u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
TMC Logo freezed : তৃণমূলের জোড়া ফুল প্রতীক ফ্রিজ করল নির্বাচন কমিশন, তৃণমূল নাম ও জোড়া ফুল প্রতীক ব্যবহার করতে পারবেন না মমতা ও ঋতব্রত কেউTMC Logo বিতর্ক: ‘সিপিএম থেকে এসে কীভাবে পার্টির জনক?’ ঋতব্রতকে নিশানা কল্যাণের, তৃণমূলের প্রতীক freeze কমিশনেরSuvendu Annapurna : ‘প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ির মালিক হবেন মহিলারাই, প্রত্যেক বছর ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবস’ ঐতিহাসিক ঘোষণা শুভেন্দুরModi on Annapurna : ‘বিজেপির মূলমন্ত্র ছিল কথা কম, কাজ বেশি, অন্নপূর্ণা যোজনার সূচনা সেই ভাবনাচিন্তা থেকেই’ জন্মদিনে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরনবান্নে ইতি? মহালয়ার আগেই মহাকরণে ফিরছেন শুভেন্দু, প্রথম দফায় সঙ্গে ৫ মন্ত্রী
  • Home /
  • History Revisited /
  • BSF vs BGB : মেখলিগঞ্জ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে ফের বাধা বিজিবির! অভিযোগ

BSF vs BGB : মেখলিগঞ্জ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে ফের বাধা বিজিবির! অভিযোগ

সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে বিজিবির সঙ্গে বিরোধ বাঁধল গ্রামবাসীদের। কোচবিহার জেলার মেখলিগঞ্জের কুচলিবাড়িত ভারত-বাংলাদেশ সীমান্তে শুক্রবার বাংলাদেশি দুষ্কৃতীদের দৌরাত্ম্য থেকে বাঁচতে নিজেরাই কাঁটাতারের বেড়ার সামগ্রী কিনে জিরো পয়েন্ট ধরে বেড়া দিতে যান গ্রামবাসীরা। বিজিবির তরফে গ্রামবাসীদের বাধা দেওয়া হলেও....

BSF vs BGB : মেখলিগঞ্জ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে ফের বাধা বিজিবির! অভিযোগ

  • Home /
  • History Revisited /
  • BSF vs BGB : মেখলিগঞ্জ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে ফের বাধা বিজিবির! অভিযোগ

সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে বিজিবির সঙ্গে বিরোধ বাঁধল গ্রামবাসীদের। কোচবিহার জেলার মেখলিগঞ্জের কুচলিবাড়িত ভারত-বাংলাদেশ সীমান্তে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে বিজিবির সঙ্গে বিরোধ বাঁধল গ্রামবাসীদের। কোচবিহার জেলার মেখলিগঞ্জের কুচলিবাড়িত ভারত-বাংলাদেশ সীমান্তে শুক্রবার বাংলাদেশি দুষ্কৃতীদের দৌরাত্ম্য থেকে বাঁচতে নিজেরাই কাঁটাতারের বেড়ার সামগ্রী কিনে জিরো পয়েন্ট ধরে বেড়া দিতে যান গ্রামবাসীরা।

বিজিবির তরফে গ্রামবাসীদের বাধা দেওয়া হলেও তা উপেক্ষা করে প্রায় দেড় কিলোমিটার অস্থায়ীভাবে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ সম্পন্ন করেন গ্রামবাসীরা। এই বেড়া দেওয়া নিয়ে বিএসএফের সঙ্গে এর কোনও যোগ না থাকলেও বিএসএফ জওয়ানরা স্থানীয় বাসিন্দাদের পাহারা দেন।

গ্রামবাসীদের অভিযোগ, কুচলিবাড়ি সীমান্ত কাঁটাতারবিহীন হওয়ায় একদিকে যেমন অনুপ্রবেশ চলত তেমনি চলত গোরু পাচার। খোলা সীমান্তের সুযোগ নিয়ে বাংলাদেশিরা এসে এই পারে কৃষকদের চাষ করা ফসল কেটে নিয়ে যেত। অনেক সময় ছোটখাটো অপরাধও সংগঠিত করত বাংলাদেশি দুষ্কৃতীরা।

বিষয়টি বিএসএফকে জানান স্থানীয়রা। এর আগে বিএসএফের তরফে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা হলেও বিজিবির বাধায় তা সম্ভব হয়নি। কিন্তু এবার কৃষকদের ধৈর্য্যের বাঁধ ভেঙে গিয়েছে। তাই তাঁরা নিজেরাই বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই বিষয়ে বিএসএফ এর তরফ থেকে কোন কিছু জানানো হয়নি।

আজকের খবর