Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

Mutton Curry Recipe : দশমীর দুপুরে বাড়িতেই হয়ে যাক খাসি মাংসের ঝোল, জেনে নিন রেসিপি - Kolkata Saradin : Bengali News, Latest Bengali News Headlines, Bangla Khabar, বাংলা খবর, Today Breaking News in Bengali
ব্রেকিং
Latest Posts
Suvendu DA meeting : আজ রাজভবনে মন্ত্রিসভার শপথ গ্রহণের পর নবান্নে সরকারি কর্মচারীদের সংগঠনগুলিকে নিয়ে ডিএ বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকলকাতার ট্রাম কি ফিরবে পুরনো ছন্দে? নতুন সরকারের কাছে জোরালো দাবি, রাস্তায় ফের ট্রামের ঘণ্টা শোনার অপেক্ষায় শহরIndia Alliance beside Abhishek : অভিষেকের উপর হামলায় সরব INDIA জোট! খাড়গে-কেজরিওয়াল-অখিলেশের তীব্র প্রতিবাদে চড়ল রাজনৈতিক পারদAbhishek Banerjee : সোনারপুরে অভিষেককে ঘিরে তুমুল বিক্ষোভ! ডিম-জুতো-পাথর ছোড়া, ভাঙল চশমা, হেলমেট পরে পৌঁছালেন নিহত কর্মীর বাড়িতেরাস্তায় ময়লা ফেললেই কড়া অ্যাকশন! আজ থেকেই বাংলায় চালু ‘স্বচ্ছ অ্যাপ’, বড় ঘোষণা অগ্নিমিত্রার
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Mutton Curry Recipe : দশমীর দুপুরে বাড়িতেই হয়ে যাক খাসি মাংসের ঝোল, জেনে নিন রেসিপি

Mutton Curry Recipe : দশমীর দুপুরে বাড়িতেই হয়ে যাক খাসি মাংসের ঝোল, জেনে নিন রেসিপি

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন। স্বাস্থ্যের কথা ভেবে অনেকেই খাসির মাংস এড়িয়ে যান। কিন্তু অনেক সময় তো মুখরোচক খাবার খাওয়ারও ইচ্ছা হয়। আসলে বাঙালির সঙ্গে লুচি আর খাসির মাংসের সম্পর্কটা নিবিড়। তাছাড়া খাসির মাংস নিয়ে এক্সপেরিমেন্ট করতে খুব একটা কেউ পছন্দ....

Mutton Curry Recipe : দশমীর দুপুরে বাড়িতেই হয়ে যাক খাসি মাংসের ঝোল, জেনে নিন রেসিপি

  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Mutton Curry Recipe : দশমীর দুপুরে বাড়িতেই হয়ে যাক খাসি মাংসের ঝোল, জেনে নিন রেসিপি

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন। স্বাস্থ্যের কথা ভেবে অনেকেই খাসির মাংস এড়িয়ে যান। কিন্তু অনেক সময় তো....

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

আরও পড়ুন

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন।

স্বাস্থ্যের কথা ভেবে অনেকেই খাসির মাংস এড়িয়ে যান। কিন্তু অনেক সময় তো মুখরোচক খাবার খাওয়ারও ইচ্ছা হয়। আসলে বাঙালির সঙ্গে লুচি আর খাসির মাংসের সম্পর্কটা নিবিড়। তাছাড়া খাসির মাংস নিয়ে এক্সপেরিমেন্ট করতে খুব একটা কেউ পছন্দ করেন না। তাই বাড়িতে খাসির মাংস আনা হলেও পাতলা ঝোল বা মাটন কষা রান্না করা হয়। স্বাদ বদল করতে এবার রেঁধে নিন রসুন মাটন। রসুন মাটন রান্না করাও যেমন সহজ, তেমনই খেতেও সুস্বাদু। পূজোর মাঝে যদি মাটন খাওয়ার ইচ্ছা হয় তাহলে বানিয়ে নিতে পারেন এই পদ। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক, রসুন দিয়ে খাসির মাংসের রেসিপি…

রসুন দিয়ে খাসির মাংস তৈরি করার জন্য প্রয়োজনীয় উপকরণ:

১ কেজি খাসির মাংস, ১০টা রসুন কোয়া, ২ চামচ ঘি, ১০০ গ্রাম সর্ষের তেল, ২ চামচ সাদা তেল, ১/২ কাপ পেঁয়াজ কুচি, ১ চামচ রসুন বাটা, ১ চামচ আদা বাটা, ১ চা চামচ ধনে গুঁড়ো, ১ চামচ জিরে গুঁড়ো, ১ চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদমতো নুন, ১ চামচ গরম মশলার গুঁড়ো, ১ চামচ হলুদ গুঁড়ো।

রসুন দিয়ে খাসির মাংস তৈরি করার পদ্ধতি:

প্রথমে খাসির মাংসটা ধুয়ে নেবেন। এবার কড়াইতে সর্ষের তেল এবং ঘি গরম করুন। এতে পেঁয়াজ কুচি দিয়ে ভাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজের হালকা সোনালি রঙ ধরলে এতে রসুন বাটা ও আদা বাটা দিয়ে দিন। আদা, রসুন, পেঁয়াজের কাঁচা গন্ধ কেটে গেলে এতে ১ কাপ জলে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো গুলে কড়াইতে দিয়ে দিন। এরপর এই মিশ্রণে মাংসটা দিয়ে দিন। মাংসটা কড়াইতে দেওয়ার পর ভাল করে কষতে থাকুন।

মাংস থেকে সুগন্ধ বেরোতে শুরু করলে এতে গোটা গরম মশলা দিয়ে নাড়াচাড়া করুন এবং মাংসটা কম আঁচে রেখে ঢাকা দিয়ে দিন। এভাবে ১০ মিনিট রাখতে হবে। মাঝে মাঝে ঢাকনা সরিয়ে নাড়াচাড়া করতে থাকুন। এরপর এই মিশ্রণের মধ্যে গোটা রসুনের কোয়াগুলো দিয়ে দিন। এরপর কিন্তু মাংসটা ভাল করে নাড়তে হবে যাতে রসুনগুলো মশলার সঙ্গে মেখে যায়। এরপর এই মিশ্রণে ৪ কাপ গরম জল দিয়ে ঢাকা দিয়ে রাখুন। মাংসটা কম আঁচে রাখবেন। মাংস ফুটতে শুরু করলে এতে স্বাদমতো নুন দিয়ে নেড়ে দিন। এরপর আঁচে রেখে মাংসটা সেদ্ধ করে দিন। মাংস সেদ্ধ হয়ে গেলেই তৈরি আপনার রসুন দিয়ে খাসির মাংসের কষা। গরম ভাত বা লুচির সঙ্গে আপনি এই খাসির মাংস কষা পরিবেশন করতে পারেন।

আজকের খবর