ব্রেকিং
Latest Posts
Abhishek Virtual SIR Meeting ::‘আপনারা যদি নিজের কাজ না করেন, দল আপনাদের পাশে থাকবে না’ ভার্চুয়াল বৈঠকে কড়া হুঁশিয়ারি অভিষেকেরSukanta Majumder attacks Mamata : ‘নেতাজি বেঁচে থাকলে ঘোড়া থেকে নেমে ঠাটিয়ে একটা চড় মারতেন’ নেতাজিকে এসআইআর হিয়ারিংয়ে ডাকা হতো বলে মমতার বক্তব্যের প্রেক্ষিতে বিস্ফোরক সুকান্তSuvendu Adhikari Bankura Deadline : বাঁকুড়ায় পুলিশের বিরুদ্ধে কড়া সুর শুভেন্দুর: ২৬ জানুয়ারি পর্যন্ত ডেডলাইন বাঁধলেন শুভেন্দুHiraan Chatterjee Wedding Scandal : ২১-শে হিরণ ভাইফোঁটা নিয়েছিলেন এখনকার বউ ঋতিকার কাছে, অবৈধ সম্পর্ক লুকোতেই ভাই বোন সেজে থাকা?Mamata against SIR : ‘এবার ওরা ঠিক করে দেবে কবে কে বিয়ে করবে? প্রেমটা ওরা ঠিক করে দেবে?’ বিজেপি ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ মমতার
  • Home /
  • কলকাতা /
  • Trains Cancelled in Sealdah Section : বছর শেষের শনি-রবিতে প্রচুর ট্রেন বাতিল শিয়ালদায়

Trains Cancelled in Sealdah Section : বছর শেষের শনি-রবিতে প্রচুর ট্রেন বাতিল শিয়ালদায়

সুমনা মিশ্র। কলকাতা সারাদিন। দমদম স্টেশনে ডাউন লাইনে চলবে রক্ষণাবেক্ষণের কাজ। শনি ও রবিবার মিলিয়ে প্রচুর ট্রেন বাতিল থাকবে বলে খবর। সব মিলিয়ে ৪৭টি লোকাল ট্রেন বাতিল থাকবে বলে খবর। তবে শনিবার রাতের দিকে মূলত কাজ হবে। আর রবিবার সকালের....

Trains Cancelled in Sealdah Section : বছর শেষের শনি-রবিতে প্রচুর ট্রেন বাতিল শিয়ালদায়

  • Home /
  • কলকাতা /
  • Trains Cancelled in Sealdah Section : বছর শেষের শনি-রবিতে প্রচুর ট্রেন বাতিল শিয়ালদায়

সুমনা মিশ্র। কলকাতা সারাদিন। দমদম স্টেশনে ডাউন লাইনে চলবে রক্ষণাবেক্ষণের কাজ। শনি ও রবিবার মিলিয়ে প্রচুর....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমনা মিশ্র। কলকাতা সারাদিন।

দমদম স্টেশনে ডাউন লাইনে চলবে রক্ষণাবেক্ষণের কাজ। শনি ও রবিবার মিলিয়ে প্রচুর ট্রেন বাতিল থাকবে বলে খবর। সব মিলিয়ে ৪৭টি লোকাল ট্রেন বাতিল থাকবে বলে খবর। তবে শনিবার রাতের দিকে মূলত কাজ হবে। আর রবিবার সকালের দিকে কাজ হবে। সেক্ষেত্রে যাদের জরুরী প্রয়োজনে ওই রুটে যেতে হবে তাঁরা হাতে সময় নিয়ে চলুন। না হলে সমস্যায় পড়তে পারেন।

জানা গিয়েছে, শনিবার রাত সাড়ে ১১টা থেকে রবিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত সব মিলিয়ে সাত ঘণ্টা এই রেললাইনে রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। তার জেরে সেই সময়টাতে প্রায় সাত ঘণ্টা রেললাইনে রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। সেই সময়টাতে রেললাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটবে বলে খবর।

