Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

June Malia : শালবনি ব্লকের যুগডিহাতে পারাং নদীর উপর একটি সেতুর শিলান্যাস করলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া - Kolkata Saradin : Bengali News, Latest Bengali News Headlines, Bangla Khabar, বাংলা খবর, Today Breaking News in Bengali
ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • June Malia : শালবনি ব্লকের যুগডিহাতে পারাং নদীর উপর একটি সেতুর শিলান্যাস করলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া

June Malia : শালবনি ব্লকের যুগডিহাতে পারাং নদীর উপর একটি সেতুর শিলান্যাস করলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ জুন মালিয়ার সাংসদ তহবিলের আর্থিক সহযোগিতায় বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের কাশীজোড়া অঞ্চলের যুগডিহা ও গড়মাল অঞ্চলের গোহালডিহি মধ্যবর্তী পারাং খালের ওপর সংযোগকারী সেতু নির্মাণের শিলান্যাস অনুষ্ঠানের আয়োজন করা হয়।....

June Malia : শালবনি ব্লকের যুগডিহাতে পারাং নদীর উপর একটি সেতুর শিলান্যাস করলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া

  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • June Malia : শালবনি ব্লকের যুগডিহাতে পারাং নদীর উপর একটি সেতুর শিলান্যাস করলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ জুন মালিয়ার সাংসদ তহবিলের আর্থিক সহযোগিতায় বৃহস্পতিবার....

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

আরও পড়ুন

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ জুন মালিয়ার সাংসদ তহবিলের আর্থিক সহযোগিতায় বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের কাশীজোড়া অঞ্চলের যুগডিহা ও গড়মাল অঞ্চলের গোহালডিহি মধ্যবর্তী পারাং খালের ওপর সংযোগকারী সেতু নির্মাণের শিলান্যাস অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া শালবনি ব্লকের বিডিও রোমান মণ্ডল, শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতিপ প্রসাদ মাহাতো, মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সন্দীপ সিংহ,জেলা পরিষদের সদস্যা উষা কুন্ডু, স্থানীয় গ্রাম পঞ্চায়েত গুলির প্রধান সহ আরো অনেকে।

মেদিনীপুরের সংসদ জুন মালিয়ার সাংসদ তহবিলের ৭৫ লক্ষ টাকা খরচ করে তৈরি হবে পারাং নদীর উপর ওই সেতু। বৃহস্পতিবার পারাং নদীর উপর সেতু নির্মাণের আনুষ্ঠানিক শিলান্যাস করে মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া বলেন স্বাধীনতার আগে থেকে এই এলাকার বাসিন্দাদের দাবি ছিল পারাং নদীর উপর একটি সেতু নির্মাণের।

দীর্ঘদিন কেউ এই এলাকায় সেতু নির্মাণের কথা ভাবেনি। রাজ্যে বামেরা ক্ষমতায় দীর্ঘদিন ছিল তারাও যেমন সেতু নির্মাণের জন্য কোন উদ্যোগ নেয়নি,তেমনি এর আগের মেদিনীপুরের বিজেপি সাংসদ এই এলাকায় সেতু নির্মাণের কোন সিদ্ধান্ত গ্রহণ করেনি। তাই এলাকা বাসীর আবেদন অনুযায়ী এই এলাকায় সেতুটি নির্মাণ করার জন্য সাংসদ তহবিল থেকে আর্থিক সহযোগিতা করা হয়েছে ।

এর ফলে এই এলাকা থেকে মেদিনীপুরের দূরত্ব ১৫ থেকে কুড়ি কিলোমিটার কমে যাবে এবং ছাত্র-ছাত্রীদের স্কুলে যেতে আর নদীর জল পেরিয়ে যেতে হবে না।এর ফলে শালবনি ব্লকের গড়মাল কাশীজোড়া সব বেশ কয়েকটি অঞ্চলের গ্রামবাসীরা বিশেষ ভাবে উপকৃত হবেন বলে তিনি জানান। এর জন্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন যদি মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে প্রার্থী না করতেন তাহলে আমি সাংসদ হতে পারতাম না। এর জন্য আপনাদেরও অবদান আছে, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাই একজন জনপ্রতিনিধি হিসেবে আপনাদের পাশে থেকে এই সেতু নির্মাণের জন্য সাংসদ তহবিল থেকে অর্থ মঞ্জুর করা হয়েছে। সেতুটি যাতে ভালোভাবে তৈরি করা হয় তার জন্য তিনি শালবনি পঞ্চায়েত সমিতিকে দায়িত্ব দিয়েছে বলে তিনি জানান।তাই সেতু নির্মাণের শিলান্যাস হাওয়ায় খুশি এলাকার বাসিন্দারা মেদিনীপুরের সাংসদ জুনু মালিয়া কে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

আজকের খবর