ব্রেকিং
Latest Posts
হাওড়ায় আমূলের ৭০০ কোটি টাকার বিনিয়োগ, শিলান্যাসে মমতাকে কটাক্ষ শুভেন্দু অধিকারীরAbhishek Bulldozer : হাইকোর্টে বড় জয় অভিষেকের, অভিষেকের আমতলার পার্টি অফিস ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টেরAmit Shah : শিলিগুড়ির চিকেনস নেক সহ পশ্চিমবঙ্গের সীমান্ত সুরক্ষিত করে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দুরAbhishek Banerjee : ‘আমায় গালাগালি করে যারা দল ছেড়েছেন ফিরে আসুন এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’ তৃণমূলের দলত্যাগী নেতা কর্মীদের উদ্দেশ্যে খোলা চ্যালেঞ্জ অভিষেকেরSonam Wangchuk : ‘যে সরকার বিরুদ্ধ স্বরকে গণতন্ত্রের অংশ হিসাবে না দেখে হুমকি হিসাবে দেখে, সেই সরকারকে অন্তত বিশ্বাস করা যায় না’ বিস্ফোরক মমতা
  • Home /
  • আন্তর্জাতিক /
  • Bangladesh Corona : রাজশাহীতে চোখ রাঙাচ্ছে করোনা চার চিকিৎসকসহ ১১ জনের করোনা পজিটিভ

Bangladesh Corona : রাজশাহীতে চোখ রাঙাচ্ছে করোনা চার চিকিৎসকসহ ১১ জনের করোনা পজিটিভ

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ। রাজশাহীতে করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গেলো দুই দিনে ১১ জন করোনা পজিটিভ হওয়া খবর পাওয়া গেছে। যার মধ্যে চারজন চিকিৎসকও রয়েছেন। এরমধ্যে সোমবার (২ জুন) ৯ জন ও তার আগের দিন রবিবার (১....

Bangladesh Corona : রাজশাহীতে চোখ রাঙাচ্ছে করোনা চার চিকিৎসকসহ ১১ জনের করোনা পজিটিভ

  • Home /
  • আন্তর্জাতিক /
  • Bangladesh Corona : রাজশাহীতে চোখ রাঙাচ্ছে করোনা চার চিকিৎসকসহ ১১ জনের করোনা পজিটিভ

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ। রাজশাহীতে করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গেলো দুই দিনে ১১....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ।

রাজশাহীতে করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গেলো দুই দিনে ১১ জন করোনা পজিটিভ হওয়া খবর পাওয়া গেছে। যার মধ্যে চারজন চিকিৎসকও রয়েছেন। এরমধ্যে সোমবার (২ জুন) ৯ জন ও তার আগের দিন রবিবার (১ জুন) দুই জন করোনা পজিটিভ হয়েছেন।

জানা যায়, সোমবার (২ জুন) রাজশাহী মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে ১৫ জনের করোনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৯ জন করোনা পজিটিভ। যার মধ্যে ৪ জন চিকিৎসক রয়েছেন। তার আগের দিন রবিবার (১ জুন) পিসিআর ল্যাবে দুজনের করোনা টেস্ট করা হলেই দুজনারই পজিটিভ। এরমধ্যে একজন রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শ্বাসকষ্ট আছে। আর করোনা পজিটিভ হওয়া অন্য রোগীগুলো নিজ নিজ বাড়িতে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে রাজশাহী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. খন্দকার মো: ফয়সল আলম বলেন, কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে রবিবার (১ জুন) দুজনের করোনা টেস্ট করে দুজনারই পজিটিভ পাওয়া গেছে। এরমধ্যে একজন রামেক হাসপাতালে ভর্তি রয়েছে। তার শ্বাসকষ্ট আছে। সোমবার (২ জুন) ১৫ জনের করোনা পরীক্ষা করে ৯ জনের পজিটিভ পাওয়া গেছে। এরমধ্যে ৪ জন চিকিৎসক।

তিনি বলেন, প্রত্যেকের উপসর্গ প্রায় একই রকম। সবার হালকা জ্বর, সর্দি, কাশি, গা ব্যথা উপসর্গ রয়েছে। আজকে যাদের করোনা পজিটিভ পাওয়া গেছে, তাদের পরিবারের অন্য সদস্যরাও সবাই একই উপসর্গে আক্রান্ত।

এখানে করোনা টেস্ট রাজশাহী মেডিক্যাল কলেজ ছাড়া আর কোথাও করা হয় না। তাও চিকিৎসক দিয়ে এই টেস্ট করানো হচ্ছে। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব গতবছর থেকেই বন্ধ।

এ বিষয়ে রাজশাহী সিভিল সার্জন রাজিউল করিম বলেন, বিষয়টি অফিশিয়ালি ভাবে জানা নেই। তবে সাংবাদিকদের থেকে শুনেছি। আজ লোক পাঠানো হবে খোঁজ নিতে।

 

আজকের খবর