ব্রেকিং
Latest Posts
হাওড়ায় আমূলের ৭০০ কোটি টাকার বিনিয়োগ, শিলান্যাসে মমতাকে কটাক্ষ শুভেন্দু অধিকারীরAbhishek Bulldozer : হাইকোর্টে বড় জয় অভিষেকের, অভিষেকের আমতলার পার্টি অফিস ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টেরAmit Shah : শিলিগুড়ির চিকেনস নেক সহ পশ্চিমবঙ্গের সীমান্ত সুরক্ষিত করে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দুরAbhishek Banerjee : ‘আমায় গালাগালি করে যারা দল ছেড়েছেন ফিরে আসুন এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’ তৃণমূলের দলত্যাগী নেতা কর্মীদের উদ্দেশ্যে খোলা চ্যালেঞ্জ অভিষেকেরSonam Wangchuk : ‘যে সরকার বিরুদ্ধ স্বরকে গণতন্ত্রের অংশ হিসাবে না দেখে হুমকি হিসাবে দেখে, সেই সরকারকে অন্তত বিশ্বাস করা যায় না’ বিস্ফোরক মমতা
  • Home /
  • ভ্রমন /
  • Hill Travel Destinations in Summer : দার্জিলিং-নৈনিতাল তো অনেক হল! এ বার গরমের ছুটিতে ঘুরে আসুন এই শৈল শহরগুলিতে

Hill Travel Destinations in Summer : দার্জিলিং-নৈনিতাল তো অনেক হল! এ বার গরমের ছুটিতে ঘুরে আসুন এই শৈল শহরগুলিতে

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন। গরমকালে দার্জিলিং, সিমলা, নৈনিতালে ভিড় বাড়ে বাঙালির। কাঠফাটা রোদ আর প্যাচপ্যাচে গরমে কয়েকটি দিন স্বস্তিতে কাটাতে অনেকেই পাড়ি দেয় ঠান্ডার জায়গায়। শীতের বিদায় নেওয়ার সময় থেকেই গরমে বেড়ানোর পরিকল্পনা শুরু করে দেন অনেকে। তা ছাড়া সপরিবার....

Hill Travel Destinations in Summer : দার্জিলিং-নৈনিতাল তো অনেক হল! এ বার গরমের ছুটিতে ঘুরে আসুন এই শৈল শহরগুলিতে

  • Home /
  • ভ্রমন /
  • Hill Travel Destinations in Summer : দার্জিলিং-নৈনিতাল তো অনেক হল! এ বার গরমের ছুটিতে ঘুরে আসুন এই শৈল শহরগুলিতে

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন। গরমকালে দার্জিলিং, সিমলা, নৈনিতালে ভিড় বাড়ে বাঙালির। কাঠফাটা রোদ আর প্যাচপ্যাচে গরমে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন।

গরমকালে দার্জিলিং, সিমলা, নৈনিতালে ভিড় বাড়ে বাঙালির। কাঠফাটা রোদ আর প্যাচপ্যাচে গরমে কয়েকটি দিন স্বস্তিতে কাটাতে অনেকেই পাড়ি দেয় ঠান্ডার জায়গায়। শীতের বিদায় নেওয়ার সময় থেকেই গরমে বেড়ানোর পরিকল্পনা শুরু করে দেন অনেকে। তা ছাড়া সপরিবার কোথাও যেতে হলে, একটু পূর্বপরিকল্পনাও জরুরি। তবে উত্তরে বেড়ানোর জায়গাগুলিতে বহু বার যাওয়ার কারণে, হাতের তালুর মতো চেনা হয়ে গিয়েছে। সেক্ষেত্রে গরমে সপরিবার অন্য কোনও জায়গায় থেকে বেরিয়ে আসতে পারেন। রইল তেমন কয়েকটি জায়গার খোঁজ।

উটি

তামিলনাড়ুর নীলগিরি পর্বতের কোলে অবস্থিত উটি ব্রিটিশ জমানা থেকেই দাক্ষিণাত্যের জনপ্রিয় শৈলশহর। এই জায়গাটির আসল নাম উধাগমণ্ডলম। পাইনের বন, চা-কফির বাগান আর মেঘে ঢাকা উটিতে রয়েছে একাধিক লেক, জলপ্রপাত।

মুন্নার

কেরলের মুন্নার পশ্চিমঘাট পর্বতমালার জনপ্রিয় এক শৈলশহর। পাহাড়ের মধ্যে বিস্তৃত চা বাগানের সৌন্দর্যের জন্য বহু যুগ আগে থেকেই পর্যটকেদের অন্যতম পছন্দের জায়গা এটি। মুন্নারের এরাভিকুলাম জাতীয় উদ্যানে বেশ অনেক বিরল পশুপাখির বাস।

কোদাইকানাল

তামিলনাড়ুর কোদাইকানালকে অনেকে পাহাড়ের রাজকুমারী বলে। ২২৮৫ মিটার উচ্চতায় কোদাইকানাল লেকটি কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে। এ ছাড়াও এখানে রয়েছে বেরিজাম ও মান্নাভানুর লেক। কোদাইকানালে রয়েছে একাধিক চার্চও।

কুর্গ

ভারতের ‘স্কটল্যান্ড’ বলা হয় কুর্গকে। পশ্চিমঘাট পর্বতের কোলে অবস্থিত এই শৈলশহরে কফি এবং বিভিন্ন মশলার বাগান রয়েছে। একাধিক পাহাড়বেষ্টিত লেক ও জলপ্রপাতও রয়েছে। কুর্গের গভীর অরণ্যে বাস একাধিক বিরল পশুপাখির।

আজকের খবর