Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

Ladies Train not for ladies: মাতৃভূমি লোকালে মহিলাদের নিশ্চিন্তে যাতায়াতের দিন শেষ! লেডিজ স্পেশ্যাল ট্রেনেও পুরুষ যাত্রীদের অনুমতির সিদ্ধান্ত পূর্ব রেলের - Kolkata Saradin : Bengali News, Latest Bengali News Headlines, Bangla Khabar, বাংলা খবর, Today Breaking News in Bengali
ব্রেকিং
  • Home /
  • কলকাতা /
  • Ladies Train not for ladies: মাতৃভূমি লোকালে মহিলাদের নিশ্চিন্তে যাতায়াতের দিন শেষ! লেডিজ স্পেশ্যাল ট্রেনেও পুরুষ যাত্রীদের অনুমতির সিদ্ধান্ত পূর্ব রেলের

Ladies Train not for ladies: মাতৃভূমি লোকালে মহিলাদের নিশ্চিন্তে যাতায়াতের দিন শেষ! লেডিজ স্পেশ্যাল ট্রেনেও পুরুষ যাত্রীদের অনুমতির সিদ্ধান্ত পূর্ব রেলের

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। একে লেডিজ স্পেশ্যাল ট্রেনগুলিতে পুরুষ যাত্রীরা উঠতে পারেন না। ধরা পড়লেই গুনতে হয় মোটা অঙ্কের ফাইন। তার উপর সম্প্রতি লোকাল ট্রেনে বেড়েছে মহিলা কামরার সংখ্যা। এই দুইয়ে মিলে দিনের ব্যস্ত সময়ে পুরুষ যাত্রীদের একেবারে শিরে সংক্রান্তি....

Ladies Train not for ladies: মাতৃভূমি লোকালে মহিলাদের নিশ্চিন্তে যাতায়াতের দিন শেষ! লেডিজ স্পেশ্যাল ট্রেনেও পুরুষ যাত্রীদের অনুমতির সিদ্ধান্ত পূর্ব রেলের

  • Home /
  • কলকাতা /
  • Ladies Train not for ladies: মাতৃভূমি লোকালে মহিলাদের নিশ্চিন্তে যাতায়াতের দিন শেষ! লেডিজ স্পেশ্যাল ট্রেনেও পুরুষ যাত্রীদের অনুমতির সিদ্ধান্ত পূর্ব রেলের

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। একে লেডিজ স্পেশ্যাল ট্রেনগুলিতে পুরুষ যাত্রীরা উঠতে পারেন না। ধরা পড়লেই গুনতে....

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

একে লেডিজ স্পেশ্যাল ট্রেনগুলিতে পুরুষ যাত্রীরা উঠতে পারেন না। ধরা পড়লেই গুনতে হয় মোটা অঙ্কের ফাইন। তার উপর সম্প্রতি লোকাল ট্রেনে বেড়েছে মহিলা কামরার সংখ্যা। এই দুইয়ে মিলে দিনের ব্যস্ত সময়ে পুরুষ যাত্রীদের একেবারে শিরে সংক্রান্তি দশা। অফিস টাইমে অতিরিক্ত ভিড়ের কারণে ঠেলেগুঁতে উঠতে হচ্ছে ট্রেনে। তার উপর রয়েছে বাড়তি ভিড়। সম্প্রতি এই নিয়ে শিয়ালদহের দক্ষিণ শাখায় রেল অবরোধ করেন নিত্যযাত্রীরা।

রেলসূত্রে খবর, এবার এই সকল যাত্রীদের কথা মাথায় রেখে লেডিজ স্পেশ্যাল ট্রেন (Ladies Special Train) নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন।

সূত্রের খবর, এবার থেকে লেডিজ স্পেশ্যাল ট্রেনগুলিতে চাইলেই পুরুষ যাত্রীরা উঠতে পারবেন। গুনতে হবে না কোনও রকম জরিমানা। বা ধরবে না পুলিশে। এমনটাই খবর রেলসূত্রে।

এই বিষয়ে শনিবার রেলের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে (Ladies Special Train)। বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন,

শিয়ালদহ বিভাগ সম্প্রতি ‘মাতৃভূমি লোকাল’ ট্রেনগুলিতে যাত্রী সংখ্যা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে। দেখা গিয়েছে, এই বিশেষ মহিলা ট্রেনগুলি সম্পূর্ণ আসন পূর্ণ না করেই রোজ চলছে। সাম্প্রতিক পরিকাঠামো উন্নয়নের ফলে শিয়ালদহ বিভাগে প্রায় ৯০০টি লোকাল ট্রেন পরিষেবাকে ৯ কোচ থেকে বাড়িয়ে ১২ কোচবিশিষ্ট EMU-তে রূপান্তর করা হয়েছে। তারফলে Ladies Special Train গুলিতে সেই তুলনায় যাত্রী হচ্ছে না। অনেক আসনই ফাঁকা থাকছে।

কোচের সংখ্যা বাড়লেও দেখা গিয়েছে, ‘মাতৃভূমি লোকাল’-এর কিছু কোচ সাধারণ (পুরুষ ও মহিলা উভয়) যাত্রীদের জন্য বরাদ্দ করলেও মহিলা যাত্রীদের আরামদায়ক ও নিরাপদ যাত্রা ব্যাহত হবে না। এই বিষয়ে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন কর্তৃপক্ষ যাত্রীদের জন্য একটি নিরবচ্ছিন্ন, আরামদায়ক ও নিরাপদ যাত্রা দিতে- বিশেষত যাত্রী নিরাপত্তা এবং সুরক্ষার উপর বিশেষ গুরুত্ব দেয়।

এই ভারসাম্য বজায় রাখতেই, “মাতৃভূমি লোকাল”-এর কয়েকটি কোচ সাধারণ যাত্রীদের জন্য নির্দিষ্ট করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রী চলাচলকে আরও কার্যকর, ভিড় কমানো এবং ট্রেন পরিচালনার মানোন্নয়নের লক্ষে, শিয়ালদহ বিভাগ শীঘ্রই বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে যে, নির্দিষ্ট কয়েকটি কোচে পুরুষ যাত্রীরাও উঠতে পারবেন।

তবে রেলের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করে মাতৃভূমি লোকালেও পুরুষযাত্রীদের অনুমতি দেওয়া হবে বলে যে কথা জানানো হয়েছে তা সম্পূর্ণ সঠিক নয়। বিগত বেশ কিছু বছর ধরেই মাতৃভূমি লোকালের অন্তত তিনটি কামরাতে পুরুষ যাত্রীদের যাতায়াতের জন্য নির্ধারিত করা ছিল শিয়ালদহ সেকশনে।

এর পাশাপাশি শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং এবং বারুইপুর মাতৃভূমি লোকালে মহিলাদের জন্য সংরক্ষিত কামরাগুলিতেও পুরুষযাত্রী বিশেষ করে নেশাখোর এবং সুবিধেবাদী বেশ কিছু পুরুষ যাত্রীর নিয়মিত যাতায়াত নিয়ে বারে বারে সরব হয়েছেন মহিলা যাত্রীরা।

কিন্তু পর্যাপ্ত সংখ্যক আরপিএফ কর্মী না থাকার জন্য এবং কিছু ক্ষেত্রে আর পি এফ এর কর্মীদের সঙ্গে এই সমস্ত সমাজবিরোধী এবং নিয়ম ভঙ্গকারী পুরুষ যাত্রীদের গোপন আঁতাত থাকার ফলে সমস্যায় পড়তে হচ্ছে মহিলাদেরও।

আজকের খবর