ব্রেকিং
Latest Posts
Bike Banned : ভোটের ৪৮ ঘন্টা আগে থেকেই বাংলায় নিষিদ্ধ বাইক, রাস্তায় নামবে না Rapido, Uber-সহ কোন অ্যাপ বাইকMamata Bhabanipur : “যতই ধমকাক, চমকাক আপনারা একজোট হয়ে ভোট দেবেন” নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে ডোর টু ডোর প্রচারে মমতাYogi on Vivekananda : “স্বামী বিবেকানন্দ বলেছিলেন ‘তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব’ স্বামী বিবেকানন্দ আর নেতাজিকে গুলিয়ে দিলেন যোগী আদিত্যনাথMamata attacks Modi : ‘১০ টাকা কখনও ওঁর পকেটে থাকে? কত নাটক! ঝালমুড়িও নিজেরা তৈরি করে রেখেছে’ মোদিকে তীব্র ব্যঙ্গ মমতারShamik NRI Bengali : ‘মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন যে আমরা বাইরে থেকে ভোটার আনছি, কিন্তু সেই ভোটাররা পশ্চিমবঙ্গেরই’ মমতাকে কটাক্ষ শমীকের
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Election Commission Payment : ভোটের কাজে কর্মীদের ‘সাম্মানিক’ বৃদ্ধি নির্বাচন কমিশনের, বিএলও-দের পাশাপাশি অন্যান্য কর্মীদের সাম্মানিক বৃদ্ধির সিদ্ধান্ত

Election Commission Payment : ভোটের কাজে কর্মীদের ‘সাম্মানিক’ বৃদ্ধি নির্বাচন কমিশনের, বিএলও-দের পাশাপাশি অন্যান্য কর্মীদের সাম্মানিক বৃদ্ধির সিদ্ধান্ত

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। নির্বাচন সংক্রান্ত কাজে যুক্ত কর্মীদের জন্য সুখবর দিল নির্বাচন কমিশন। নির্বাচনের সময় জনস্বার্থে নিরলস পরিশ্রমের কথা বিবেচনা করে তাদের সাম্মানিক ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এর আগে বুথ লেভেল অফিসারদের (বিএলও) বার্ষিক সাম্মানিক দ্বিগুণ করার পর....

Election Commission Payment : ভোটের কাজে কর্মীদের ‘সাম্মানিক’ বৃদ্ধি নির্বাচন কমিশনের, বিএলও-দের পাশাপাশি অন্যান্য কর্মীদের সাম্মানিক বৃদ্ধির সিদ্ধান্ত

  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Election Commission Payment : ভোটের কাজে কর্মীদের ‘সাম্মানিক’ বৃদ্ধি নির্বাচন কমিশনের, বিএলও-দের পাশাপাশি অন্যান্য কর্মীদের সাম্মানিক বৃদ্ধির সিদ্ধান্ত

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। নির্বাচন সংক্রান্ত কাজে যুক্ত কর্মীদের জন্য সুখবর দিল নির্বাচন কমিশন। নির্বাচনের সময়....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

নির্বাচন সংক্রান্ত কাজে যুক্ত কর্মীদের জন্য সুখবর দিল নির্বাচন কমিশন। নির্বাচনের সময় জনস্বার্থে নিরলস পরিশ্রমের কথা বিবেচনা করে তাদের সাম্মানিক ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এর আগে বুথ লেভেল অফিসারদের (বিএলও) বার্ষিক সাম্মানিক দ্বিগুণ করার পর এবার প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, গণনা কর্মী এবং মাইক্রো অবজারভার সহ অন্যান্য কর্মীদের দৈনিক ভাতা বাড়ানোর ঘোষণা করা হয়েছে।
এই নিয়ে দ্বিতীয়বার। ফের একবার কর্মীদের সাম্মানিক বাড়ানোর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। এর আগে বিহারে বিশেষ ও নিবিড় পরিমার্জনের সঙ্গে যুক্ত বুথ লেভেল অফিসার বা বিএলও-দের বার্ষিক সাম্মানিক দ্বিগুণ করার সিদ্ধান্ত নেয় কমিশন। এবার সেই বিএলও-দের পাশাপাশি অন্যান্য কর্মীদের সাম্মানিক বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে তারা।

