ব্রেকিং
  • Home /
  • আন্তর্জাতিক /
  • BNP secures Bangladesh Durga Puja : রাজশাহী সব পূজামণ্ডপগুলোতে পাহারা দেওয়ার ঘোষণা বিএনপির

BNP secures Bangladesh Durga Puja : রাজশাহী সব পূজামণ্ডপগুলোতে পাহারা দেওয়ার ঘোষণা বিএনপির

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী ব্যুরো : আসন্ন দুর্গোৎসবে রাজশাহীর সব পূজামণ্ডপ পাহারা দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন ও আনন্দঘন করতে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা প্রতিটি মণ্ডপে পাহারায় থাকবেন। সোমবার (৭ অক্টোবর) সকালে সংবাদ সম্মেলন....

BNP secures Bangladesh Durga Puja : রাজশাহী সব পূজামণ্ডপগুলোতে পাহারা দেওয়ার ঘোষণা বিএনপির

  • Home /
  • আন্তর্জাতিক /
  • BNP secures Bangladesh Durga Puja : রাজশাহী সব পূজামণ্ডপগুলোতে পাহারা দেওয়ার ঘোষণা বিএনপির

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী ব্যুরো : আসন্ন দুর্গোৎসবে রাজশাহীর সব পূজামণ্ডপ পাহারা দেওয়ার ঘোষণা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী ব্যুরো :

আসন্ন দুর্গোৎসবে রাজশাহীর সব পূজামণ্ডপ পাহারা দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন ও আনন্দঘন করতে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা প্রতিটি মণ্ডপে পাহারায় থাকবেন। সোমবার (৭ অক্টোবর) সকালে সংবাদ সম্মেলন করে এসব ঘোষণা দিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত।

হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তায় দলটির পক্ষ থেকে করণীয় সম্পর্কে জানাতে সোমবার সকালে মহানগরের একটি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে রাজশাহী জেলা বিএনপির শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা কমিটি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ করতেই এ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি দুর্গাপূজার শুরু থেকে শেষ পর্যন্ত নেওয়া সব কার্যক্রম সমন্বয় ও পরিচালনা করবেন।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা সৈয়দ শাহিন শওকত বলেন, আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ। তারা এজন্য পূজামণ্ডপে হামলা-ভাঙচুর করতে পারে। তাই এমন যেকোনো ধরনের অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিহত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাজশাহী বিভাগের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও পুজামণ্ডপভিত্তিক কমিটি গঠন করা হয়েছে। মহাষষ্ঠী থেকে মহাদশমী পর্যন্ত প্রত্যেক রাতে দলটির এ কমিটির সদস্যরা মণ্ডপ পাহারা দেবেন। নিরাপত্তা প্রশ্নে রাজশাহী বিভাগের কোথাও কোনো ধরনের শঙ্কা তৈরি হলে এ কমিটি হিন্দু ধর্মাবলম্বী, পূজা কমিটি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা করবে এবং সহিংস ঘটনা রোধে নিরাপত্তা বলয় গড়ে তুলবে।

সংবাদ সম্মেলনে এ কমিটির আহ্বায়ক জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু, সাবেক সংসদ সদস্য জাহান পান্না, জেলা বিএনপির সদস্য রোকনুজ্জামান আলম, গোলাম মোস্তফা মামুন, তোফায়েল রাজু, সুলতানুল ইসলাম তারেক, আল-আমিন সরকার টিটুসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকের খবর