ব্রেকিং
Latest Posts
Bike Banned : ভোটের ৪৮ ঘন্টা আগে থেকেই বাংলায় নিষিদ্ধ বাইক, রাস্তায় নামবে না Rapido, Uber-সহ কোন অ্যাপ বাইকMamata Bhabanipur : “যতই ধমকাক, চমকাক আপনারা একজোট হয়ে ভোট দেবেন” নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে ডোর টু ডোর প্রচারে মমতাYogi on Vivekananda : “স্বামী বিবেকানন্দ বলেছিলেন ‘তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব’ স্বামী বিবেকানন্দ আর নেতাজিকে গুলিয়ে দিলেন যোগী আদিত্যনাথMamata attacks Modi : ‘১০ টাকা কখনও ওঁর পকেটে থাকে? কত নাটক! ঝালমুড়িও নিজেরা তৈরি করে রেখেছে’ মোদিকে তীব্র ব্যঙ্গ মমতারShamik NRI Bengali : ‘মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন যে আমরা বাইরে থেকে ভোটার আনছি, কিন্তু সেই ভোটাররা পশ্চিমবঙ্গেরই’ মমতাকে কটাক্ষ শমীকের
  • Home /
  • অটোমোবাইল /
  • Most Affordable 3 EVs In India : সবথেকে সস্তায় ইলেকট্রিক গাড়ির খোঁজ জেনে নিন, এক চার্জে ছুটবে ৪৫০ কিমি

Most Affordable 3 EVs In India : সবথেকে সস্তায় ইলেকট্রিক গাড়ির খোঁজ জেনে নিন, এক চার্জে ছুটবে ৪৫০ কিমি

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন। ভারতীয় বাজারে বৈদ্যুতিক গাড়ির চাহিদা দ্রুত বাড়ছে। এখন মানুষ পেট্রোল এবং ডিজেল গাড়ির চেয়ে মানুষ ইলেকট্রিক গাড়ি বেশি পছন্দ করছেন। বৈদ্যুতিক গাড়ি কেনার আগে, যে দুটি বিষয় প্রথমেই মাথায় আসে তা হল বৈদ্যুতিক গাড়ির মাইলেজ, এবং....

Most Affordable 3 EVs In India : সবথেকে সস্তায় ইলেকট্রিক গাড়ির খোঁজ জেনে নিন, এক চার্জে ছুটবে ৪৫০ কিমি

  • Home /
  • অটোমোবাইল /
  • Most Affordable 3 EVs In India : সবথেকে সস্তায় ইলেকট্রিক গাড়ির খোঁজ জেনে নিন, এক চার্জে ছুটবে ৪৫০ কিমি

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন। ভারতীয় বাজারে বৈদ্যুতিক গাড়ির চাহিদা দ্রুত বাড়ছে। এখন মানুষ পেট্রোল এবং ডিজেল....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।

ভারতীয় বাজারে বৈদ্যুতিক গাড়ির চাহিদা দ্রুত বাড়ছে। এখন মানুষ পেট্রোল এবং ডিজেল গাড়ির চেয়ে মানুষ ইলেকট্রিক গাড়ি বেশি পছন্দ করছেন। বৈদ্যুতিক গাড়ি কেনার আগে, যে দুটি বিষয় প্রথমেই মাথায় আসে তা হল বৈদ্যুতিক গাড়ির মাইলেজ, এবং পাশাপাশি এর দাম।

ভারতীয় বাজারে এমন অনেক ইলেকট্রিক গাড়ি রয়েছে যেগুলির দাম ও মাইলেজ দুটোই দুর্দান্ত। আসুন আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক ভারতীয় বাজারে বিক্রি হওয়া সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ইলেকট্রিক গাড়িগুলি কোন গুলি?

টাটা টিয়াগো ইভি (Tata Tiago EV)
টাটা টিয়াগো ইভির আপডেটেড মডেলটিতে নতুন ইন্টেরিয়র ডিজাইন নজর কাড়বেই। টাটার গাড়িটিতে ১৯.২ kWh ব্যাটারি প্যাক রয়েছে, যার সাহায্যে এই গাড়িটি একবার চার্জে ২২৩ কিমি রেঞ্জ অফার করে বলেই দাবি কোম্পানির। এই ইভিতে ২৪ kWh -এর একটি বৃহত্তর ব্যাটারি প্যাকের বিকল্পও রয়েছে। এই ব্যাটারি প্যাক সহ, এই গাড়িটি সিঙ্গেল চার্জে ২৯৩ কিলোমিটার রেঞ্জ দেয়। Tata Tiago EV-এর এক্স-শোরুম দাম ৭.৯৯ লক্ষ টাকা।

এমজি উইন্ডসর (MG Windso)
নতুন এমজি উইন্ডসর- মডেলে রয়েছে একাধিক অনেক দুর্দান্ত বৈশিষ্ট্য। এমজি মোটরসের এই গাড়িটি ৩৮ kWh ব্যাটারি প্যাক রয়েছে। যেটি সিঙ্গেল চার্জে ৩৩২ কিলোমিটার রেঞ্জ দেওয়ার দাবি করে। এমজি মোটরসের এই গাড়িটিতে একটি রিমুভেবেল ব্যাটারি প্যাক রয়েছে। ব্যাটারি প্যাক ছাড়া এই গাড়ির দাম শুরু হচ্ছে ৯.৯৯ লক্ষ টাকা থেকে।

ব্যাটারি প্যাক সহ এমজি উইন্ডসরের দাম ১৪ লক্ষ টাকা থেকে শুরু।

টাটা পাঞ্চ ইভি (Tata Punch EV)
টাটা পাঞ্চ ইভি একটি ছোট এসইউভি। এই বৈদ্যুতিক গাড়িটি জেনারেশন ২ আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি। এই গাড়িটিতে দুটি ব্যাটারি প্যাকের বিকল্প রয়েছে। গাড়িটির ২৫ kWh ব্যাটারি প্যাকটি সিঙ্গেল চার্জে দেয় ৩১৫ কিমি রেঞ্জ পায়। একই সাথে, এই গাড়িটির ৩৫ kWh কিলোওয়াট বড় ব্যাটারিটি একবার চার্জে দেয় ৪২১ কিমি রেঞ্জ দেয়। টাটা পাঞ্চ ইভির এক্স-শোরুম দাম ১১ লক্ষ টাকা।

আজকের খবর