u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Suvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়কলকাতায় বেআইনি বহুতল নির্মাণে কোটি কোটি কালো টাকার অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের৩৫০০ বছরের রহস্য ফাঁস! সিনাই মরুভূমির বালির নিচে মিলল মিশরের হারানো সামরিক দুর্গ, চাঞ্চল্য প্রত্নতত্ত্ব মহলে
  • Home /
  • History Revisited /
  • Bangladeshi Tourists Banned: “আগে দেশ, পরে ব্যবসা” বাংলাদেশিদের জন্য এবার বন্ধ হল দার্জিলিংয়ের দরজাও

Bangladeshi Tourists Banned: “আগে দেশ, পরে ব্যবসা” বাংলাদেশিদের জন্য এবার বন্ধ হল দার্জিলিংয়ের দরজাও

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। বাংলাদেশিদের জন্য কলকাতার পর এবার দরজা বন্ধ হচ্ছে দার্জিলিংয়েও। পাহাড়ের কোনও হোটেলে আর বাংলাদেশিদের ঘর দেওয়া হবে না। সোমবার এমনই চরম সিদ্ধান্তের কথা জানিয়েছে দার্জিলিংয়ের হোটেল ব্যবসায়ী সংগঠন। তাঁদের বক্তব্য, ব্যবসার ক্ষতি হোক, আপত্তি নেই। কিন্তু....

Bangladeshi Tourists Banned: “আগে দেশ, পরে ব্যবসা” বাংলাদেশিদের জন্য এবার বন্ধ হল দার্জিলিংয়ের দরজাও

  • Home /
  • History Revisited /
  • Bangladeshi Tourists Banned: “আগে দেশ, পরে ব্যবসা” বাংলাদেশিদের জন্য এবার বন্ধ হল দার্জিলিংয়ের দরজাও

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। বাংলাদেশিদের জন্য কলকাতার পর এবার দরজা বন্ধ হচ্ছে দার্জিলিংয়েও। পাহাড়ের কোনও হোটেলে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

বাংলাদেশিদের জন্য কলকাতার পর এবার দরজা বন্ধ হচ্ছে দার্জিলিংয়েও। পাহাড়ের কোনও হোটেলে আর বাংলাদেশিদের ঘর দেওয়া হবে না। সোমবার এমনই চরম সিদ্ধান্তের কথা জানিয়েছে দার্জিলিংয়ের হোটেল ব্যবসায়ী সংগঠন। তাঁদের বক্তব্য, ব্যবসার ক্ষতি হোক, আপত্তি নেই।

কিন্তু বাংলাদেশিদের কোনও জায়গা হবে না। পড়শি দেশে অশান্তির পরিস্থিতি এবং ভারতের প্রতি বিদ্বেষমূলক মন্তব্য করার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।

পথ দেখিয়েছিল কলকাতা এবং মালদা। এবার সেই পথে হাঁটল দার্জিলিংও। বাংলাদেশি পর্যটকদের বয়কট করার আভাস পাওয়া গিয়েছিল কয়েক দিন ধরেই। হলও তাই। হোটেল ব্যবসায়ী সংগঠন এবং অন্যান্য সংগঠন সম্মিলিত ভাবে এই বয়কটের কথা ঘোষণা করেছে। গ্রেটা শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে সোমবার জানানো হয়, দার্জিলিং পুলিশ জেলার অন্তর্গত বিভিন্ন হোটেল এবং তার বাইরেও যে সব হোটেল রয়েছে তারা আলোচনা করে এই সিদ্ধান্তে এসেছেন। ভোটাভুটি হয়েছে মত নিয়ে। যাতে প্রায় ৯৭ শতাংশ ভোট গিয়েছে বাংলাদেশিদের বিপক্ষে।

মূলত, শীতের মরশুমে পাহাড়ে ভিড় বাড়তে থাকে। বাংলা তো বটেই, দেশ-বিদেশের পর্যটকরা এখন ভিড় করেন দার্জিলিং-কালিম্পংয়ে। প্রতি বছর এই সময় গড়ে ৩০ হাজারের মতো বাংলাদেশি পর্যটক পাহাড়ে বেড়াতে আসেন। তাঁদের বয়কট করার সিদ্ধান্ত কঠিন হলেও তা মেনে নিয়েছেন ব্যবসায়ীরা। বলেছেন, দেশের থেকে বড় কিছু নয়।

কী বলেছে হোটেল ব্যবসায়ীদের সংগঠন?

এদিন সাংবাদিক বৈঠকে সংগঠনের সম্পাদক উজ্জ্বল ঘোষ বলেছেন, ‘বিভিন্ন সংগঠন স্মারকলিপি জমা দিয়েছে। যে কোনও সিদ্ধান্ত নিতে গেলে কিছু নিয়ম আছে। সেই নিয়মের অধীনেই ভোটাভুটি হয়েছে। প্রায় ৯৭ শতাংশ ভোট বাংলাদেশিদের বিপক্ষে গিয়েছে।’ তাই পাহাড়ের কোনও হোটেলে বাংলাদেশি পর্যটকদের জায়গা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। তাঁর সাফ কথা, এই সিদ্ধান্ত যেন সবাই মেনে চলে। তা হচ্ছে কি না সেটা নজরে রাখা হবে। এমনকী স্টুডেন্ট বা মেডিক্যাল ভিসা দেখালেও কোনও বাংলাদেশিকে দার্জিলিংয়ে হোটেলে জায়গা দেওয়া হবে না।

উজ্জ্বল ঘোষের বক্তব্য, ‘ভারতের জাতীয় পতাকার অবমাননা এবং ভারতের প্রতি কটূক্তির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যতদিন না ওই ঘটনা নিয়ে বাংলাদেশ দুঃখপ্রকাশ করবে এবং ক্ষমা চাইবে তত দিন সিদ্ধান্ত বহাল থাকবে।’

আজকের খবর