ব্রেকিং
Latest Posts
Anik Dutta Dies: ছাদ থেকে পড়ে রহস্য মৃত্যু পরিচালক অনীক দত্তের, টলিউডে শোকের ছায়া, উঠছে একের পর এক প্রশ্নTMC MLA Arrest : পুরীর হোটেল থেকে আটক বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল! রাতারাতি কলকাতায় আনার তোড়জোড়ে চাঞ্চল্যSuvendu Adhikari : ‘জলদি ভাগো!’ হাকিমপুর সীমান্তে অনুপ্রবেশ ইস্যুতে কড়া বার্তা শুভেন্দুর, ‘ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট’ নীতিতে ফের জোরAnnapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় বড় চমক! বুধবারই আসছে ফর্ম, ১ জুন থেকে অ্যাকাউন্টে টাকা? কল্যাণী থেকে বিস্ফোরক ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুরWife Swapping in India : স্ত্রী-বিনিময়ের গোপন চক্র, মহানগরের আড়ালে বাড়ছে ‘ওয়াইফ সুইচিং’ ট্রেন্ড, সম্পর্ক ও আইনের সামনে নতুন প্রশ্ন
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Kharagpur BJP Leader Sex Racket : শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতার খড়গপুরের হোটেলে মধুচক্র, আটক ৪ মহিলা ১ পুরুষ

Kharagpur BJP Leader Sex Racket : শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতার খড়গপুরের হোটেলে মধুচক্র, আটক ৪ মহিলা ১ পুরুষ

রঞ্জন মাহাতো। কলকাতা সারাদিন। খড়গপুর জমজমাট! বিজেপি নেতার হোটেলে অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ! অভিযান পুলিশের। আটক ৪ মহিলা সহ ৫ জন। ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে খড়গপুর (Kharagpur) গ্রামীণ এলাকার গোপালিতে। দিন কয়েক পড়েই মেদিনীপুরে (Midnapore) বিধানসভার উপনির্বাচন (By Election 2024)। মেদিনীপুর....

Kharagpur BJP Leader Sex Racket : শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতার খড়গপুরের হোটেলে মধুচক্র, আটক ৪ মহিলা ১ পুরুষ

  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Kharagpur BJP Leader Sex Racket : শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতার খড়গপুরের হোটেলে মধুচক্র, আটক ৪ মহিলা ১ পুরুষ

রঞ্জন মাহাতো। কলকাতা সারাদিন। খড়গপুর জমজমাট! বিজেপি নেতার হোটেলে অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ! অভিযান পুলিশের। আটক ৪....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

রঞ্জন মাহাতো। কলকাতা সারাদিন।

খড়গপুর জমজমাট! বিজেপি নেতার হোটেলে অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ! অভিযান পুলিশের। আটক ৪ মহিলা সহ ৫ জন। ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে খড়গপুর (Kharagpur) গ্রামীণ এলাকার গোপালিতে। দিন কয়েক পড়েই মেদিনীপুরে (Midnapore) বিধানসভার উপনির্বাচন (By Election 2024)। মেদিনীপুর (Midnapore) পুনরুদ্ধারে মরিয়া রাজ্যের বিরোধী দল বিজেপি (BJP)।

তার আগে এই ধরণের ঘটনায় বেজায় অস্বস্তিতে বিরোধী শিবির।

জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের গ্রামীন এলাকা গোপালীতে অবস্থিত একটি রেস্টুরেন্ট কাম লজে মধুচক্র চলার অভিযোগ উঠেছিল দীর্ঘদিন ধরে। বুধবার রাতে খড়গপুর গ্রামীন থানার পুলিশ অতর্কিত হানা দেয় লজটিতে। আটক করা হয় চারজন মহিলা ও একজন পুরুষকে। লজের রেজিস্ট্রার প্রভৃতি সিজ করা হয়েছে। আটক করা হয়েছে লজের ম্যানেজারকে। স্থানীয়দের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে মধুচক্র চলছিল হোটেলটিতে। বাইরে থেকে মহিলাদের এনে দেহব্যবসায় নিযুক্ত করা হত।

তাৎপর্যপূর্ণভাবে লজটির মালিক বিমল দাস স্থানীয় বিজেপি নেতা এবং গোপালী গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রধান। তাঁরই লজে এই ধরনের ঘটনা সামনে আসায় শুরু হয়ে রাজনৈতিক বিতণ্ডা। বিজেপির অভিযোগ, গোপালী গ্রাম পঞ্চায়েতে বিজেপি বিজয়ী হওয়ার পর থেকেই তা দখল করতে তৃণমূল বিভিন্ন কৌশল নিচ্ছে।
এই ঘটনাকে তারই অঙ্গ হিসাবে অভিহিত করেছেন বিজেপির জেলা সহ-সভাপতি তপন ভুঁইয়া।

আজকের খবর