ব্রেকিং
Latest Posts
নবান্নে ফ্লিপকার্টের শীর্ষকর্তাদের সঙ্গে শুভেন্দুর বৈঠক, বাংলার ই-কমার্সে বড় বিনিয়োগের ইঙ্গিত, শিল্প ও কর্মসংস্থানে নতুন বার্তাUK India Free Trade : ঐতিহাসিক ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর! আজ থেকেই সস্তা হবে বহু পণ্য, খুলছে বিনিয়োগ ও ব্যবসার নতুন দিগন্তSuvendu Janatar Darbar : শুভেন্দুর জনতার দরবারে কামদুনি মামলার পুনর্তদন্তের দাবি, বরুণ বিশ্বাস কাণ্ডের পর ফের নড়াচড়া ‘কামদুনি ফাইল’?২১ জুলাইয়ে ধর্মতলায় ‘না’, শেষমেশ বিড়লা প্ল্যানেটরিয়ামের সামনে শর্তসাপেক্ষে অনুমতি! কালীঘাট তৃণমূলকে বড় স্বস্তি, কড়া নির্দেশ হাইকোর্টেররাজ্য পুলিশের শীর্ষস্তরে বড় রদবদল! বদলে গেল CID, অর্থনৈতিক অপরাধ দমন শাখা, STF-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদ, সরানো হল বিধাননগরের পুলিশ কমিশনারকে
  • Home /
  • History Revisited /
  • Rajshahi Lady Police SP : রাজশাহীতে প্রথম নারী পুলিশ সুপার যোগদান

Rajshahi Lady Police SP : রাজশাহীতে প্রথম নারী পুলিশ সুপার যোগদান

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ। রাজশাহীতে পথমবারের মতো নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন ফারজানা ইসলাম। এর আগে শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে রাজশাহীর সদ্য বিদায়ী এসপি মো: আনিসুজ্জামানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি। ফারজানা ইসলাম এর....

Rajshahi Lady Police SP : রাজশাহীতে প্রথম নারী পুলিশ সুপার যোগদান

  • Home /
  • History Revisited /
  • Rajshahi Lady Police SP : রাজশাহীতে প্রথম নারী পুলিশ সুপার যোগদান

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ। রাজশাহীতে পথমবারের মতো নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ।

রাজশাহীতে পথমবারের মতো নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন ফারজানা ইসলাম। এর আগে শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে রাজশাহীর সদ্য বিদায়ী এসপি মো: আনিসুজ্জামানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি। ফারজানা ইসলাম এর আগে ঢাকায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) ছিলেন। তিনি ২৫তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে ২০০৬ সালে পুলিশে যোগ দেন। তিনি জাতিসংঘের শান্তিরক্ষী মিশন কঙ্গোতে কাজ করেছেন।

ফারজানা ইসলাম রাজশাহীতে পুলিশ সুপার হিসেবে যোগদানের পর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি বলেন, রাজশাহী জেলা পুলিশ অত্যন্ত বলিষ্ঠভাবে দায়িত্ব পালন করতে সমর্থ হয়েছে। গত আগস্ট থেকে এখন পর্যন্ত ৬১৮ জনকে ৩৫টি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মাদক উদ্ধারেও রাজশাহী রেঞ্জের মধ্যে রাজশাহী জেলা প্রশংসা কুড়িয়েছে।

তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকারের নতুন অভিযাত্রায় বাংলাদেশ পুলিশও নতুন উদ্যমে কার্যক্রম পরিচালনা করছে। এই যাত্রায় সাংবাদিকরাও আমাদের সহযাত্রী। গত পাঁচ মাসে আমরা নিরন্তর প্রচেষ্টায় পুলিশি কার্যক্রমকে মাঠপর্যায়ে সচল রেখে জনগণের জান ও মালের নিরাপত্তা প্রতিবিধান করছি।
সভায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মো: আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) খায়রুল আলম ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম উপস্থিত ছিলেন।

আজকের খবর