u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Suvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়কলকাতায় বেআইনি বহুতল নির্মাণে কোটি কোটি কালো টাকার অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের৩৫০০ বছরের রহস্য ফাঁস! সিনাই মরুভূমির বালির নিচে মিলল মিশরের হারানো সামরিক দুর্গ, চাঞ্চল্য প্রত্নতত্ত্ব মহলে
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Sujoy Hazra Road Show : মেদিনীপুর শহরে রোড শো করে তৃণমূল প্রার্থী সুজয় হাজরার প্রচার

Sujoy Hazra Road Show : মেদিনীপুর শহরে রোড শো করে তৃণমূল প্রার্থী সুজয় হাজরার প্রচার

বুধবার বিকেলে ধর্মা থেকে শুরু হয় তৃণমূল কংগ্রেসের রোড শো। তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বসুর নেতৃত্বে তাঁর ওয়ার্ডের কর্মী সমর্থক দের উদ্যোগে এদিনের রোড শো ছিল নজরকাড়া। মহিলা ঢাকি র দল , রণ পা ,....

Sujoy Hazra Road Show : মেদিনীপুর শহরে রোড শো করে তৃণমূল প্রার্থী সুজয় হাজরার প্রচার

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Sujoy Hazra Road Show : মেদিনীপুর শহরে রোড শো করে তৃণমূল প্রার্থী সুজয় হাজরার প্রচার

বুধবার বিকেলে ধর্মা থেকে শুরু হয় তৃণমূল কংগ্রেসের রোড শো। তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর পৌরসভার ৯ নম্বর....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

বুধবার বিকেলে ধর্মা থেকে শুরু হয় তৃণমূল কংগ্রেসের রোড শো। তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বসুর নেতৃত্বে তাঁর ওয়ার্ডের কর্মী সমর্থক দের উদ্যোগে এদিনের রোড শো ছিল নজরকাড়া। মহিলা ঢাকি র দল , রণ পা , বিভিন্ন ব্যান্ড , খেলা হবে মডেল সেজে এক তৃণমূল কংগ্রেসের সমর্থক। মহিলা ও পুরুষ তৃণমূল কর্মী সমর্থক মিলিয়ে হাজার খানেক কর্মী সমর্থক এদিনের রোড শো তে অংশ নেন।
তাদের হাতে ধরা ছিল নীল , সাদা , সবুজ বেলুন এর গাছ , তৃণমূল কংগ্রেসের পতাকা , ফেস্টুন। হুড খোলা গাড়িতে ছিলেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে দলের প্রার্থী সুজয় হাজরা , খড়গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায় , তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর শহর কমিটির সভাপতি বিশ্বনাথ পাণ্ডব , কাউন্সিলর তথা ৯ নম্বর ওয়ার্ড সভাপতি সৌরভ বসু।

মিছিল যতই এগিয়েছে ততই এতে বেড়েছে মানুষের সংখ্যা। মেদিনীপুর শহরের ধর্মা রোড হয়ে লাল দীঘি ঘুরে , কর্নেলগোলা হয়ে ভারত সেবা শ্রম সংঘের কাছে শেষ হয় এদিনের রোড শো।

রাস্তার দুপাশে দাঁড়িয়ে থেকে বহু মানুষ তাঁদের হাত নেড়ে শুভেচ্ছা জানান । তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজয় হাজরা তাঁদের প্রণাম জানান।

আজকের খবর