ব্রেকিং
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Humayun Kabir new political party : ২০২৬ ভোটের আগে হুমায়ুন কবীরের নতুন দল ঘোষণা, নিশানায় মুর্শিদাবাদের ‘ছাগল নেতৃত্ব’

Humayun Kabir new political party : ২০২৬ ভোটের আগে হুমায়ুন কবীরের নতুন দল ঘোষণা, নিশানায় মুর্শিদাবাদের ‘ছাগল নেতৃত্ব’

কলকাতা সারাদিন ডিজিটাল ডেস্ক ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বড় চমক রাজনৈতিক মহলে। মুর্শিদাবাদের ভরতপুর কেন্দ্রের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর অবশেষে আলাদা রাজনৈতিক দল গঠনের কথা ঘোষণা করলেন। বহুদিন ধরেই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছিলেন, এবার সেই ক্ষোভ রূপ....

Humayun Kabir new political party : ২০২৬ ভোটের আগে হুমায়ুন কবীরের নতুন দল ঘোষণা, নিশানায় মুর্শিদাবাদের ‘ছাগল নেতৃত্ব’

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Humayun Kabir new political party : ২০২৬ ভোটের আগে হুমায়ুন কবীরের নতুন দল ঘোষণা, নিশানায় মুর্শিদাবাদের ‘ছাগল নেতৃত্ব’

কলকাতা সারাদিন ডিজিটাল ডেস্ক ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বড় চমক রাজনৈতিক মহলে। মুর্শিদাবাদের ভরতপুর কেন্দ্রের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

কলকাতা সারাদিন ডিজিটাল ডেস্ক 

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বড় চমক রাজনৈতিক মহলে। মুর্শিদাবাদের ভরতপুর কেন্দ্রের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর অবশেষে আলাদা রাজনৈতিক দল গঠনের কথা ঘোষণা করলেন। বহুদিন ধরেই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছিলেন, এবার সেই ক্ষোভ রূপ পেল নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগে।

হুমায়ুন কবীর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ১৫ অগস্টের পর তিনি একটি নতুন রাজনৈতিক দল গঠন করবেন। শুধু মুর্শিদাবাদে সীমাবদ্ধ নয়, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, নদিয়া—এই পাঁচ জেলার প্রায় ৫০-৫২টি আসনে প্রার্থী দিতে চান তিনি।

নিশানায় জেলা নেতৃত্ব, নয় তৃণমূলের শীর্ষস্তর

এখানে বিশেষ দৃষ্টি দেওয়ার বিষয় হল, হুমায়ুন কবীর সরাসরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিছু বলেননি। বরং জানিয়েছেন, ‘‘ক্ষমতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। উনিই মুখ্যমন্ত্রী হবেন।’’ কিন্তু তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ জেলা নেতৃত্ব মানছে না, তৃণমূলের ভিতরে চলছে ‘ছাগল দিয়ে ধান মাড়ানোর’ রাজনীতি।

টেলিভিশন সাক্ষাৎকারে হুমায়ুন বলেন,

> ‘‘দল করে প্রমাণ করতে চাই, চাষ বলদ দিয়েই হয়, ছাগল দিয়ে না।’’

এই ভাষা ব্যবহার করে স্পষ্ট বার্তা দিয়েছেন যে, তিনি মমতার দলের ভাঙন নয়, বরং তার ‘দলীয় অপমান’ রুখতেই নতুন দল করছেন।

সংখ্যালঘু ভোটে ধস? রাজনৈতিক মহলে জল্পনা

মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর—এই এলাকাগুলি পশ্চিমবঙ্গে সংখ্যালঘু ভোটে প্রভাবশালী। সেই ভোটব্যাঙ্কে কি ধস নামাতে পারে হুমায়ুন কবীরের দল? তৃণমূলের একাংশ মনে করছে, এটি সাময়িক চাপ সৃষ্টি করলেও, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তায় বিশেষ প্রভাব পড়বে না। অন্যদিকে, বিরোধীরা মনে করছে, এই ধরণের পদক্ষেপ তৃণমূলের ভিতরে অন্তর্দ্বন্দ্বের ইঙ্গিত।

দলবিরোধী মন্তব্যে আগেও বিতর্কে

স্মরণযোগ্য, হুমায়ুন কবীর আগেও বহুবার দলবিরোধী মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। দল তাঁকে সতর্ক করেছিল, এমনকি সাসপেন্ড করারও প্রস্তুতি ছিল। কিন্তু তিনি নিজের অবস্থানে অনড় থেকে স্পষ্ট করে দিয়েছিলেন, তিনি ‘নেত্রী’র বিরুদ্ধে নন, কিন্তু স্থানীয় নেতৃত্বের দুর্নীতির বিরুদ্ধে।

২০২৬-এর ভোটের আগে হুমায়ুন কবীরের নতুন দল যে রাজনৈতিক চিত্রপটে আলোড়ন ফেলবে, তা বলাই যায়। তিনি কতটা প্রভাব ফেলতে পারবেন, তা সময় বলবে। তবে তাঁর দল যদি সংখ্যালঘু ভোটে আঘাত হানে, তাহলে তৃণমূলের কাছে তা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

আজকের খবর