মহিউদ্দীন আহমেদ। বীরভূম।
এসআইআর নিয়ে সরব হলেন তৃনমৃুল নেতা তথা সমাজসেবী সেখ আব্দুল লালন। পুর্ব বর্ধমানের আউসগ্রাম ২ নং ব্লকের তৃনমূল কংগ্রেসের সভাপতি সেখ আব্দুল লালন বলেন, বিজেপি এখানে হিন্দু মুসলমান ভাগাভাগি করছে, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। বাংলাদেশ থেকে আসা অনেক হিন্দু ভাই বোন আছেন, তারা বিজেপি করলেও রাজ্যের মানুষ বা তৃনমূল তো তাদের উপর অত্যাচার করে না। কোন অশান্তি নেই। কিন্তু নির্বাচন কমিশন কে সামনে রেখে বিজেপি ভেদাভেদ সৃষ্টি করছেন।
ভিনরাজ্যে বাঙালী শ্রমিক দের উপর যে অত্যাচার চলছে তারও নিন্দা করেন তিনি।
এসআইআর নিয়ে সাধারন মানুষ যে ভীত, আতঙ্কিত সেই বিষয়ে তিনি অভয় দিয়ে বলেন, তৃনমূল কংগ্রেসের তরুন শিক্ষিত ছেলে রা সাধারন মানুষকে সাহায্য করবে। তাদের কাগজপত্র বিষয়ে সহায়তা করবে। পাশাপাশি তিনি বলেন, সুপ্রিম কোর্টও মাথার উপর আছে, সাধারন মানুষের কোনো ভয় নেই।
আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচন নিয়েও তার টিম যথেষ্ট তৎপর। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃনমূলের যেই প্রার্থী হোক আউসগ্রামে আগের থেকেও বেশী লিপ পাবে বলে তিনি দাবী করেন। সেখ আব্দুল লালন বলেন, রাজ্য জুড়ে যা উন্নয়ন হয়েছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায, অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই জয়জয়কার হবে।