u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Suvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়কলকাতায় বেআইনি বহুতল নির্মাণে কোটি কোটি কালো টাকার অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের৩৫০০ বছরের রহস্য ফাঁস! সিনাই মরুভূমির বালির নিচে মিলল মিশরের হারানো সামরিক দুর্গ, চাঞ্চল্য প্রত্নতত্ত্ব মহলে
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Madhyamik 2025 Result : মাধ্যমিকে পাশের হারে সবার শীর্ষে পূর্ব মেদিনীপুর, প্রথম দশে নেই কলকাতার কেউ, পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Madhyamik 2025 Result : মাধ্যমিকে পাশের হারে সবার শীর্ষে পূর্ব মেদিনীপুর, প্রথম দশে নেই কলকাতার কেউ, পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।   প্রকাশিত হল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা ২০২৫-এর ফলাফল। এবারের রেজাল্টে আরও একবার নিজেদের দাপট দেখিয়েছে জেলাগুলি। ফের ব্যর্থ কলকাতা। পাসের হারের নিরিখে যেমন জেলাগুলি এগিয়ে, তেমনই মেধাতালিকাতেও তাদের শক্তিশালী উপস্থিতি লক্ষ্যণীয়। পাশের হারের নিরিখে....

Madhyamik 2025 Result : মাধ্যমিকে পাশের হারে সবার শীর্ষে পূর্ব মেদিনীপুর, প্রথম দশে নেই কলকাতার কেউ, পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Madhyamik 2025 Result : মাধ্যমিকে পাশের হারে সবার শীর্ষে পূর্ব মেদিনীপুর, প্রথম দশে নেই কলকাতার কেউ, পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।   প্রকাশিত হল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা ২০২৫-এর ফলাফল। এবারের রেজাল্টে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

 

প্রকাশিত হল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা ২০২৫-এর ফলাফল। এবারের রেজাল্টে আরও একবার নিজেদের দাপট দেখিয়েছে জেলাগুলি। ফের ব্যর্থ কলকাতা। পাসের হারের নিরিখে যেমন জেলাগুলি এগিয়ে, তেমনই মেধাতালিকাতেও তাদের শক্তিশালী উপস্থিতি লক্ষ্যণীয়। পাশের হারের নিরিখে এবারও রাজ্যের মধ্যে সেরা স্থান অধিকার করেছে পূর্ব মেদিনীপুর জেলা। সেখানে মোট পাশের হার ৯৬.৪৬ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং জেলা এবং ৯২.৩০ শতাংশ পাশের হার নিয়ে তৃতীয় স্থানে কলকাতা। পশ্চিম মেদিনীপুর জেলা ৯০.৫২ শতাংশ পাশের হার নিয়ে রয়েছে চতুর্থ স্থানে।

এবছর গত ১০ ফেব্রুয়ারি শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা এবং তা শেষ হয় গত ২২ ফেব্রুয়ারি। রাজ্যের মোট ২ হাজার ৬৮৩টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিয়েছিল প্রায় ৯ লক্ষ ৮৪ হাজার ৮৯৪ জন ছাত্রছাত্রী, যা গত বছরের তুলনায় ৬২ হাজারেরও বেশি। শুক্রবার সকাল ৯টা নাগাদ সাংবাদিক বৈঠকের মাধ্যমে মাধ্যমিকের ফল প্রকাশ করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। মেধা তালিকা প্রকাশ করে তিনি জানান, এবার প্রথম দশে রয়েছেন মোট ৬৬ জন কৃতী পরীক্ষার্থী।

 

মাধ্যমিক উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের শীর্ষ এই দুই রাজনৈতিক ব্যক্তিত্ব প্রত্যেকের ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন। মাধ্যমিকে উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, “এবারের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন! আগামীদিনে তোমরা আরো সফল হবে – এই প্রত্যাশা আমি রাখি। তোমাদের জীবনের এই স্মরণীয় দিনে, আমি তোমাদের বাবা-মা, অভিভাবক-অভিভাবিকা এবং শিক্ষক-শিক্ষিকাদেরও আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। তাঁদের সমর্থন ও পথনির্দেশই তোমাদের এই সাফল্যকে সম্ভব করে তুলেছে। যারা আজ ভালো ফল করতে পারোনি তাদের বলব হতাশ হয়ো না। চেষ্টা করো। আগামিদিনে সাফল্য আসবেই। তোমাদের সকলকে আরও একবার আমার প্রাণভরা আশীর্বাদ ও শুভকামনা জানাই। ভালো থেকো সকলে।”

 

একইভাবে এক্স পোস্টে কৃতীদের শুভেচ্ছা জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, “মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তোমাদের সকলের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, জীবনের সব পরীক্ষায় তোমরা সফল ভাবে উত্তীর্ণ হও এই কামনা করি। আগামী দিনের জন্য আন্তরিক শুভ কামনা রইল।”

 

এ বছরের মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে জায়গা করে নিয়েছেন মোট ৬৬ জন ছাত্রছাত্রী। তাদের মধ্যে অনেকেই একই নম্বর পাওয়ায় তালিকায় একাধিক জনের একই স্থান দখল করতে দেখা গেছে। মাধ্যমিক রেজাল্ট ২০২৫: মেধাতালিকা এক নজরে (প্রথম পাঁচ)

 

প্রথম স্থান (প্রাপ্ত নম্বর ৬৯৬):

অদৃত সরকার। রায়গঞ্জ করনেশন উচ্চ বিদ্যালয়, উত্তর দিনাজপুর। (শতাংশে ৯৯.৪৬%)

 

দ্বিতীয় স্থান (যুগ্ম – প্রাপ্ত নম্বর ৬৯৪):

১) অনুভব বিশ্বাস। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদা।

২) সৌম্য পাল। বিষ্ণুপুর হাইস্কুল, বাঁকুড়া।

 

তৃতীয় স্থান (১ জন – প্রাপ্ত নম্বর ৬৯৪):

ঈশানী চক্রবর্তী। কোতুলপুর সরোজ বাসিনী বালিকা বিদ্যালয়, বাঁকুড়া।

 

চতুর্থ স্থান (যুগ্ম – প্রাপ্ত নম্বর ৬৯২):

১) মহঃ সেলিম। নিরোল উচ্চ বিদ্যালয়।

২) সুপ্রতীক মান্না। কন্টাই মডেল ইনস্টিটিউট।

পঞ্চম স্থান (৪ জন – প্রাপ্ত নম্বর ৬৯১):

১) সিনচান নন্দী। গৌরহাটি হরদাস ইনস্টিটিউট।

২) চৌধুরী মহঃ আসিফ। কামারপুকুর আর.কে. মিশন মাল্টিপারপাস স্কুল।

৩) দীপ্তজিৎ ঘোষ। ইটাচুনা শ্রী নারায়ণ ইনস্টিটিউশন।

৪) সোমতীর্থ করণ। নরেন্দ্রপুর আর.কে. মিশন বিদ্যালয়।

আজকের খবর