ব্রেকিং
Latest Posts
TMC Councillor Arrest: পাটুলিতে গ্রেপ্তার ১০১ নম্বর ওয়ার্ডের TMC কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত, ‘বাপ্পা চোর’ স্লোগানে উত্তাল এলাকাSonarpur : রূপা গাঙ্গুলীর কড়া বার্তা! ‘কাটমানি-তোলাবাজি চলবে না’, কাউন্সিলরদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বিজেপি বিধায়কের হুঁশিয়ারিবিশ্ব পরিবেশ দিবসে বড় বার্তা IHCL-এর! ‘Paathya’ মিশনে সবুজ ভবিষ্যতের রোডম্যাপ, ২০৩০-এর আগে একাধিক নজির গড়ার লক্ষ্যবিশ্ব পরিবেশ দিবসে বড় উদ্যোগ! ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচির সূচনা মুখ্যমন্ত্রীর, পরিবেশ রক্ষায় নতুন বার্তা বাংলায়অরূপ বিশ্বাসের সুরুচি সংঘে ‘রাজপ্রাসাদ’-এর ছাপ! কিং সাইজ বেড, গোয়ালঘর, সরকারি সামগ্রী ঘিরে তুমুল চাঞ্চল্য

Saokat Molla Arrest : অভিষেকের ডান হাত বলে পরিচিত শওকত মোল্লা গ্রেফতার

অভিষেকের ঘনিষ্ঠ বলে পরিচিত শওকত মোল্লা গ্রেফতার, উত্তাল রাজ্য রাজনীতি সুমন তরফদার। কলকাতা সারাদিন।   পালিয়ে গিয়েও শেষ রক্ষা হলো না। ‌ এন আই এর গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও হিসেব....

Saokat Molla Arrest : অভিষেকের ডান হাত বলে পরিচিত শওকত মোল্লা গ্রেফতার

অভিষেকের ঘনিষ্ঠ বলে পরিচিত শওকত মোল্লা গ্রেফতার, উত্তাল রাজ্য রাজনীতি সুমন তরফদার। কলকাতা সারাদিন।   পালিয়ে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

অভিষেকের ঘনিষ্ঠ বলে পরিচিত শওকত মোল্লা গ্রেফতার, উত্তাল রাজ্য রাজনীতি

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

 

পালিয়ে গিয়েও শেষ রক্ষা হলো না। ‌ এন আই এর গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও হিসেব বন্দ্যোপাধ্যায়ের ডান হাত বলে পরিচিত শওকত মোল্লাকে ভাঙ্গর বিস্ফোরণকান্ডের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে খুঁজে বেড়াচ্ছিল NIA।

 

ভোটের আগে ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণ হয়। তার তদন্তে নেমে বৃহস্পতিবার তৃণমূল নেতা শওকত মোল্লার বাড়িতে পৌঁছয় জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। বৃহস্পতিবার ভোর ৬টা নাগাদ তাঁর জীবনতলায় বাড়িতে পৌঁছন আধিকারিকরা। তালা ঝুলতে দেখে পাশে থাকা দলীয় কার্যালয়ে তল্লাশি চালান। খুঁজে পাওয়া যায়নি ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ককে। অবশেষে পাকড়াও করল পুলিশ।

 

৪ জুন ভোরে শওকতের বাড়িতে পৌঁছনোর পর এনআইএ আধিকারিকরা দেখতে পান তালা ঝুলছে। এরপর আশপাশে খোঁজখবর নেওয়ার পাশাপাশি শওকত মোল্লার কার্যালয়ে তল্লাশি চালানো হয়। এনআইএ আধিকারিকরা তাঁর ছেলের সঙ্গে কথা বলেন। জিজ্ঞাসাবাদের জন্য পরে তাঁকে আটক করা হয়। চিরুনি চল্লাশি চালানো হয় এলাকায়। তবে শওকত মোল্লাকে খুঁজে পাওয়া যায়নি। সন্ধেয় ছেড়ে দেওয়া হয় ছেলেকে। জিজ্ঞাসাবাদ করা হয় প্রাক্তন তৃণমূল বিধায়কের স্ত্রী ও মেয়েকেও। ঘটনার ২৪ ঘণ্টা পেরনো পরই তাঁকে গ্রেফতার করা হল।

 

বিধানসভা নির্বাচনের কিছুদিন আগে ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় একজনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন জখম হন। ঘটনার পর রাজনৈতিক মহলেও ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

 

বিস্ফোরণের তদন্ত নিয়ে শুরু থেকেই সরব ছিল আইএসএফ। দলের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে এনআইএ তদন্তের আর্জি জানানো হয়। পরবর্তী সময়ে এই মামলার তদন্তভার গ্রহণ করে এই তদন্তকারী সংস্থা। ঘটনায় একাধিক গ্রেফতার হয়েছে।

মামলায় তৃণমূল নেতা ওয়াহিদুল ইসলাম-সহ কয়েক জনকে পাকড়াও করা হয়। তদন্তকারীদের দাবি, ভোটের আগে এলাকায় বোমা মজুত করে রাখা হয়েছিল বলে সন্দেহ রয়েছে এবং সেই সূত্র ধরেই তদন্ত এগোচ্ছে। সেই তদন্তের অংশ হিসেবেই শওকত মোল্লার বাড়ি ও সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি চালানো হয়। শুক্রবার রাতে তিনি নিউটাউনে এনআইএ-র অফিসে যাচ্ছিলেন আত্মসমর্পণ করতে। পৌঁছনোর আগে নিউটাউন ব্রিজ এলাকায় ধরে ফেলে পুলিশ।

আজকের খবর