u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Suvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়কলকাতায় বেআইনি বহুতল নির্মাণে কোটি কোটি কালো টাকার অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের৩৫০০ বছরের রহস্য ফাঁস! সিনাই মরুভূমির বালির নিচে মিলল মিশরের হারানো সামরিক দুর্গ, চাঞ্চল্য প্রত্নতত্ত্ব মহলে
  • Home /
  • ভারত /
  • Republic Day 2025 : স্বাধীনতা দিবস আর প্রজাতন্ত্র দিবসের মধ্যে পার্থক্য জানেন? পতাকা উত্তোলনের মধ্যেও রয়েছে তফাৎ

Republic Day 2025 : স্বাধীনতা দিবস আর প্রজাতন্ত্র দিবসের মধ্যে পার্থক্য জানেন? পতাকা উত্তোলনের মধ্যেও রয়েছে তফাৎ

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবস ভারতের দুটি গুরুত্বপূর্ণ দিন। এই দুটি দিন জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দেশের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। তবে এই দুটি দিনের পতাকা উত্তোলনের পদ্ধতিতে কিছু তফাৎ রয়েছে। স্বাধীনতা দিবসের দিন পতাকা....

Republic Day 2025 : স্বাধীনতা দিবস আর প্রজাতন্ত্র দিবসের মধ্যে পার্থক্য জানেন? পতাকা উত্তোলনের মধ্যেও রয়েছে তফাৎ

  • Home /
  • ভারত /
  • Republic Day 2025 : স্বাধীনতা দিবস আর প্রজাতন্ত্র দিবসের মধ্যে পার্থক্য জানেন? পতাকা উত্তোলনের মধ্যেও রয়েছে তফাৎ

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবস ভারতের দুটি গুরুত্বপূর্ণ দিন। এই দুটি দিন....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবস ভারতের দুটি গুরুত্বপূর্ণ দিন। এই দুটি দিন জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দেশের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। তবে এই দুটি দিনের পতাকা উত্তোলনের পদ্ধতিতে কিছু তফাৎ রয়েছে।

স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলনের পদ্ধতিকে উত্তোলন বলা হয়। এক্ষেত্রে পতাকা দণ্ডের নিচ থেকে উপরে তোলা হয়। এর কারণ হল ১৯৪৭ সালের ১৫ অগস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি লাভ করে স্বাধীনতা অর্জন করে। সেই দিন ব্রিটিশ ইউনিয়ন জ্যাক নামিয়ে ভারতের তেরঙ্গা পতাকা উত্তোলন করা হয়েছিল। সেই থেকেই এই পদ্ধতি চলে আসছে। এককথায় বলতে গেলে, স্বাধীনতা দিবসের দিন নিচ থেকে উপর পর্যন্ত পতাকা তোলা হয়, কিন্তু মাটি স্পর্শ করে না। এটাকে ইংরেজিতে বলা হয় Hoist, অর্থাৎ উত্তোলন।

তবে প্রশ্ন হল, কেন দু’দিন দু’রকমের পতাকা উত্তোলন করা হয়? তার কারণ, ১৫ অগস্ট ভারত ব্রিটিশদের থেকে মুক্ত হয়েছিল, তাঁদের পরাধীনতার শৃঙ্খল থেকে উঠে দাঁড়িয়েছিল ভারত। তাই এদিন, অর্থাৎ ১৫ অগস্ট ১৯৪৭ সালে ব্রিটিশ ইউনিয়ন জ্যাক নামিয়ে ভারতের তিরঙ্গা উত্তোলন করা হয়েছিল। সেই থেকেই এই নিয়ম চলে আসছে। অন্যদিকে ১৯৫০ সালের ২৬ জানুয়ারি আমাদের সংবিধান গ্রহণ করা হয়েছিল। আর যেহেতু ভারত ততদিনে স্বাধীন হয়ে গেছিল তাই তখন ভারতের তিরঙ্গা উপরেই উড়ছে, নতুন করে তাকে আর তোলা হয় না। কেবল ভাঁজ করা থাকে, সেটার ফাঁস টেনে খুলে দেওয়া হয় ২৬ জানুয়ারি।

সুতরাং,স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসের দিন জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক। স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন ভারতের স্বাধীনতা অর্জনের প্রতীক, আর প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলন ভারতের প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশের প্রতীক।

আজকের খবর