ব্রেকিং
Latest Posts
হাওড়ায় আমূলের ৭০০ কোটি টাকার বিনিয়োগ, শিলান্যাসে মমতাকে কটাক্ষ শুভেন্দু অধিকারীরAbhishek Bulldozer : হাইকোর্টে বড় জয় অভিষেকের, অভিষেকের আমতলার পার্টি অফিস ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টেরAmit Shah : শিলিগুড়ির চিকেনস নেক সহ পশ্চিমবঙ্গের সীমান্ত সুরক্ষিত করে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দুরAbhishek Banerjee : ‘আমায় গালাগালি করে যারা দল ছেড়েছেন ফিরে আসুন এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’ তৃণমূলের দলত্যাগী নেতা কর্মীদের উদ্দেশ্যে খোলা চ্যালেঞ্জ অভিষেকেরSonam Wangchuk : ‘যে সরকার বিরুদ্ধ স্বরকে গণতন্ত্রের অংশ হিসাবে না দেখে হুমকি হিসাবে দেখে, সেই সরকারকে অন্তত বিশ্বাস করা যায় না’ বিস্ফোরক মমতা
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Protest Against Smart Meter : “১০০ টাকা রিচার্জ করে ১ ঘন্টায় শেষ” WBSEDCL এর ‘স্মার্ট মিটার’ নিয়ে বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ গ্রাহকদের

Protest Against Smart Meter : “১০০ টাকা রিচার্জ করে ১ ঘন্টায় শেষ” WBSEDCL এর ‘স্মার্ট মিটার’ নিয়ে বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ গ্রাহকদের

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন। রাজ্যের বিভিন্ন জেলায় রাজ্য বিদ্যুৎ পর্ষদের উদ্যোগে স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হয়েছে। তবে এই মিটার বসানোর পর থেকেই অস্বাভাবিক হারে রিচার্জ শেষ হয়ে যাওয়ার অভিযোগ তুলছেন বহু গ্রাহক। সোমবার এমনই অভিযোগ নিয়ে নদিয়ার শান্তিপুরে....

Protest Against Smart Meter : “১০০ টাকা রিচার্জ করে ১ ঘন্টায় শেষ” WBSEDCL এর ‘স্মার্ট মিটার’ নিয়ে বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ গ্রাহকদের

  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Protest Against Smart Meter : “১০০ টাকা রিচার্জ করে ১ ঘন্টায় শেষ” WBSEDCL এর ‘স্মার্ট মিটার’ নিয়ে বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ গ্রাহকদের

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন। রাজ্যের বিভিন্ন জেলায় রাজ্য বিদ্যুৎ পর্ষদের উদ্যোগে স্মার্ট মিটার বসানোর কাজ....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।

রাজ্যের বিভিন্ন জেলায় রাজ্য বিদ্যুৎ পর্ষদের উদ্যোগে স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হয়েছে। তবে এই মিটার বসানোর পর থেকেই অস্বাভাবিক হারে রিচার্জ শেষ হয়ে যাওয়ার অভিযোগ তুলছেন বহু গ্রাহক। সোমবার এমনই অভিযোগ নিয়ে নদিয়ার শান্তিপুরে বিদ্যুৎ দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্থানীয় গ্রাহকরা।

একাধিক গ্রাহকের অভিযোগ, বিদ্যুৎ দফতরের কোনও রকম সুস্পষ্ট নির্দেশিকা ছাড়াই তাঁদের বাড়িতে পুরনো ইলেকট্রিক মিটার পাল্টে নতুন স্মার্ট মিটার লাগানো হয়েছে। নতুন এই মিটারে বিদ্যুৎ বিল কীভাবে আসছে, তা বুঝে উঠতে পারছেন না অনেকেই। গ্রাহকদের দাবি, এই সমস্যার কথা একাধিকবার দফতরে জানানো হলেও কোনও সুরাহা মেলেনি। অবশেষে বাধ্য হয়ে বিদ্যুৎ দফতর ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন ক্ষুব্ধ গ্রাহকরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোটা শান্তিপুর এলাকা জুড়ে গত কয়েক মাস ধরে বিদ্যুৎ মিটার পরিবর্তনের কাজ চলছে। গ্রাহকদের অভিযোগ, এই বিষয়ে বিদ্যুৎ দফতরের তরফ থেকে তাঁদের আগে কোনও রকম তথ্য বা নির্দেশিকা দেওয়া হয়নি। হঠাৎ করেই বাড়িতে কয়েকজন কর্মী এসে পুরনো মিটার খুলে নতুন স্মার্ট মিটার বসিয়ে যান। এর পরই শুরু হয় বিপত্তি।

স্মার্ট মিটারের নিয়ম অনুযায়ী, মোবাইল রিচার্জের মতো আগে টাকা রিচার্জ করতে হয়। ন্যূনতম রিচার্জের পরিমাণ ধার্য করা হয়েছে ১০০ টাকা। কিন্তু গ্রাহকদের অভিযোগ, সেই ১০০ টাকা রিচার্জ করার পরেও অনেক সময় দেখা যাচ্ছে এক ঘণ্টার মধ্যেই রিচার্জ শেষ হয়ে যাচ্ছে। অনেকেরই দাবি, তাঁরা কী পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করছেন এবং কোন হিসাবে টাকা কাটা হচ্ছে, তা একেবারেই বোধগম্য হচ্ছে না। বিক্ষোভকারী গ্রাহকদের মূল দাবি, অবিলম্বে পুরনো যে ইলেকট্রিক মিটারগুলি ছিল, সেগুলিকে পুনরায় চালু করতে হবে।

বিষয়টি নিয়ে শান্তিপুর বিদ্যুৎ স্টেশনের ম্যানেজার মানিক তপন কুমার সাঁতরা বলেন, ‘সম্পূর্ণ বিদ্যুৎ দফতরের নিয়ম মেনেই মিটার পরিবর্তন করা হয়েছে। তবে গ্রাহকরা যে সমস্যার কথা বলছেন, সেই বিষয়ে আমরা ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিস্তারিতভাবে জানিয়েছি। তাঁরা যে সিদ্ধান্ত এবং যে নির্দেশিকা জারি করবেন, সেই অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।’ বিদ্যুৎ দফতর আগামী দিনে গ্রাহকদের সঙ্গে একটি আলোচনা সভার আয়োজন করার বিষয়েও চিন্তাভাবনা করছে বলে তিনি জানান।

আজকের খবর