ব্রেকিং
Latest Posts
  • Home /
  • Featured News /
  • ITC Google AI Centre Bengal : গুগলের সঙ্গে হাত মিলিয়ে নিউ টাউনে গ্লোবাল এআই সেন্টার, বাংলাকে AI Hub গড়ার পথে বড় ঘোষণা আইটিসির

ITC Google AI Centre Bengal : গুগলের সঙ্গে হাত মিলিয়ে নিউ টাউনে গ্লোবাল এআই সেন্টার, বাংলাকে AI Hub গড়ার পথে বড় ঘোষণা আইটিসির

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। কলকাতা: পশ্চিমবঙ্গকে কৃত্রিম বুদ্ধিমত্তার আন্তর্জাতিক মানচিত্রে তুলে ধরতে বড় পদক্ষেপ নিল আইটিসি। গুগলের সঙ্গে যৌথ উদ্যোগে নিউ টাউনে গড়ে উঠছে আইটিসির গ্লোবাল এআই সেন্টার, যার লক্ষ্য আধুনিক ডিজিটাল ও এআই-ভিত্তিক সমাধান তৈরি করে বাংলাকে একটি....

ITC Google AI Centre Bengal : গুগলের সঙ্গে হাত মিলিয়ে নিউ টাউনে গ্লোবাল এআই সেন্টার, বাংলাকে AI Hub গড়ার পথে বড় ঘোষণা আইটিসির

  • Home /
  • Featured News /
  • ITC Google AI Centre Bengal : গুগলের সঙ্গে হাত মিলিয়ে নিউ টাউনে গ্লোবাল এআই সেন্টার, বাংলাকে AI Hub গড়ার পথে বড় ঘোষণা আইটিসির

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। কলকাতা: পশ্চিমবঙ্গকে কৃত্রিম বুদ্ধিমত্তার আন্তর্জাতিক মানচিত্রে তুলে ধরতে বড় পদক্ষেপ নিল....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।

কলকাতা: পশ্চিমবঙ্গকে কৃত্রিম বুদ্ধিমত্তার আন্তর্জাতিক মানচিত্রে তুলে ধরতে বড় পদক্ষেপ নিল আইটিসি। গুগলের সঙ্গে যৌথ উদ্যোগে নিউ টাউনে গড়ে উঠছে আইটিসির গ্লোবাল এআই সেন্টার, যার লক্ষ্য আধুনিক ডিজিটাল ও এআই-ভিত্তিক সমাধান তৈরি করে বাংলাকে একটি শক্তিশালী এআই হাব হিসেবে প্রতিষ্ঠিত করা।

 

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ ২০২৫-এর মঞ্চ থেকে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন আইটিসি লিমিটেডের চেয়ারম্যান সঞ্জীব পুরী। তিনি বলেন, “গত ১৫ বছর ধরে আমরা পশ্চিমবঙ্গে ধারাবাহিকভাবে কাজ করে চলেছি। এই রাজ্যে আমাদের বিনিয়োগ দীর্ঘমেয়াদি। নিউ টাউনে আইটি ও এআই হাব গড়ে তোলার পরিকল্পনায় গুগল আমাদের গুরুত্বপূর্ণ পার্টনার।”

 

শিল্পমহলের মতে, নিউ টাউনে গ্লোবাল এআই সেন্টার চালু হলে রাজ্যে উচ্চমানের প্রযুক্তি গবেষণা, দক্ষ কর্মসংস্থান এবং আন্তর্জাতিক স্তরের ডিজিটাল ইনোভেশনের নতুন দিগন্ত খুলবে। এই কেন্দ্র থেকে তৈরি সমাধান দেশ-বিদেশের বিভিন্ন শিল্পক্ষেত্রে ব্যবহার করা হবে।

 

তথ্যপ্রযুক্তির পাশাপাশি হসপিটালিটি সেক্টরেও বড় বিনিয়োগের ঘোষণা করেছেন আইটিসি চেয়ারম্যান। তিনি জানান, দার্জিলিং, কার্সিয়াং ও সুন্দরবনে তিনটি নতুন হোটেল গড়ে তুলবে আইটিসি। এর পাশাপাশি রাজ্যে আরও পাঁচটি হোটেল প্রকল্প ইতিমধ্যেই পরিকল্পনার পর্যায়ে রয়েছে।

 

বর্তমানে পশ্চিমবঙ্গে আইটিসির সাতটি হোটেল রয়েছে। এর মধ্যে কলকাতার দুইটি বিলাসবহুল হোটেল—আইটিসি সোনার ও আইটিসি রয়্যাল বেঙ্গল—রাজ্যের হসপিটালিটি মানচিত্রে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। আগামী দিনে শিলিগুড়িতে একটি সুপার-লাক্সারি হোটেল চালুর পরিকল্পনাও রয়েছে, পাশাপাশি পার্টনারশিপ মডেলে আরও পাঁচটি হোটেল যুক্ত হবে।

 

সঞ্জীব পুরী পশ্চিমবঙ্গ সরকারকে সাধুবাদ জানিয়ে বলেন, পর্যটন ও পরিকাঠামো উন্নয়নে রাজ্যের নীতির ফলে পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক পর্যটকদের কাছে ক্রমেই আকর্ষণীয় হয়ে উঠছে।

 

কলকাতায় আইটিসির দীর্ঘ উপস্থিতির কথাও তুলে ধরেন তিনি। রাজ্যে সংস্থার ২০টি ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে। খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রেও সম্প্রসারণ হয়েছে—পঞ্চলা প্ল্যান্টে উৎপাদন লাইন ৩ থেকে বেড়ে ৮টি হয়েছে।

সব মিলিয়ে, গুগলের সঙ্গে এআই অংশীদারিত্ব, পর্যটন ক্ষেত্রে বিনিয়োগ এবং উৎপাদন শিল্পের সম্প্রসারণ—এই তিন দিক একসঙ্গে এগিয়ে নিয়ে গিয়ে বাংলার অর্থনৈতিক ভবিষ্যৎকে আরও শক্ত ভিতের উপর দাঁড় করাতে চাইছে আইটিসি।

 

আজকের খবর