u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Sonarpur : ৮টি চেম্বার, ৮০০ টাকা ফি! সোনারপুরে ‘ভুয়ো চিকিৎসক’ গ্রেফতার, প্রেসক্রিপশনে একাধিক বড় ডিগ্রির উল্লেখSuvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়কলকাতায় বেআইনি বহুতল নির্মাণে কোটি কোটি কালো টাকার অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের
  • Home /
  • কলকাতা /
  • Kolkata Rooftop Restaurants Banned : কলকাতায় বন্ধ সমস্ত রুফটপ রেস্তোরাঁ, নির্দেশ মেয়র ফিরহাদ হাকিমের

Kolkata Rooftop Restaurants Banned : কলকাতায় বন্ধ সমস্ত রুফটপ রেস্তোরাঁ, নির্দেশ মেয়র ফিরহাদ হাকিমের

সুমন তরফদার। কলকাতা সারাদিন।   কলকাতার অলিতে গলিতে রয়েছে ছাদের ওপর রেস্তোরাঁর সেট আপ যার পোশাকি নাম রুফটপ রেস্তোরাঁ। কিন্তু যাঁরা প্রকৃতিকে উপভোগ করতে করতে খেতে ভালবাসেন, তাঁদের জন্য বিরাট দুঃসংবাদ। আপাতত বন্ধ হয়ে যাচ্ছে কলকাতার সমস্ত রুফটপ রেস্তোরাঁ।  ....

Kolkata Rooftop Restaurants Banned : কলকাতায় বন্ধ সমস্ত রুফটপ রেস্তোরাঁ, নির্দেশ মেয়র ফিরহাদ হাকিমের

  • Home /
  • কলকাতা /
  • Kolkata Rooftop Restaurants Banned : কলকাতায় বন্ধ সমস্ত রুফটপ রেস্তোরাঁ, নির্দেশ মেয়র ফিরহাদ হাকিমের

সুমন তরফদার। কলকাতা সারাদিন।   কলকাতার অলিতে গলিতে রয়েছে ছাদের ওপর রেস্তোরাঁর সেট আপ যার পোশাকি....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

 

কলকাতার অলিতে গলিতে রয়েছে ছাদের ওপর রেস্তোরাঁর সেট আপ যার পোশাকি নাম রুফটপ রেস্তোরাঁ। কিন্তু যাঁরা প্রকৃতিকে উপভোগ করতে করতে খেতে ভালবাসেন, তাঁদের জন্য বিরাট দুঃসংবাদ। আপাতত বন্ধ হয়ে যাচ্ছে কলকাতার সমস্ত রুফটপ রেস্তোরাঁ।

 

‘কলকাতায় আপাতত থাকবে না কোনও রুফটপ রেস্তোরাঁ’, বড়বাজারকাণ্ডের জেরে নির্দেশিকা কলকাতা পুরসভার। ‘সিঁড়ির মতো ছাদও কারও একার নয়, বিক্রি করা যাবে না’, পুলিশ, দমকলের সঙ্গে বৈঠকের পরে কড়া নির্দেশিকা পুরসভার। সিঁড়ির মতো ছাদ কারও নয়, বিক্রি করা যাবে না পুলিশ, দমকলের সঙ্গে বৈঠক সারলেন মেয়র। কলকাতা পুরসভাকে সাহায্য করবে পুলিশ। এই সিদ্ধান্তের জেরে রেস্তোরাঁগুলি ব্যবসায় বড় ক্ষতির আশঙ্কা করছে।

 

নতুন গজিয়ে ওঠা অলিতে গলিতে রেস্তোরাঁ থেকে শুরু করে কলকাতার একাধিক ঐতিহ্যসালী রেস্তোরাঁতেই ছাদে বসে খাওয়ার সুবিধা রয়েছে। সুন্দর করে ছাদটাকে সাজিয়ে তোলা হয় ওয়ার্ম আলোয়। সেই আলোতেই চলে খাওয়া দাওয়া। কোথাও কোথাও থাকে মদ্যপানের ব্যবস্থাও। এমনকি কোথাও কোথাও ছাদ সাজাতে ব্যবহার করা হয় জাকুজি, বসে লাইভ কনসার্ট ও। কলকাতাবাসীর কাছে বেশ প্রিয় এই রুফটপ রেস্তোরাঁ। শহরের উত্তর থেকে দক্ষিণ, সব জায়গাতেই কম বেশি রুফটপ রেস্তোরাঁ রয়েছে বসে, তবে দক্ষিণ কলকাতা ও সল্টলেকের দিকে রুফটপ রেস্তোরাঁর সংখ্যা অনেক বেশি। পুরসভার এই সিদ্ধান্তে ব্যবসায় বড় ক্ষতির আশঙ্কা দেখতেন রেস্তোরাঁর মালিকেরা।

 

ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র। বরো ভিত্তিক রিপোর্ট তৈরি করে প্রতিটি রেস্তোরাঁতে নির্দেশ যাচ্ছে। পুরসভার তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, রেস্তোরাঁর জন্য বিক্রি করা যাবে না ছাদ।

 

মেয়র বলেছেন, “নীচের জায়গা যেমন কেউ বিক্রি করতে পারেন না, তেমনি ছাদও বিক্রি করা যায় না। রুফটপ খোলা থাকবে, যা রেস্টুরেন্ট হয়েছে, বন্ধ করতে হবে। কারণ নীচে আগুন লাগলে, মানুষ যাতে ছাদে গিয়ে আশ্রয় নিতে পারেন।”

 

মেছুয়ার বড়বাজারে হোটেলে অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হয়েছে ১৫ জনের। প্রথম থেকেই এই হোটেলের বিরুদ্ধে একাধিক বেনিয়মের অভিযোগ উঠেছিল। আগুন লাগার পর হোটেল থেকে বেরোতেই পারেননি হোটেলে আগত অতিথিরা। ৯০ শতাংশ মৃত্যুর কারণ দমবন্ধ হয়েই। দিঘা থেকে ফিরে সরাসরি ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী। সেখানে বড়বাজার, জোড়াসাঁকোর এলাকার একাধিক হোটেল, মার্কেট, ব্যবসায়ীদের সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী। মমতা নিজেই বলেছিলেন, নিয়ম থাকলেও, অনেক ব্যবসায়ী তা মানেন না। এরপর ম্যাগমা মার্কেটে পৌঁছে যান মমতা। সারপ্রাইজ ভিজিটে গিয়ে দেখতে পান, সেখানে গাদাগাদি করে ২৪ টা গ্যাস সিলিন্ডার রাখা ছিল।এরপরই মুখ্যমন্ত্রী নির্দেশ দেন দমকল, পুরসভা, পুলিশ কমিশনারকে একসঙ্গে বৈঠকে বসতে। তারপরই মেয়র এই নির্দেশ দেন।

মুখ্যমন্ত্রী মেয়রকে আরও কড়া হওয়ার নির্দেশ দেন। সিদ্ধান্ত নেওয়া হয়, শহরের ছাদে থাকা সব কটি রেস্তোরাঁ বন্ধ করতে হবে। আগে বরো ভিত্তিক রিপোর্ট তৈরি করতে হবে। কোন এলাকায় কতগুলো রুফটপ রেস্তোরাঁ রয়েছে, তা খতিয়ে দেখে দ্রুত বন্ধ করতে হবে। আগুন লাগলে, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে ছাদে মানুষ আশ্রয় নিচ্ছেন। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে এমার্জেন্সি গেট বন্ধ থাকছে।

আজকের খবর