি....

Bengal BJP Leader Rape Accused : নাবালিকাকে ধর্ষণের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে, উত্তাল কুচবিহার

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Bengal BJP Leader Rape Accused : নাবালিকাকে ধর্ষণের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে, উত্তাল কুচবিহার

১৩ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল স্থানীয় বিজেপি নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহার মেখলিগঞ্জ মহকুমার ভোগডাবরি....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

১৩ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল স্থানীয় বিজেপি নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহার মেখলিগঞ্জ মহকুমার ভোগডাবরি এলাকায়।

পরিবার সূত্রে জানা গেছে, ঘটনায় প্রধান অভিযুক্ত দীপক শীল পাকা বাড়িতে তারই পাড়ার একটি মেয়েকে ডেকে নিয়ে যায়, এবং তাকে ধর্ষণ করে। ঘটনাটি ঘটেছিল প্রায় দুই মাস আগে। কিন্তু গত ৬ তারিখ বিষয়টি পরিবারের সামনে আসে।

অভিযুক্ত দীপক শীল এলাকায় বিজেপি নেতা হিসেবে পরিচিত। পরিবারের নজরে আসতেই মেখলিগঞ্জ থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের হয়। পুলিশ সূত্রে জানানো হয়েছে অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে দীপক শীলকে। ঘটনায় ব্যাপক নিন্দার ঝড় উঠেছে জেলা জুড়ে।

একদিকে আরজিকর তিলো তোমার ঘটনায় বিজেপির রাজনীতি চলছে, এর মাঝেই বিজেপি নেতার এই কর্ম কান্ড রীতিমতো সাড়া ফেলেছে। জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক, মঙ্গলবার সারাদিন মেখলিগঞ্জে অভিযুক্তর বাড়ির সামনে ধরনায় বসার কথা জানিয়েছেন।

শুধু তাই নয়, ধর্ষকের উপযুক্ত শাস্তি দাবি করেছেন তিনি। দীপকের বিরুদ্ধে পক্সও আইনে মামলা রুজু করা হয়েছে।

আজকের খবর