তবে এবারের পদক্ষেপ যে শুধুই ইনটেনসিভ রিভিশনের উপর ভিত্তি করে এমনটা নয়। শুক্রবার কমিশন জানিয়েছে, নির্বাচন এবং সেই সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত কমিশনের কর্মীদের সাম্মানিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কমিশন জানিয়েছে, নির্বাচনের সময় মাসের পর মাস, ঘণ্টার পর ঘণ্টা জনস্বার্থে কর্মীদের নির্বাচনী দায়িত্ব পালন করতে হয়। সেই কথা মাথায় রেখে এই সাম্মানিক বৃদ্ধি।

কমিশনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, কাউন্টিং পার্সোনাল, মাইক্রো অবসার্ভার ও অন্যান্য নির্বাচনের সঙ্গে যুক্ত কর্মীদের সাম্মানিক বৃদ্ধি করা হয়েছে। এমনকি, নির্বাচনের সঙ্গে যুক্ত জেলা শিক্ষা আধিকারিক, কেন্দ্রীয় বাহিনী, সেক্টর অফিসারদেরও সাম্মানিক বৃদ্ধি করা হয়েছে।
কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রিসাইডিং অফিসারদের আগে সাম্মানিক ছিল ৩৫০ টাকা প্রতিদিন। যা বাড়িয়ে করা হল ৫০০ টাকা প্রতিদিন। পোলিং অফিসারদের সাম্মানিক বৃদ্ধি পেয়ে হল দৈনিক ৪০০ টাকা। একই সাম্মানিক দেওয়া হবে কাউন্টিংয়ের কাজে যুক্ত কর্মীদেরও। এছাড়াও, অন্যান্য় কর্মী যাদের সাম্মানিক দৈনিক হিসাবে নির্ধারিত হয় না তাদের নির্বাচনী নির্দিষ্ট কাজ শেষে প্রদান করা হবে ৩ হাজার টাকা। এছাড়াও, একেবারে খাওয়ার খরচ বাবদ নির্বাচনী ময়দানে নেমে কাজ করা কর্মীদের প্রদান করা হবে দৈনিক ৫০০ টাকা।
কমিশন আরও জানিয়েছে, ভোটের সঙ্গে যুক্ত জেলা শিক্ষা আধিকারিকদের ১৫ দিনের কাজ বাবদ এবার থেকে প্রদান করা হবে ৪ হাজার টাকা। কেউ যদি ১৫ দিনের বেশি কাজ করেন, তা হলে সপ্তাহের ভিত্তিতে তাকে প্রদান করা হবে ২ হাজার টাকা করে। অন্যদিকে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ১৫ দিনের কাজ বাবদ প্রদান করা হবে ৩ হাজার টাকা। আর ১৫ দিনের বেশি কাজ করলে সপ্তাহের ভিত্তিতে দেড় হাজার টাকা।
অন্যদিকে, গত দু’দিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার বলে চলেছেন, নির্বাচন কমিশন চার জন অফিসার ও একজন ডেটা এন্ট্রি কর্মীর বিরুদ্ধে সাসপেনশনের নির্দেশ দিলেও নবান্ন তা মানতে বাধ্য নয়। নবান্ন কাউকে সাসপেন্ড করবে না। কিন্তু কমিশন শুক্রবার ফের মুখ্য সচিবকে এ ব্যাপারে চিঠি দিয়ে জানিয়ে দিল, নবান্নকে অবিলম্বে ওই অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। শুধু তাই নয়, ১১ অগস্ট সোমবার বিকেল ৩টের মধ্যে কমিশনকে এ ব্যাপারে রিপোর্টও দিতে হবে।
বারুইপুর পূর্ব (১৩৭) এবং ময়না (২০৬) বিধানসভা কেন্দ্রের ফর্ম-৬ আবেদন নিষ্পত্তিতে অনিয়মের অভিযোগে কদিন আগে কঠোর পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্যসচিবকে পাঠানো এক চিঠিতে কমিশন জানিয়ে দিয়েছিল, এই দুই কেন্দ্রে দায়িত্বে থাকা চারজন নির্বাচন অফিসার ও এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।

আজকের খবর