u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটের অফিস মামলায় হাইকোর্টে স্বস্তি অভিষেকের, দমকলের নোটিশ খারিজSonarpur : ৮টি চেম্বার, ৮০০ টাকা ফি! সোনারপুরে ‘ভুয়ো চিকিৎসক’ গ্রেফতার, প্রেসক্রিপশনে একাধিক বড় ডিগ্রির উল্লেখSuvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Suvendu loses Kanthi : মুখ পুড়ল শুভেন্দু ও সৌমেন্দুর, কাঁথিতে কো-অপারেটিভ নির্বাচনে ৪১ আসনের মধ্যে ৩৭ আসনে জয়ী তৃণমূল

Suvendu loses Kanthi : মুখ পুড়ল শুভেন্দু ও সৌমেন্দুর, কাঁথিতে কো-অপারেটিভ নির্বাচনে ৪১ আসনের মধ্যে ৩৭ আসনে জয়ী তৃণমূল

কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন। মুখ পুড়ল শুভেন্দুর। মুখ পুড়ল শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌমেন্দু অধিকারীর। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কাঁথি থেকে বিজেপির টিকিটের সাংসদ নির্বাচিত হয়েছেন শুভেন্দু অধিকারীর ছোট ভাই। তারপরেও কাঁথির মানুষের যে আস্থা নেই অধিকারী পরিবারের উপরে অথবা....

Suvendu loses Kanthi : মুখ পুড়ল শুভেন্দু ও সৌমেন্দুর, কাঁথিতে কো-অপারেটিভ নির্বাচনে ৪১ আসনের মধ্যে ৩৭ আসনে জয়ী তৃণমূল

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Suvendu loses Kanthi : মুখ পুড়ল শুভেন্দু ও সৌমেন্দুর, কাঁথিতে কো-অপারেটিভ নির্বাচনে ৪১ আসনের মধ্যে ৩৭ আসনে জয়ী তৃণমূল

কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন। মুখ পুড়ল শুভেন্দুর। মুখ পুড়ল শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌমেন্দু অধিকারীর। ২০২৪....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন। 

মুখ পুড়ল শুভেন্দুর। মুখ পুড়ল শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌমেন্দু অধিকারীর। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কাঁথি থেকে বিজেপির টিকিটের সাংসদ নির্বাচিত হয়েছেন শুভেন্দু অধিকারীর ছোট ভাই।

তারপরেও কাঁথির মানুষের যে আস্থা নেই অধিকারী পরিবারের উপরে অথবা তাদের দল বিজেপির উপরে তা আরো একবার স্পষ্ট হয়ে গেল ভোটের ফলাফলে।

বিধায়ক বিজেপির। পঞ্চায়েত সমিতিও গেরুয়া শিবিরের। অধিকারী গড় হিসেবে পরিচিত দক্ষিণ কাঁথিতে মঙ্গলবার একটি সমবায় নির্বাচনে দাপট দেখাল শাসকদল তৃণমূল কংগ্রেস। পোতাপাখোরিয়া অনন্তবাড় সমবায় কৃষি উন্নয়ন সমিতির ৪১টি আসনের মধ্যে ৩৭টি জিতল তারা। যদিও এই ফল নিয়ে দুই দলের চাপানউতোর শুরু হয়েছে।

দক্ষিণ কাঁথি বিধানসভার কাঁথি ১ পঞ্চায়েত সমিতির অন্তর্গত সাবাজপুট গ্রাম পঞ্চায়েত। এই এলাকায় এদিন সমবায় নির্বাচন ছিল। প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করেন সমিতির ১০৫৬ জন সদস্য। মোট আসন ৪১টি। যার মধ্যে ৩৭ আসন ঘাসফুল শিবির জিতেছে। এই বিধানসভায় পিছিয়ে থাকলেও এই সমবায়ে নিজেদের আধিপত্য দেখাল রাজ্যের শাসকদল।

BJP leader Theft Mithun : বিজেপির নির্বাচনী জনসভার মঞ্চে মিঠুন চক্রবর্তীর মানিব্যাগ চুরি বিজেপি নেতার, Watch Video

অপরদিকে দক্ষিণ কাঁথি বিধানসভা বিজেপির দখলে। কাঁথি ১ পঞ্চায়েত সমিতিও গেরুয়া শিবিরের। তাও সাবাজপুট গ্রাম পঞ্চায়েত এলাকার পোতাপাখোরিয়া অনন্তবাড় সমবায় কৃষি উন্নয়ন সমিতি দখল নিতে ব্যর্থ হল বিজেপি।

 

৪১টি আসনের মধ্যে বিজেপি ৩টি আসনে জয়লাভ করেছে সরাসরি। আর একটি আসন টসের মাধ্যমে জিতেছে। সবমিলিয়ে ৪১টি আসনের মধ্যে ৪টিতে জয় এসেছে। যদিও এই নিয়ে পাল্টা শাসকদলকে আক্রমণ করেছে গেরুয়া শিবির। সমিতির নির্বাচনে চাপা সন্ত্রাস হয়েছে বলে অভিযোগ দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাসের।

 

সমিতির সদস্য বাড়াতে না দেওয়া নিয়েও সরব হয়েছেন তিনি।

 

বিজেপির অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূলের।

শাসকদলের বর্তমান গ্রাম পঞ্চায়েত প্রধান রামগোবিন্দ দাস বলেন, “এই সমবায় সমিতি বরাবর আমাদের দখলে ছিল। আগামীদিনেও থাকবে। কারণ এই এলাকার শান্তিপ্রিয় মানুষ অশান্তি চায় না। তাই, আমাদের প্রতিনিধিদের জয়যুক্ত করেছেন।” তৃণমূলের জয়ী প্রার্থীদের হাত ধরে এই সমিতি আগামীদিনে আরও লাভের মুখ দেখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আজকের খবর