ব্রেকিং
Latest Posts
দার্জিলিং নয়, এবার সিঙ্গালিলার গুপ্তধন ‘রাম্মাম’-এ হারিয়ে যান | শান্ত পাহাড়ি অফবিট ভ্রমণ ২০২৬ (Offbeat Travel North Bengal)Mamata Sonarpur : ‘লাভলি টিভিতে কাজ করেন, একটু ভুলভ্রান্তি হতেই পারে, সেটা শুধরে নেওয়ার সময় দিন, ও পার্টির খুব অনুগত’ সোনারপুর থেকে দ্বিতীয় সুযোগের আবেদন মমতারAbhishek Murshidabad : ‘যারা এসে ভোট ভাগ করতে চাইছে, সব বিজেপির এজেন্ট’ মুর্শিদাবাদ থেকে অধীর ও হুমায়ুনকে তীব্র আক্রমণ অভিষেকেরSuvendu Nandigram : ‘মমতা দ্বিতীয়বার নন্দীগ্রামে দাঁড়ানোর চ্যালেঞ্জ নেননি’ মমতাকে তীব্র কটাক্ষ শুভেন্দুরDilip Ghosh Bulldozer : ‘৪ তারিখের পর এখানে থাকতে পারবে? খুব খারাপ সময় আসছে, বুলডোজার চলবে’ তৃণমূল কর্মীদের হুঁশিয়ারি দিলীপ ঘোষের
  • Home /
  • অটোমোবাইল /
  • TVS Jupiter Electric Scooter: ভারতের অটোমোবাইল বাজারে আসছে TVS জুপিটার ইলেকট্রিক স্কুটার

TVS Jupiter Electric Scooter: ভারতের অটোমোবাইল বাজারে আসছে TVS জুপিটার ইলেকট্রিক স্কুটার

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন। আইকিউবের সাফল্যের পর, টিভিএসের ইলেকট্রিক ভেহিকেল লাইনআপে যোগ হবে এটি। টিভিএস মোটর কোম্পানি নতুন একটি ইলেকট্রিক স্কুটার বাজারে লঞ্চ করতে চলেছে বলে জানা গেছে। জুপিটার EV নামে আসতে পারে এই স্কুটারটি। টিভিএস এক্স ইতিমধ্যেই প্রিমিয়াম দামে....

TVS Jupiter Electric Scooter: ভারতের অটোমোবাইল বাজারে আসছে TVS জুপিটার ইলেকট্রিক স্কুটার

  • Home /
  • অটোমোবাইল /
  • TVS Jupiter Electric Scooter: ভারতের অটোমোবাইল বাজারে আসছে TVS জুপিটার ইলেকট্রিক স্কুটার

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন। আইকিউবের সাফল্যের পর, টিভিএসের ইলেকট্রিক ভেহিকেল লাইনআপে যোগ হবে এটি। টিভিএস মোটর....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।

আইকিউবের সাফল্যের পর, টিভিএসের ইলেকট্রিক ভেহিকেল লাইনআপে যোগ হবে এটি। টিভিএস মোটর কোম্পানি নতুন একটি ইলেকট্রিক স্কুটার বাজারে লঞ্চ করতে চলেছে বলে জানা গেছে। জুপিটার EV নামে আসতে পারে এই স্কুটারটি।

টিভিএস এক্স ইতিমধ্যেই প্রিমিয়াম দামে পাওয়া যাচ্ছে।

২.৫০ লক্ষ টাকা এটির এক্স-শোরুম দাম এবং সীমিত সাপ্লাইয়ের কারণে বিক্রি কিছুটা কম হয়েছে। জুপিটার EV সাশ্রয়ী মূল্যের হবে বলেই আশা করা হচ্ছে।

জুপিটার ১১০, ১২৫ প্ল্যাটফর্ম ইতিমধ্যেই ইলেকট্রিক ভেহিকেলের জন্য উপযুক্তভাবেই তৈরি করা হয়েছে। পেট্রোল ট্যাঙ্কের জায়গায় চার্জিং পোর্ট থাকবে একটি। জুপিটার EV, বাজাজ, ওলা ইত্যাদি কোম্পানির সঙ্গে জোর প্রতিযোগিতা দেবে বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে ১.২ লক্ষ টাকার নিচের সেগমেন্টে এটি একটি বেশ ভালো মডেল হতে পারে।

অন্যদিকে, টিভিএস মোটর কোম্পানি একটি নতুন ৪৫০ সিসির টুইন-সিলিন্ডার মোটরসাইকেলও করছে। এছাড়া ইলেকট্রিক স্কুটার সহ আরও একাধিক নতুন মডেল শীঘ্রই লঞ্চ করা হবে বলে জানা যাচ্ছে।

বিএমডব্লিউ মোটররাডের সঙ্গে যৌথভাবে ৪৫০ সিসির ইঞ্জিন তৈরির পরিকল্পনা করছে টিভিএস। প্রধানত নতুন ৪৫০ টুইন-প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে এই বাইকটি তৈরি করা হবে। প্রসঙ্গত, বিএমডব্লিউ মোটররাড এফ ৪৫০ জিএস হল এই প্ল্যাটফর্ম ব্যবহারকারী প্রথম বাইক।

জানা যাচ্ছে, নতুন ৪৫০ সিসি মডেলটি একটি সুপারস্পোর্ট বাইক হতে চলেছে। এটি অ্যাপাচি RR এবং ৩১০ এর উপরেই থাকবে। এর নাম হতে পারে টিভিএস অ্যাপাচি RR ৪৫০। বর্তমানে ৩১০ সিসি প্ল্যাটফর্মটি বিএমডব্লিউ মোটররাডের সঙ্গে যৌথভাবে তৈরি করা হয়েছে।

আজকের খবর