ব্রেকিং
Latest Posts
Abhishek Bulldozer : হাইকোর্টে বড় জয় অভিষেকের, অভিষেকের আমতলার পার্টি অফিস ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টেরAmit Shah : শিলিগুড়ির চিকেনস নেক সহ পশ্চিমবঙ্গের সীমান্ত সুরক্ষিত করে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দুরAbhishek Banerjee : ‘আমায় গালাগালি করে যারা দল ছেড়েছেন ফিরে আসুন এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’ তৃণমূলের দলত্যাগী নেতা কর্মীদের উদ্দেশ্যে খোলা চ্যালেঞ্জ অভিষেকেরSonam Wangchuk : ‘যে সরকার বিরুদ্ধ স্বরকে গণতন্ত্রের অংশ হিসাবে না দেখে হুমকি হিসাবে দেখে, সেই সরকারকে অন্তত বিশ্বাস করা যায় না’ বিস্ফোরক মমতামেজিয়ায় ১৫ হাজার কোটির শিল্প প্রকল্পের সূচনা, বিনিয়োগ নিয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দুর; রেল দুর্ঘটনায় কড়া বার্তাও মুখ্যমন্ত্রীর
  • Home /
  • আন্তর্জাতিক /
  • Indians detained in Rajshahi Border : রাজশাহী সীমান্তে দুই ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Indians detained in Rajshahi Border : রাজশাহী সীমান্তে দুই ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ। রাজশাহী সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বুধবার বিকেল ৫টার দিকে জেলার চারঘাট উপজেলার ইউসুফপুর সীমান্ত ফাঁড়ির (বিওপি) অধীনস্থ ৬৮/২-এস সীমান্ত পিলার এলাকা থেকে তাঁদের আটক করা....

Indians detained in Rajshahi Border : রাজশাহী সীমান্তে দুই ভারতীয় নাগরিক গ্রেপ্তার

  • Home /
  • আন্তর্জাতিক /
  • Indians detained in Rajshahi Border : রাজশাহী সীমান্তে দুই ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ। রাজশাহী সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছেন বর্ডার....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ।

রাজশাহী সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বুধবার বিকেল ৫টার দিকে জেলার চারঘাট উপজেলার ইউসুফপুর সীমান্ত ফাঁড়ির (বিওপি) অধীনস্থ ৬৮/২-এস সীমান্ত পিলার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃত দুইজন হলেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার লালকুপ গ্রামের আবদুর রহিমের ছেলে আইনুল হক (৫৫) এবং একই গ্রামের জার্মান আলীর ছেলে শোয়েব নবী শেখ (৪০)। বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ দুই ভারতীয় নাগরিক পদ্মা নদী পার হয়ে সীমান্ত পিলার থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েছিলেন। এ সময় তাঁদের আটক করা হলে তাঁরা ভারতীয় নাগরিক বলে স্বীকার করেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

রাজশাহী অঞ্চলে সীমান্ত দিয়ে ভারতীয় অনুপ্রবেশ রোধে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে বলেও জানান বিজিবির ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম মণ্ডল।

আজকের খবর