শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।
“এখানে না চেঁচামেচি করে দেশে ফিরে ভোটে দাঁড়িয়ে বা ভোট দিয়ে নিজেদের দলকে শূন্য থেকে ফেরানোর চেষ্টা করুন।” এভাবেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য চলাকালীন সিপিএমের ছাত্র সংগঠন এবং নকশাল পন্থী ছাত্ররা বিভিন্ন বিষয় নিয়ে চেঁচামেচি শুরু করায় তাদের হাসিমুখে পরামর্শ দিলেন দিদি মমতা।
বিগত বেশ কয়েক বছরে থেকে যেভাবে বিদেশের মাটিতে বিভিন্ন সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভারতবর্ষের রাজনৈতিক ইস্যু নিয়ে হেনস্থা করার চেষ্টা করেছে বামপন্থী এবং নকশাল পন্থী ছাত্ররা, সেই একই কায়দায় মমতার বিরুদ্ধেও রাজনৈতিক ইস্যু তুলে তার সভা বন্ধ করার চেষ্টায় চূড়ান্ত অসভ্যতা শুরু করে সেখানকার বামপন্থী ও নকশাল কিছু ছাত্র-ছাত্রী। বাংলা ছেড়ে টাটা মোটরসের চলে যাওয়া নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীকে। ধৈর্য ধরে উত্তর দিলেন মমতা।
প্রশ্নকর্তাকে বললেন, “আমি মিথ্যা বলছি না। ঠিক মতো জেনে তারপর বলুন। বাংলায় টাটার কগনিজেন্ট আছে।” তিনি আরও বলেন, “এটা গণতন্ত্র। সকলের প্রশ্ন করার অধিকার আচে। আপনাদের বিরোধিতায় আমি উৎসাহ পাই।”

বিনিয়োগ নিয়েও পরের পর প্রশ্ন ধেয়ে এল। প্রশ্ন ধেয়ে এল আর জি কর নিয়েও। সাফ জানালেন, “এটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তনাধীন। কেন্দ্র দেখছে। বিচারাধীন বিষয়। আমাদের কিছু জিজ্ঞেস করবেন না।”
প্রশ্নকর্তাদের মমতা বললেন, “এটা রাজনীতির মঞ্চ বানাবেন না। বাংলায় যান নিজের দলকে শক্তিশালী করুন।”

নিজের পুরনো আহত অবস্থার ছবি দেখিয়ে বলেন, “এটা নাটক নয়। আপনাদের দল এটা করেছে। এটা এদের অভ্যাস। কোনওদিন বদলাবে না।” সমালোচকদের ‘বাম-অতি বাম’ বলেও উল্লেখ করলেন তিনি।