u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Suvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়কলকাতায় বেআইনি বহুতল নির্মাণে কোটি কোটি কালো টাকার অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের৩৫০০ বছরের রহস্য ফাঁস! সিনাই মরুভূমির বালির নিচে মিলল মিশরের হারানো সামরিক দুর্গ, চাঞ্চল্য প্রত্নতত্ত্ব মহলে
  • Home /
  • আন্তর্জাতিক /
  • Bangladesh Army : দেশের প্রয়োজনে সেনাসদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে: সেনাগ্রধান

Bangladesh Army : দেশের প্রয়োজনে সেনাসদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে: সেনাগ্রধান

ডা: মো:হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ। দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে সপ্তম ‘কর্নেল অব দ্য রেজিমেন্ট’-এর অভিষেক....

Bangladesh Army : দেশের প্রয়োজনে সেনাসদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে: সেনাগ্রধান

  • Home /
  • আন্তর্জাতিক /
  • Bangladesh Army : দেশের প্রয়োজনে সেনাসদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে: সেনাগ্রধান

ডা: মো:হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ। দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকার আহ্বান....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

ডা: মো:হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ।

দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে সপ্তম ‘কর্নেল অব দ্য রেজিমেন্ট’-এর অভিষেক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

এর মধ্য দিয়ে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সপ্তম কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সেখানে তাকে প্রচলিত রীতি অনুযায়ী রেজিমেন্টের কর্নেল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। এ সময় তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ১৯৭১-এর পর থেকেই দাযিত্বশীলতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে জানিয়ে সেনাপ্রধান বলেন, ‘বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ২০২১ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠা লাভের পর অতি অল্প সময়ের মধ্যেই কঠোর পরিশ্রম, সময়োপযোগী পরিকল্পনা এবং দেশ প্রেমের দৃঢ় অঙ্গীকারের মাধ্যমে আজকের এই মর্যাদাপূর্ণ অবস্থানে আসীন হয়েছে। এই রেজিমেন্ট কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১১ সালে জাতীয় পতাকা লাভের দুর্লভ সম্মানে অধিষ্ঠিত হয়েছে।’ আগামীতে এই রেজিমেন্টেকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

এ ছাড়া সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সদস্যের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেনাসদরের ও বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে, রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে সেনাপ্রধান পৌঁছালে তাকে প্রচলিত সামরিক রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানো হয়। এরপর সেনাবাহিনীর প্রধানকে ‘কর্নেল র‌্যাংক ব্যাজ’ পরিয়ে দেওয়া হয়।

আজকের খবর