u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Suvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়কলকাতায় বেআইনি বহুতল নির্মাণে কোটি কোটি কালো টাকার অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের৩৫০০ বছরের রহস্য ফাঁস! সিনাই মরুভূমির বালির নিচে মিলল মিশরের হারানো সামরিক দুর্গ, চাঞ্চল্য প্রত্নতত্ত্ব মহলে
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Mamata On Women Empowerment : “শুধু মুখে নারী ক্ষমতায়নের কথা বলি না, আমরা করে দেখাই” বাংলায় তৃণমূলের শাসনে নারী ক্ষমতায়নে সাফল্যের জয়গান মমতার

Mamata On Women Empowerment : “শুধু মুখে নারী ক্ষমতায়নের কথা বলি না, আমরা করে দেখাই” বাংলায় তৃণমূলের শাসনে নারী ক্ষমতায়নে সাফল্যের জয়গান মমতার

সুমন তরফদার। কলকাতা সারাদিন। “আমরা শুধু মুখে নারী ক্ষমতায়নের কথা বলি না। আমরা করে দেখাই।” ২০১১ সালে বাংলার ক্ষমতায় আসার পর থেকে বাংলার মহিলাদের জন্য অর্থ সামাজিক যে সমস্ত উন্নয়নের কাজ মমতার নেতৃত্বে তৃণমূল সরকার করেছে তার সাফল্যের জয় গান....

Mamata On Women Empowerment : “শুধু মুখে নারী ক্ষমতায়নের কথা বলি না, আমরা করে দেখাই” বাংলায় তৃণমূলের শাসনে নারী ক্ষমতায়নে সাফল্যের জয়গান মমতার

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Mamata On Women Empowerment : “শুধু মুখে নারী ক্ষমতায়নের কথা বলি না, আমরা করে দেখাই” বাংলায় তৃণমূলের শাসনে নারী ক্ষমতায়নে সাফল্যের জয়গান মমতার

সুমন তরফদার। কলকাতা সারাদিন। “আমরা শুধু মুখে নারী ক্ষমতায়নের কথা বলি না। আমরা করে দেখাই।” ২০১১....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

“আমরা শুধু মুখে নারী ক্ষমতায়নের কথা বলি না। আমরা করে দেখাই।” ২০১১ সালে বাংলার ক্ষমতায় আসার পর থেকে বাংলার মহিলাদের জন্য অর্থ সামাজিক যে সমস্ত উন্নয়নের কাজ মমতার নেতৃত্বে তৃণমূল সরকার করেছে তার সাফল্যের জয় গান গাইতে এমন দাবি করলেন মুখ্যমন্ত্রী। বাংলার সমস্ত কন্যাকে কন্যাশ্রী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী দিবসে নারী ক্ষমতায়নে বিশেষ জোর দিয়ে আজ সকালে এক্স মাধ্যমে জানান, “আজ কন্যাশ্রী দিবস। আমাদের সকলের গর্বের কন্যাশ্রী প্রকল্প আজ ১২ বছরে পা দিল। বিশ্ব, দেশ, বাংলাজুড়ে সকল কন্যাশ্রীদের জানাই অনেক অভিনন্দন। সমাজে মেয়েদের ক্ষমতায়নের ক্ষেত্রে এত অল্প সময়ে এত বড় প্রভাব অন্য কোন সরকারি প্রকল্পের আছে বলে আমার অন্তত জানা নেই। তাইতো বিশ্বের দরবারেও এটা এত আদৃত – ৬২টি দেশের ৫৫২টি প্রকল্পের মধ্যে প্রথম স্থান অধিকার করে ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড বিজয়ী।”
তাঁর সংযোজন, “আমি সবসময় মনে করি, যে সমাজে মেয়েরা ভালো থাকে না, সেই সমাজ কখনও ভালো থাকতে পারে না। সমাজের উন্নয়নের জন্য দরকার মেয়েদের ক্ষমতায়ন।” ওই পোস্টে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, রাজ্যে ৯৩ লক্ষের বেশি ‘কন্যাশ্রী’ রয়েছে। এই প্রকল্পে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে সাড়ে সতেরো হাজার কোটি টাকা।
কন্যাশ্রীদের প্রতি মুখ্যমন্ত্রীর বার্তা, “দেশের মুখ উজ্জ্বল করো, রাজ্যের মুখ উজ্জ্বল করো। তোমরাই একদিন বিশ্ব বাংলা গড়বে। তোমরাই বিশ্বে সম্মানের মুকুট নিজেদের মাথায় পরবে।”
অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন যেখানে লেখা, “আমি কন্যাশ্রী, আমি ভবিষ্যতের অনন্যা। কন্যাশ্রী দিবসের শুভেচ্ছা।” তিনি ২০১৭ সালে ইউনেস্কো পুরস্কার জেতার কথাও উল্লেখ করেন, যা বাংলার মুখ উজ্জ্বল করেছে বলে তিনি জানান। উল্লেখ্য, এই প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রীদের ২৫ হাজার টাকা এককালীন আর্থিক সহায়তা দেওয়া হয়, যা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে। আর্থিকভাবে পিছিয়ে থাকা মেয়েদের উচ্চশিক্ষা ও স্বনির্ভরতার লক্ষ্যে এই প্রকল্প চালু করা হয়। নির্দিষ্ট বয়সে পৌঁছনো ছাত্রীদের এককালীন স্কুল বা কলেজ থেকেই সহজে ফর্ম সংগ্রহ করে নাম নথিভুক্ত করা যায়।

আজকের খবর