ব্রেকিং
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Amit Shah Kolkata : বাংলায় ভোটের দামামা বাজাতে বছর শেষের আগেই বঙ্গ সফরের সম্ভাবনা অমিত শাহের, ৫০০০ বাইক মিছিল করে শাহকে বরণের প্রস্তুতি

Amit Shah Kolkata : বাংলায় ভোটের দামামা বাজাতে বছর শেষের আগেই বঙ্গ সফরের সম্ভাবনা অমিত শাহের, ৫০০০ বাইক মিছিল করে শাহকে বরণের প্রস্তুতি

শোভন গায়েন। কলকাতা সারাদিন। এক সপ্তাহ কাটেনি কলকাতা থেকে ঘুরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারে বছরে আগেই বাংলায় ভোটের দামামা বাজাতে বঙ্গ সফরের সম্ভাবনা তৈরি হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। আর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর....

Amit Shah Kolkata : বাংলায় ভোটের দামামা বাজাতে বছর শেষের আগেই বঙ্গ সফরের সম্ভাবনা অমিত শাহের, ৫০০০ বাইক মিছিল করে শাহকে বরণের প্রস্তুতি

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Amit Shah Kolkata : বাংলায় ভোটের দামামা বাজাতে বছর শেষের আগেই বঙ্গ সফরের সম্ভাবনা অমিত শাহের, ৫০০০ বাইক মিছিল করে শাহকে বরণের প্রস্তুতি

শোভন গায়েন। কলকাতা সারাদিন। এক সপ্তাহ কাটেনি কলকাতা থেকে ঘুরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারে বছরে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শোভন গায়েন। কলকাতা সারাদিন।

এক সপ্তাহ কাটেনি কলকাতা থেকে ঘুরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারে বছরে আগেই বাংলায় ভোটের দামামা বাজাতে বঙ্গ সফরের সম্ভাবনা তৈরি হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। আর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর বঙ্গ সফরের ঘটনাকে আরো চমকপ্রদ এবং বর্ণময় করে তোলার জন্য পাঁচ হাজার বাইকের মিছিল করার প্রস্তুতি শুরু করেছে বঙ্গ বিজেপি।

দলীয় ও যুব মোর্চা সূত্রে খবর, কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি, মোট দশটি সাংগঠনিক জেলায় নির্দেশ পৌঁছেছে ইতিমধ্যেই। প্রত্যেক জেলাকে দেওয়া হয়েছে অন্তত ৫০০ বাইকের লক্ষ্যমাত্রা। ফলে শাহের গাড়ির সামনে ও পিছনে মিলিয়ে বাইকের সংখ্যা দাঁড়াতে পারে চার থেকে পাঁচ হাজারের কাছাকাছি। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের চূড়ান্ত সফরসূচি এখনও রাজ্য বিজেপির হাতে পৌঁছোয়নি। তাই সরকারি ঘোষণা হয়নি। কিন্তু প্রাথমিক রূপরেখা তৈরি থাকছে, এমনই ইঙ্গিত দলীয় সূত্রের। শাহের ২৯ ডিসেম্বর রাতেই কলকাতায় নামার সম্ভাবনা। সে ক্ষেত্রে শাহ কলকাতায় নামার পর বিমানবন্দর থেকে নিউটাউন পর্যন্ত বাইক মিছিলের শোভাযাত্রা দিয়ে এই পরিকল্পনার সূচনা হতে পারে। আবার পরিকল্পনা খতিয়ে দেখা হচ্ছে—মিছিল যদি ৩০ ডিসেম্বর সকালে হয়, তা হলে নিউটাউন থেকে বিধাননগর সেক্টর ফাইভের দলীয় দফতর পর্যন্ত যাবে কনভয়, সঙ্গে বাইকবাহিনী। যাত্রাপথও কিছুটা ঘুরিয়ে নেওয়ার ভাবনা—হলদিরাম মোড়, ভিআইপি রোড, উল্টোডাঙা, হাডকো মোড়, ইএম বাইপাস ছুঁয়ে পৌঁছবে সেক্টর ফাইভে।

 

গতমাসে বিহার জয়ের নৈশভোজ থেকে, বিজেপির নেতাদের উদ্দেশে, পশ্চিমবঙ্গের ভোটের জন্য তৈরি থাকার বার্তা দিয়েছিলেন অমিত শাহ। সূত্রের দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, সবসময় লড়াইয়ের মোডে থাকুন। যে কোনও জায়গায় ডিউটি পড়তে পারে। বিজেপির নেতা-কর্মীদের জন্য এভাবেই পরের টার্গেট বেঁধে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ! বুঝিয়ে দিয়েছিলেন, যে কোনও মুহূর্তে ঝাঁপিয়ে পড়তে হবে লড়াইয়ে। মূলত এসআইআর-এর পর প্রথম বিধানসভা ভোট হয় বিহারে। আর সেখানে নজরকাড়া ফল করেছে বিজেপি। গত দশ বছরের মধ্যে এই প্রথমবার বিহারে প্রাপ্ত আসনের নিরিখে ফার্স্ট বয় হয়েছে বিজেপি। আর সেই ফল ঘোষণার দিনেই স্বয়ং প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছিলেন, বিহার জিতে এবার তাঁদের পরের লক্ষ্য পশ্চিমবঙ্গ!

তিনি বলেছিলেন, এই জয় কেরল, তামিলনাড়ু, পুদুচেরি, অসম এবং পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীদের আত্মবিশ্বাসে ভরপুর করে দিয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের রাস্তা তৈরি করে দিল বিহার। মোদির কথায়, আমি পশ্চিমবঙ্গের ভাই-বোনেদের আশ্বস্ত করছি, এবার বিজেপি আপনাদের সঙ্গে মিলে, পশ্চিমবঙ্গ থেকেও জঙ্গলরাজকে উপড়ে ফেলবে।

আজকের খবর