ব্রেকিং
Latest Posts
Sex Before Marriage : “বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে চরম সতর্ক থাকতে হবে” সতর্কবার্তা সুপ্রিম কোর্টেরPratikur resigned CPIM : ‘নীতি-নৈতিকতা ছাড়া, আর যাই হোক, কমিউনিস্ট পার্টি হয় না’ অভিযোগ তুলে সিপিএমের রাজ্য কমিটি থেকে পদত্যাগ প্রতীকুরেরSuvendu against Yuba Sathi: ‘যুব সাথী’ না ‘যুবশ্রী’? নাম বদলে একই ভাঁওতা, মমতার বিরুদ্ধে বেকার যুবকদের সঙ্গে প্রতারণার অভিযোগ শুভেন্দুরHumayun supports Adhir Chowdhury : ‘দাদা অধীর যেখানেই প্রার্থী হবেন, তাঁকে জেতানোর জন্য যা করার করব’ রাতারাতি ভোলবদল করে দাবি হুমায়ুন কবীরের, বামেদের সঙ্গে জোট করছে না জনতা উন্নয়ন পার্টিMuhammad Yunus farewell speech : “আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবার জন্য উপস্থিত হয়েছি” জাতির উদ্দেশে শেষবারের মতো বার্তা ড. মুহাম্মদ ইউনূসের
  • Home /
  • রেসিপি /
  • Kacha Aam Rui Machher Recipe in Bengali : বৈশাখের গরমে কাঁচা আম দিয়ে রুই মাছের সুস্বাদু ঝোল রেসিপি

Kacha Aam Rui Machher Recipe in Bengali : বৈশাখের গরমে কাঁচা আম দিয়ে রুই মাছের সুস্বাদু ঝোল রেসিপি

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন। বাঙালি মানেই মাছ-ভাত। তবে, রোজ দিন একই স্বাদের মাছের ঝোল খেতে কারোরই ভালো লাগে না। আর তাই আজ কাঁচা আম দিয়ে দূর্দান্ত স্বাদের মাঝের ঝোলের একটি রেসিপি বলবো। যার নাম ‛আম রুই’। চলুন তবে দেখে নেওয়া....

Kacha Aam Rui Machher Recipe in Bengali : বৈশাখের গরমে কাঁচা আম দিয়ে রুই মাছের সুস্বাদু ঝোল রেসিপি

  • Home /
  • রেসিপি /
  • Kacha Aam Rui Machher Recipe in Bengali : বৈশাখের গরমে কাঁচা আম দিয়ে রুই মাছের সুস্বাদু ঝোল রেসিপি

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন। বাঙালি মানেই মাছ-ভাত। তবে, রোজ দিন একই স্বাদের মাছের ঝোল খেতে কারোরই....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন।

বাঙালি মানেই মাছ-ভাত। তবে, রোজ দিন একই স্বাদের মাছের ঝোল খেতে কারোরই ভালো লাগে না। আর তাই আজ কাঁচা আম দিয়ে দূর্দান্ত স্বাদের মাঝের ঝোলের একটি রেসিপি বলবো। যার নাম ‛আম রুই’। চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে বানাবেন।

‛আম রুই’ রান্নার উপকরণ

১.রুই মাছ
২.কাঁচা আম
৩.নুন
৪.চিনি
৫.পাঁচফোড়ন
৬.শুকনোলঙ্কা
৭.ধনে গুঁড়ো
৮.জিরে গুঁড়ো
৯.কাঁচা লঙ্কা
১০.আলু
১১.লঙ্কার গুঁড়ো
১২.হলুদ গুঁড়ো
১৩.সরষের তেল

‛আম রুই’ রান্নার প্রনালী

প্রথমেই ৩ পিস রুই মাছকে ভালো করে ধুঁয়ে নুন, হলুদ মাখিয়ে মিনিট দশেক রান্না করে নিতে হবে। এরপর ১ টি আমের খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিতে হবে। তারপর ১ টা আলুকে কেটে নিতে হবে। এরপর কড়াইতে ৩ টেবিল চামচ সরষের তেল গরম করে তাতে সামান্য একটু নুন দিয়ে মাছের পিস গুলো দিয়ে ভেজে তুলে নিতে হবে।

তারপর ওই তেলের মধ্যেই ১ টা শুকনোলঙ্কা আর ১/২ চা চামচ পাঁচফোড়ন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কেটে রাখা আলু দিয়ে ভেজে নিতে হবে। অন্যদিকে একটি মিক্সিং জারে ১.৫ চা চামচ ধনে গুঁড়ো, ১ চা চামচ জিরে গুঁড়ো, ২ টো কাঁচালঙ্কা ও সামান্য জল দিয়ে পেস্ট করে নিতে হবে। তারপর কিছুটা জল, ভাজা আলুর মধ্যে বেটে নেওয়া মসলা, ১ চা চামচ লঙ্কার গুঁড়ো, ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

এরপর পরিমান মতো গরম জল দিয়ে ঝোল ফুটে এলে কেটে রাখা আম ও ভাজা মাছ দিয়ে ঢেকে মিনিট পাঁচেক রান্না করে নিতে হবে। তারপর ঢাকনা খুলে নাড়াচড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিনিট চারেক রান্না করে নিতে হবে। এরপর ঢাকনা খুলে আন্দাজ মতো চিনি দিয়ে আবারও মিনিট দুয়েক রান্না করে নিলেই একেবারে তৈরি ‛আম রুই’।

আজকের খবর