ব্রেকিং
Latest Posts
Exit Poll 2026 : ২০৫-এর বেশি আসনে জিতে টানা চতুর্থবার বাংলার মুখ্যমন্ত্রী মমতাই, দাবি একাধিক বুথ ফেরত সমীক্ষায়Mamata Bhabanipur : ‘জীবনে এমন দেখিনি, তা সত্ত্বেও বলছি তৃণমূলই জিতবে, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতব’ ভবানীপুর জিতে ফের মুখ্যমন্ত্রী হতে দৃঢ় প্রত্যয় মমতার২০২৬-এর গরমে উটি নয়! দক্ষিণ ভারতের ১০টি অফবিট স্বর্গে ঘুরে আসুন কম খরচেAbhishek against EC : ‘রাফালে আর যুদ্ধজাহাজ মোতায়েন করা শুধু বাকি আছে, ৪ তারিখ এদের আর খুঁজে পাওয়া যাবে না’ বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিষেকBike Permission: ‘বিহার-অসমেও কি একই বিধি-নিষেধ আরোপ করা হয়েছিল? গাড়ির ক্ষেত্রে কেন বিধি নিষেধ প্রযোজ্য হবে না?’ বাইকে কড়াকড়ি নিয়ে কমিশনকে প্রশ্ন হাইকোর্টের
  • Home /
  • আন্তর্জাতিক /
  • Airhostess Wear Undergarments : “অন্তর্বাস বাধ্যতামূলক, শার্টের বোতাম খোলা রাখা চলবে না” এয়ারহোস্টেসদের জন্য কড়া নিয়ম

Airhostess Wear Undergarments : “অন্তর্বাস বাধ্যতামূলক, শার্টের বোতাম খোলা রাখা চলবে না” এয়ারহোস্টেসদের জন্য কড়া নিয়ম

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন। অন্তর্বাস না পরলে ডেল্টা এয়ারলাইন্সে মিলবে না চাকরি। আবেদনকারীদের জন্য কড়া নির্দেশিকা জারি করল মার্কিন এই উড়ান সংস্থা। সম্প্রতি একটি দু’পাতার কড়া নিয়ম প্রকাশ করা হয়েছে। যেখানে এয়ারলাইন্স কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, ইন্টারভিউ, ট্রেনিং এবং এই....

Airhostess Wear Undergarments : “অন্তর্বাস বাধ্যতামূলক, শার্টের বোতাম খোলা রাখা চলবে না” এয়ারহোস্টেসদের জন্য কড়া নিয়ম

  • Home /
  • আন্তর্জাতিক /
  • Airhostess Wear Undergarments : “অন্তর্বাস বাধ্যতামূলক, শার্টের বোতাম খোলা রাখা চলবে না” এয়ারহোস্টেসদের জন্য কড়া নিয়ম

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন। অন্তর্বাস না পরলে ডেল্টা এয়ারলাইন্সে মিলবে না চাকরি। আবেদনকারীদের জন্য কড়া....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।

অন্তর্বাস না পরলে ডেল্টা এয়ারলাইন্সে মিলবে না চাকরি। আবেদনকারীদের জন্য কড়া নির্দেশিকা জারি করল মার্কিন এই উড়ান সংস্থা। সম্প্রতি একটি দু’পাতার কড়া নিয়ম প্রকাশ করা হয়েছে।

যেখানে এয়ারলাইন্স কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, ইন্টারভিউ, ট্রেনিং এবং এই সংস্থায় ভবিষ্যতে কাজ করতে হলে প্রত্যেককে বাধ্যতামূলকভাবে অন্তর্বাস পরতেই হবে।

নির্দেশিকায় ডেল্টা এয়ারলাইন্স জানিয়েছে, বিমানসেবিকারা বেশিরভাগ সময় যাত্রীদের সঙ্গে কাটান। তাঁরাই সংস্থার মুখ। প্রত্যেক যাত্রীর উড়ান সুখকর করার দায়িত্ব তাঁদেরই।

এই ব্র্যান্ডে উড়ানের অভিজ্ঞতা যেন কোনও যাত্রীর ক্ষেত্রে তিক্ত না হয়, তা দেখাও বিমানসেবিকারই কর্তব্য। ইউনিফর্ম পরার পর থেকেই একজন বিমানসেবিকা সেই সংস্থার প্রতিনিধি হিসেবে বিবেচিত হয়। তাদের সংস্থার ইউনিফর্ম গর্ব এবং সংস্কারের প্রতীক। ফলে তার যথাযথ ব্যবহার আবশ্যক বলেও উল্লেখ করেছে ডেল্টা এয়ারলাইন্স।

কী কী নির্দেশিকা জারি করা হয়েছে বিমানসেবিকাদের জন্য?

চুলে রং করা যাবে না।

লম্বা চুল হলে তা কাঁধের উপর তুলে টাইট করে বাঁধতে হবে।

নকল আইল্যাশ ব্যবহার করা যাবে না।

নেল আর্ট কিংবা এক্সটেনশন করা যাবে না। ঝলমলে কিংবা নিয়ন রঙের নেলপলিশ ব্যবহার করা যাবে না।

ট্যাটু দৃশ্যমান হওয়া চলবে না। ট্যাটু লুকোতে ব্যান্ডেজের ব্যবহারও চলবে না।

নাকে একটাই ফুটো করা যাবে। সোনা, রুপো কিংবা হিরে ছাড়া কোনও অন্যরকম নাকছাবি চলবে না।

প্রতি কানে দু’টোর বেশি ফুটো করা চলবে না। কানের দুল হতে হবে ছোট।

শরীরের অন্য কোনও অংশে ফুটো করা যাবে না।

হাঁটু পর্যন্ত কিংবা তার নীচে থাকবে জামার ঝুল।

স্পোর্টস শু চলবে না।

মেয়েদের অন্তর্বাস পরা বাধ্যতামূলক।

ছেলেদের ক্ষেত্রে পোশাকের সঙ্গে টাই বাধ্যতামূলক। শার্টের বোতাম খোলা রাখা চলবে না।

চুইং গাম, ফোন কিংবা হেডফোনের ব্যবহার করা যাবে না।

কাউকে আঘাত করে ধর্মীয় আচার পালন করা যাবে না।

আজকের খবর