ব্রেকিং
Latest Posts
Investment in Bengal Tourism : বাংলার বুকেই এবার ডেস্টিনেশন ওয়েডিং আর অ্যাডভেঞ্চার ট্যুরিজম, উত্তরবঙ্গের পর্যটনে বিনিয়োগ ৫০ কোটি টাকাMount Katao Travel Guide: সিকিমের লুকোনো সুইজারল্যান্ড, যেখানে পৌঁছেই মনে হবে—এতদিন চোখের আড়ালেই ছিল এই স্বর্গ!MHA Vande Mataram guidelines : বন্দেমাতরম গাওয়ার সময় উঠে দাঁড়ানো বাধ্যতামূলক, সরকারি অনুষ্ঠানে নতুন নির্দেশিকা জারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকেরSuvendu Adhikari against Mamata : ‘মুখ্যমন্ত্রী বারবার বিচার ব্যবস্থাকে অপমান করেছেন’— ডিএ ইস্যুতে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীরHumayun Kabir Babri masjid : ‘আল্লাহ আমার পাশে আছেন, বাবরি মসজিদ হবেই’ বাবরি মসজিদের নির্মাণ শুরু করে হুংকার হুমায়ুনের
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Kolkata Digha Vande Bharat Metro : দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হতেই পর্যটকের ঢল, দীঘা পর্যন্ত বন্দে ভারত মেট্রো চালাবে রেল

Kolkata Digha Vande Bharat Metro : দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হতেই পর্যটকের ঢল, দীঘা পর্যন্ত বন্দে ভারত মেট্রো চালাবে রেল

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।   মেলালেন তিনি মেলালেন। আধ্যাত্মিকতার সঙ্গে পর্যটনকে মিলিয়ে দিলেন মমতা। বাঙালির চিরকালীন ভ্রমণ গন্তব্যের শীর্ষে থাকা দিপুদার প্রথম দিই অর্থাৎ দীঘায় পর্যটকের সংখ্যা নিয়ে কোনদিনই চিন্তার বিষয় ছিল না। তবে তার সঙ্গে আধ্যাত্মিকতা অর্থাৎ ধর্ম মিশে....

Kolkata Digha Vande Bharat Metro : দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হতেই পর্যটকের ঢল, দীঘা পর্যন্ত বন্দে ভারত মেট্রো চালাবে রেল

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Kolkata Digha Vande Bharat Metro : দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হতেই পর্যটকের ঢল, দীঘা পর্যন্ত বন্দে ভারত মেট্রো চালাবে রেল

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।   মেলালেন তিনি মেলালেন। আধ্যাত্মিকতার সঙ্গে পর্যটনকে মিলিয়ে দিলেন মমতা। বাঙালির চিরকালীন....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

 

মেলালেন তিনি মেলালেন। আধ্যাত্মিকতার সঙ্গে পর্যটনকে মিলিয়ে দিলেন মমতা। বাঙালির চিরকালীন ভ্রমণ গন্তব্যের শীর্ষে থাকা দিপুদার প্রথম দিই অর্থাৎ দীঘায় পর্যটকের সংখ্যা নিয়ে কোনদিনই চিন্তার বিষয় ছিল না। তবে তার সঙ্গে আধ্যাত্মিকতা অর্থাৎ ধর্ম মিশে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে নতুন জগন্নাথ ধাম তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।।

 

তারপর থেকেই যেন দিঘার সমুদ্রে পর্যটকের সুনামি। তাই যে উদ্বোধন অনুষ্ঠানে সাধারণ মানুষের যেতে যেন অসুবিধে হয় সেই বিষয়টি নিশ্চিত করতে দীঘার জন্য বাড়তি ট্রেন ঘোষণা করেও বাতিল করেছিল রেল মন্ত্রক, সেই দীঘার জন্যই এবারে কলকাতা থেকে সরাসরি বন্দে ভারত মেট্রো চালু করছে ভারতীয় রেল।

 

NamoBharat Rapid Rail অর্থাৎ Vande Metro চালানোর ভাবনা ভারতীয় রেলের। এমনটাই nativeplanet বলে একটি হিন্দি পোর্টালের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। সেই প্রতিবেদনে প্রকাশিত খবর অনুযায়ী, এই ট্রেন চালু হলে অনেক আগে দিঘা পৌঁছে যাওয়া সম্ভব হবে।

 

ওই সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, NamoBharat Rapid Rail আগে Vande Metro নামে পরিচিত ছিল। বন্দে ভারত এক্সপ্রেস, অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের মতোই নমো ভারত র‍্যাপিড রেলও স্বল্প দূরত্বের শহরগুলির মধ্যে বিশ্বমানের রেল পরিষেবা প্রদানের লক্ষ্যে ডিজাইন করা হয়েছে। ইতিমধ্যেই ভারতে দুটি নমো ভারত র‍্যাপিড রেল পরিষেবা চলছে। যা কিনা আহমেদাবাদ থেকে ভুজ এবং জয়নগর থেকে পাটনার মধ্যে চলছে। ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বন্দে ভারতের (Vande Bharat Express Train) এই মিনি সংস্করণ (Vande Metro) আরও ছোট ছোট কয়েকটি শহরের মধ্যে চালানো হবে। আর সেই তালিকায় হাওড়া-দিঘা রুট আছে বলে জানা যাচ্ছে। যদিও পূর্ব রেলের তরফে এখনও কিছু জানানো হয়নি।

 

Vande Metro: দূরত্ব এবং যাত্রার সময়

 

ETNow NEWS মিডিয়ার রিপোর্টকে তুলে ধরে nativeplanet এর দাবি, হাওড়া থেকে দিঘার দূরত্ব প্রায় ১৮৬ কিলোমিটার। এই দূরত্ব ৩ ঘণ্টা সময়ে যাত্রা করে। হাওড়া-দিঘা নমো ভারত র‍্যাপিড রেল (Vande Metro) এই রুটের দ্রুততম ট্রেন হবে। মনে করা হচ্ছে তিন ঘণ্টারও কম সময়ে Vande Metro দিঘা পৌঁছে দেবে।

Vande Metro: স্টপেজ

হাওড়া থেকে দিঘা পর্যন্ত চালানো হবে Vande Metro অর্থাৎ NamoBharat Rapid Rail। আর এই দীর্ঘ পথে এই ট্রেন সাঁতরাগাছি, উলুবেড়িয়া, মেচদা, তমলুক, কাথিতে স্টপেজ দেবে বলে ওই সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। এই ট্রেন চালু হলে যোগাযোগ ব্যবস্থায় বড় বদল আসবে বলেই মনে করা হচ্ছে।

আজকের খবর