ব্রেকিং
Latest Posts
Sex Before Marriage : “বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে চরম সতর্ক থাকতে হবে” সতর্কবার্তা সুপ্রিম কোর্টেরPratikur resigned CPIM : ‘নীতি-নৈতিকতা ছাড়া, আর যাই হোক, কমিউনিস্ট পার্টি হয় না’ অভিযোগ তুলে সিপিএমের রাজ্য কমিটি থেকে পদত্যাগ প্রতীকুরেরSuvendu against Yuba Sathi: ‘যুব সাথী’ না ‘যুবশ্রী’? নাম বদলে একই ভাঁওতা, মমতার বিরুদ্ধে বেকার যুবকদের সঙ্গে প্রতারণার অভিযোগ শুভেন্দুরHumayun supports Adhir Chowdhury : ‘দাদা অধীর যেখানেই প্রার্থী হবেন, তাঁকে জেতানোর জন্য যা করার করব’ রাতারাতি ভোলবদল করে দাবি হুমায়ুন কবীরের, বামেদের সঙ্গে জোট করছে না জনতা উন্নয়ন পার্টিMuhammad Yunus farewell speech : “আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবার জন্য উপস্থিত হয়েছি” জাতির উদ্দেশে শেষবারের মতো বার্তা ড. মুহাম্মদ ইউনূসের

Rajshahi Drugs Seizure : রাজশাহীতে ফুটবলের ভিতর থেকে ২ কেজি হেরোইন উদ্ধার

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী ব্যুরো : রাজশাহী জেলার গোদাগাড়ীতে অভিযান চালিয়ে অভিনব কায়দায় ফুটবলের ভিতরে থাকা ২ কেজি ১০০ গ্রাম হেরোইন পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-৫ সিপিসি-১, চাপাইনবাবগঞ্জ ইউনিট। শনিবার (২৬ অক্টোবর ) রাত ৯ টার দিকে গোদাগাড়ী....

Rajshahi Drugs Seizure : রাজশাহীতে ফুটবলের ভিতর থেকে ২ কেজি হেরোইন উদ্ধার

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী ব্যুরো : রাজশাহী জেলার গোদাগাড়ীতে অভিযান চালিয়ে অভিনব কায়দায় ফুটবলের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী ব্যুরো :

রাজশাহী জেলার গোদাগাড়ীতে অভিযান চালিয়ে অভিনব কায়দায় ফুটবলের ভিতরে থাকা ২ কেজি ১০০ গ্রাম হেরোইন পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-৫ সিপিসি-১, চাপাইনবাবগঞ্জ ইউনিট।

শনিবার (২৬ অক্টোবর ) রাত ৯ টার দিকে গোদাগাড়ী পৌর এলাকার হেলিপ্যাড সংলগ্ন সরমংলা গ্রামস্থ জনৈক জামাল উদ্দীনের পরিত্যক্ত জমিতে অভিযান পরিচালনা করে হেরোইনগুলো উদ্ধার করে।

র‌্যাব-৫ রোববার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, গোদাগাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের একটি বড় চালান গোদাগাড়ী হয়ে রাজশাহী শহরের দিকে প্রবেশ করবে। সংবাদ পাওয়ার পর র‌্যাবের আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত এলাকায় গমন পূর্বক মাদকের সম্ভাব্য রুট সমূহের উপর নজরদারী বৃদ্ধি করতে থাকে।

এমতাবস্থায় মাদক কারবারী মাদক বহনের সময় টহল দলের উপস্থিতি টের পেলে তাদের হেফাজতে থাকা ১টি ফুটবল ফেলে দৌড়ে পালিয়ে যায়। বিষয়টি সন্দেহ হলে ফুটবলটি উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে কাঁটা হলে ফুটবলের ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এই ঘটনায় উদ্ধারকৃত হেরোইনগুলো গোদাগাড়ী থানায় জিডি মোতাবেক হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানায়।

আজকের খবর