যে যে ট্রেনগুলি বাতিল থাকবে তা একবার একনজরে দেখে নিন। এটা জেনে নিলে সুবিধা হবে সাধারণ যাত্রীদের। রাস্তায় বেরিয়ে সমস্যায় পড়তে হবে না।

কিছু ট্রেনের সময় পরিবর্তন হচ্ছে।
০৩১৭২ লালগোলা-শিয়ালদা প্যাসেঞ্জার শনিবার লালগোলা থেকে রাত ১০টা ১৫ মিনিটের বদলে রাত ১০টা ৪৫ মিনিটে রওনা দেবে। রবিবার আপ লাইনে ৩৩৮১১ ও ৩৩৮১৩ শিয়ালদা বনগাঁ, ৩৩৬৫১ ও ৩৩৬৫৩ শিয়ালদা হাবরা, ৩৩৬১৩ শিয়ালদা-দত্তপুকুর,

৩৩৩৫৭ বারাসত দত্তপুকুর, ৩৩৫১৩ শিয়ালদা হাসনাবাদ লোকাল বাতিল থাকছে।

শনিবার রাতে ৩২২৪৯ আপ শিয়ালদা-ডানকুনি লোকাল এবং ডাউন ৩২২৫২ ডানকুনি -শিয়ালদা লোকাল বাতিল থাকবে। ররিবার আপ লাইনে ৩২২১১, ৩২২১৩, ৩২২১৫, ৩২২১৭ ও ৩২২১৮ শিয়ালদা ডানকুনি লোকাল বাতিল থাকবে। ডাউন লাইনে ৩২২১২,৩২২১৪, ৩২২১৬, ৩২২১৮, ৩২২২০ ডানকুনি শিয়ালদা লোকাল বাতিল থাকবে।

এখানেই তালিকা শেষ নয়। তালিকা বেশ দীর্ঘ।

ডাউন লাইনেও একাধিক ট্রেন বাতিল থাকছে।

৩৩৮২০,৩৩৮২২ বনগাঁ-শিয়ালদা লোকাল ৩৩৬৫২, ৩৩৬৫৪ হাবরা শিয়ালদা, ৩৩৬১২, ৩৩৬১৬, ৩৩৬১৮ দত্তপুকুর- শিয়ালদা, ৩৩৫১৪ হাসনাবাদ-শিয়ালদা লোকাল।

এবার জেনে নিন ডাউন লাইনে ৩১৬১২, ৩১৬১৪, ৩১৬১৬ রানাঘাট শিয়ালদা লোকাল। ৩১৩১২-৩১৩১৬ কল্যাণী সীমান্ত শিয়ালদা লোকাল, ৩১৫১২-৩১৬১৬ শান্তিপুকুর-শিয়ালদা লোকাল, ৩১৯১২ গেদে শিয়ালদা লোকাল, ৩১৮১২ কৃষ্ণনগর শিয়ালদা লোকাল ও ৩১৪১৪ নৈহাটি শিয়ালদা লোকালও বাতিল থাকবে

আপ লাইনে ৩১৬১১, ৩১৬১৩, ৩১৬১৫ শিয়ালদা রানাঘাট লোকাল, ৩১৩১১- ৩১৩১৩ শিয়ালদা কল্যাণী সীমান্ত লোকাল, ৩১৫১১, ৩১৫১৩ শিয়ালদা শান্তিপুকুর লোকাল, ৩১৯১১ শিয়ালদা গেদে লোকাল, ৩১৮১১ শিয়ালদা কৃষ্ণনগর লোকাল, ৩১৪১১ শিয়ালদা নৈহাটি লোকালও বাতিল থাকবে।

তবে কোন ট্রেন গুলি বাতিল করা হচ্ছে সেটা নিশ্চিত হওয়ার জন্য রেলের নোটিশগুলির উপর লক্ষ্য রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

আজকের খবর