ব্রেকিং
Latest Posts
দার্জিলিং নয়, এবার সিঙ্গালিলার গুপ্তধন ‘রাম্মাম’-এ হারিয়ে যান | শান্ত পাহাড়ি অফবিট ভ্রমণ ২০২৬ (Offbeat Travel North Bengal)Mamata Sonarpur : ‘লাভলি টিভিতে কাজ করেন, একটু ভুলভ্রান্তি হতেই পারে, সেটা শুধরে নেওয়ার সময় দিন, ও পার্টির খুব অনুগত’ সোনারপুর থেকে দ্বিতীয় সুযোগের আবেদন মমতারAbhishek Murshidabad : ‘যারা এসে ভোট ভাগ করতে চাইছে, সব বিজেপির এজেন্ট’ মুর্শিদাবাদ থেকে অধীর ও হুমায়ুনকে তীব্র আক্রমণ অভিষেকেরSuvendu Nandigram : ‘মমতা দ্বিতীয়বার নন্দীগ্রামে দাঁড়ানোর চ্যালেঞ্জ নেননি’ মমতাকে তীব্র কটাক্ষ শুভেন্দুরDilip Ghosh Bulldozer : ‘৪ তারিখের পর এখানে থাকতে পারবে? খুব খারাপ সময় আসছে, বুলডোজার চলবে’ তৃণমূল কর্মীদের হুঁশিয়ারি দিলীপ ঘোষের
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Bengal Ration Scam : “রেশন ডিলারদের পচা আটা বিলি করতে বাধ্য করছে খাদ্য দফতর” বিস্ফোরক অভিযোগ রেশন ডিলার সংগঠনের সভাপতির

Bengal Ration Scam : “রেশন ডিলারদের পচা আটা বিলি করতে বাধ্য করছে খাদ্য দফতর” বিস্ফোরক অভিযোগ রেশন ডিলার সংগঠনের সভাপতির

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। বাংলায় রাজ্য সরকারের মদতেই নাকি রেশন দোকান থেকে পচা আটা তুলে দেওয়া হচ্ছে সাধারণ রেশন গ্রাহকদের কাছে। বাংলা জুড়ে রেশম দুর্নীতি কান্ডের তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতার মাঝেই এমন বিস্ফোরক অভিযোগ উঠে এলো রেশন ডিলার সংগঠনের....

Bengal Ration Scam : “রেশন ডিলারদের পচা আটা বিলি করতে বাধ্য করছে খাদ্য দফতর” বিস্ফোরক অভিযোগ রেশন ডিলার সংগঠনের সভাপতির

  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Bengal Ration Scam : “রেশন ডিলারদের পচা আটা বিলি করতে বাধ্য করছে খাদ্য দফতর” বিস্ফোরক অভিযোগ রেশন ডিলার সংগঠনের সভাপতির

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। বাংলায় রাজ্য সরকারের মদতেই নাকি রেশন দোকান থেকে পচা আটা তুলে দেওয়া....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

বাংলায় রাজ্য সরকারের মদতেই নাকি রেশন দোকান থেকে পচা আটা তুলে দেওয়া হচ্ছে সাধারণ রেশন গ্রাহকদের কাছে। বাংলা জুড়ে রেশম দুর্নীতি কান্ডের তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতার মাঝেই এমন বিস্ফোরক অভিযোগ উঠে এলো রেশন ডিলার সংগঠনের পক্ষ থেকে।

রেশন ডিলারদের সংগঠনের সভাপতি সরাসরি অভিযোগ করলেন, অফিসারদের সঙ্গে নিয়ে কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন জ্যোতিপ্রিয়। এমনকী রেশন ডিলারদের মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী বণ্টন করতে বাধ্য করেছেন তিনি।

রবিবার পূর্ব মেদিনীপুরে রেশন ডিলারদের সম্মেলনে যোগদান করেন বিশ্বম্ভর বাবু। সেখানে তিনি দাবি করেন, আধিকারিকদের সঙ্গে নিয়ে কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক।

বিশ্বম্ভরবাবু বলেন, রেশন ব্যবস্থা ভেঙে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন এক শ্রেণির আমরা। তাঁরা কার্ড ব্লক করে দিয়ে প্রকৃত রেশন কার্ড হোল্ডারদের রেশন দিতে দিচ্ছেন না। কেন্দ্রের কোনও নির্দেশিকা মানে না রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকার বহুদিন আগে রেশন ডিলারদের কমিশন বাড়ানোর সুপারিশ করেছে। কিন্তু রাজ্য সরকার তা গ্রহণ করে না। রেশন ডিলারদের ওপর রীতিমতো অত্যাচার চালাচ্ছে খাদ্য দফতর। এর বিরুদ্ধে আমরা আন্দোলন জারি রাখব।

তিনি বলেন, রেশন ডিলারদের মেয়াদ উত্তীর্ণ আটা বণ্টন করতে বাধ্য করছে খাদ্য দফতর। এর ফলে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে রেশন ডিলারদের। এদিন দুয়ারে রেশন নিয়েও অভিযোগ করেন বিশ্বম্ভরবাবু। তিনি বলেন, দুয়ারে রেশনএর যন্ত্রের সঙ্গে অনেক সময় সার্ভারের সংযোগ হয় না। এর ফলে রেশন গ্রাহক ও ডিলার দুপক্ষই হয়রানির মুখে পড়ে।

আজকের খবর