u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Suvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়কলকাতায় বেআইনি বহুতল নির্মাণে কোটি কোটি কালো টাকার অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের৩৫০০ বছরের রহস্য ফাঁস! সিনাই মরুভূমির বালির নিচে মিলল মিশরের হারানো সামরিক দুর্গ, চাঞ্চল্য প্রত্নতত্ত্ব মহলে
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Bengal Assembly thanks Army : ভারতীয় সেনাকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাব আসছে বিধানসভার গ্রীষ্মকালীন অধিবেশনে

Bengal Assembly thanks Army : ভারতীয় সেনাকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাব আসছে বিধানসভার গ্রীষ্মকালীন অধিবেশনে

সুমন তরফদার। কলকাতা সারাদিন। কাশ্মীরের পহেলগাঁওতে পাক মদতপুষ্ট জঙ্গিদের হাতে ২৬ নিরীহ পর্যটকের নৃশংস হত্যাকাণ্ডের পরে ভারতীয় সেনাবাহিনী যেভাবে অপারেশন সিঁদুর চালিয়ে যোগ্য জবাব দিয়েছে তার প্রেক্ষিতে সেনাবাহিনীকে ধন্যবাদ ও অভিনন্দন জানানোর প্রস্তাব আসছে বাংলার বিধানসভায়। ভারতবর্ষের মধ্যে প্রথম রাজ্য....

Bengal Assembly thanks Army : ভারতীয় সেনাকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাব আসছে বিধানসভার গ্রীষ্মকালীন অধিবেশনে

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Bengal Assembly thanks Army : ভারতীয় সেনাকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাব আসছে বিধানসভার গ্রীষ্মকালীন অধিবেশনে

সুমন তরফদার। কলকাতা সারাদিন। কাশ্মীরের পহেলগাঁওতে পাক মদতপুষ্ট জঙ্গিদের হাতে ২৬ নিরীহ পর্যটকের নৃশংস হত্যাকাণ্ডের পরে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

কাশ্মীরের পহেলগাঁওতে পাক মদতপুষ্ট জঙ্গিদের হাতে ২৬ নিরীহ পর্যটকের নৃশংস হত্যাকাণ্ডের পরে ভারতীয় সেনাবাহিনী যেভাবে অপারেশন সিঁদুর চালিয়ে যোগ্য জবাব দিয়েছে তার প্রেক্ষিতে সেনাবাহিনীকে ধন্যবাদ ও অভিনন্দন জানানোর প্রস্তাব আসছে বাংলার বিধানসভায়। ভারতবর্ষের মধ্যে প্রথম রাজ্য হিসেবে বিধানসভায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানানোর প্রস্তাব আনছে মমতার সরকার।

তার আগেই আগামী শনিবার ও রবিবার রাজ্যের সর্বত্র এবং বাংলার বাইরেও বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই সেনাবাহিনীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সীমান্তে দেশ রক্ষায় গিয়ে শহীদ হওয়া জওয়ানদের শ্রদ্ধা জানানোর জন্য বিশেষ কর্মসূচি ঘোষণা করেছেন মমতা।

আজ রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, জুন মাসের ৯ তারিখ থেকে গ্রীষ্মকালীন অধিবেশন শুরু হওয়ার সম্ভবনা রয়েছে। তা দুই আড়াই সপ্তাহ চলতে পারে। রাজ্যপালের থেকে একটি বিল আসবে। এছাড়াও কয়েকটি বিল পেশ করা হবে। সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

পাশাপাশি বাংলার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ভারত পাকিস্তান সংঘাতের আবহে দেশের কয়েকজন সেনা প্রাণ হারিয়েছেন। অন্যরা প্রাণ বাজি রেখে দেশের জন্য লড়াই করেছে। নিহত জওয়ানদের স্মৃতিতে ও অন্যদের ধন্যবাদ জানিয়ে প্রস্তাব আনা হবে।

 

আজকের খবর