Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

Bengali harrassed in Odisha : বাংলাভাষী শ্রমিকদের হেনস্থা BJP শাসিত ওড়িশায়! ওড়িশার মুখ্যসচিবকে চিঠি মনোজ পন্থের - Kolkata Saradin News : বাংলা, কলকাতা, Bengali News, Latest Bengali News, Bangla News, বাংলা খবর, Breaking News
ব্রেকিং
Latest Posts
Suvendu : ‘আপনারা বাংলায় ফিরতে শুরু করুন, কারখানায় কাজ ও সরকারি চাকরি নিশ্চিত করা হবে’ সিকিমে সুড়ঙ্গ বিপর্যয়ে মৃত শ্রমিকদের পরিবারকে অর্থ সাহায্য ও চাকরি তুলে দিয়ে আহ্বান শুভেন্দুরBJP protest Rally : দলীয় পতাকা ছেড়ে জাতীয় পতাকা হাতে ‘আরশোলা মারার ওষুধ’ কলকাতার দুই প্রান্তে মিছিল বিজেপি নেতা-কর্মী-সমর্থকদেরCockroach in kolkata : আন্দোলনের নামে ধর্মতলায় পুলিশ ও সাংবাদিক হেনস্থায় গ্রেফতার বেড়ে ১৬, ৫ অভিযুক্তকে খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশেরCristiano Ronaldo : গলফ কোর্সে জর্জিনার ‘পিঙ্ক ম্যাজিক’! রোনাল্ডোর সঙ্গে পারিবারিক মুহূর্ত, ভাইরাল হল বিলাসবহুল লাইফস্টাইলের নতুন ঝলক‘কলম থামবে না’ সাংবাদিক হেনস্তার প্রতিবাদে ধর্মতলায় ঐক্যের গর্জন, রাজপথে নামলেন সংবাদকর্মীরা
  • Home /
  • ভারত /
  • Bengali harrassed in Odisha : বাংলাভাষী শ্রমিকদের হেনস্থা BJP শাসিত ওড়িশায়! ওড়িশার মুখ্যসচিবকে চিঠি মনোজ পন্থের

Bengali harrassed in Odisha : বাংলাভাষী শ্রমিকদের হেনস্থা BJP শাসিত ওড়িশায়! ওড়িশার মুখ্যসচিবকে চিঠি মনোজ পন্থের

সুমন তরফদার। কলকাতা সারাদিন।   বাংলা থেকে ওড়িশার বিভিন্ন জেলায় কাজ করতে যাওয়া শ্রমিকরা চরম হয়রানির মুখে পড়ছেন। বাংলাভাষী বলেই তাঁদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ। এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ওড়িশার মুখ্যসচিব মনোজ অহুজাকে বৃহস্পতিবার চিঠি লিখেছেন রাজ্যের মুখ্যসচিব....

Bengali harrassed in Odisha : বাংলাভাষী শ্রমিকদের হেনস্থা BJP শাসিত ওড়িশায়! ওড়িশার মুখ্যসচিবকে চিঠি মনোজ পন্থের

  • Home /
  • ভারত /
  • Bengali harrassed in Odisha : বাংলাভাষী শ্রমিকদের হেনস্থা BJP শাসিত ওড়িশায়! ওড়িশার মুখ্যসচিবকে চিঠি মনোজ পন্থের

সুমন তরফদার। কলকাতা সারাদিন।   বাংলা থেকে ওড়িশার বিভিন্ন জেলায় কাজ করতে যাওয়া শ্রমিকরা চরম হয়রানির....

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

বাংলা থেকে ওড়িশার বিভিন্ন জেলায় কাজ করতে যাওয়া শ্রমিকরা চরম হয়রানির মুখে পড়ছেন। বাংলাভাষী বলেই তাঁদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ। এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ওড়িশার মুখ্যসচিব মনোজ অহুজাকে বৃহস্পতিবার চিঠি লিখেছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। ওই চিঠিতে তিনি অবিলম্বে মানবিক ও আইনি পদক্ষেপের আর্জি জানিয়েছেন।

চিঠিতে রাজ্যের মুখ্যসচিব লেখেন, ওড়িশার পরাদ্বীপ, জগৎসিংহপুর, কেন্দ্রাপাড়া, ভদ্রক, মালকানগিরি, বালেশ্বর ও কটক-সহ একাধিক উপকূলীয় জেলায় পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের বেআইনিভাবে আটক করা হচ্ছে। বাংলা ভাষায় কথা বলার জন্য তাঁদের অনেককেই বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে অপবাদ দেওয়া হচ্ছে। আধার কার্ড, ভোটার আইডি, বিদ্যুৎ বিল বা রেশন কার্ড দেখালেও, তাঁদের দাবিকে অস্বীকার করা হচ্ছে। এমনকী অনেক ক্ষেত্রে পূর্বপুরুষদের খতিয়ান ও জমির নথি দাবি করা হচ্ছে- যা অযৌক্তিক ও অবাস্তব। বাংলার মুখ্যসচিব মনোজ পন্থের চিঠিতে আরও অভিযোগ করা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক পাঠানো নাগরিকত্ব সংক্রান্ত যাচাই রিপোর্ট থাকার পরেও কোনও সহানুভূতিশীল পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এর ফলে অকারণ হয়রানি, মানসিক চাপ ও নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে ওড়িশায় কর্মরত বহু বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে। চিঠিতে মুখ্যসচিব লেখেন, এই পরিস্থিতির অবিলম্বে সমাধান প্রয়োজন।

এই ব্যক্তিরা ভারতীয় নাগরিক, তাঁদের যেন ভাষাগত বা আঞ্চলিক পরিচয়ের ভিত্তিতে হয়রানির শিকার না হতে হয়। নাগরিকদের মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করতে এবং যাচাই প্রক্রিয়ায় সহযোগিতার জন্য আমরা প্রস্তুত।

উল্লেখ্য, রাজ্য সরকারের তরফে বিষয়টিকে নাগরিক অধিকারের গুরুতর লঙ্ঘন বলে দেখা হচ্ছে। চিঠিতে তা স্পষ্ট করে দিয়েছেন বাংলার মুখ্যসচিব মনোজ পন্থ।

আজকের খবর