ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Train Chaos : টিকিট কেটেও ট্রেনে উঠতে পারলেন না যাত্রীরা, বিক্ষোভ নন্দকুমারে

Train Chaos : টিকিট কেটেও ট্রেনে উঠতে পারলেন না যাত্রীরা, বিক্ষোভ নন্দকুমারে

টিকিট কেটেও ট্রেনে উঠতে না পেরে বিক্ষোভে ফেটে পড়লো যাত্রীরা ! রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে স্টেশন ম্যানেজারের সামনে বিক্ষোভে সামিল হলেন যাত্রীরা। সোমবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার স্টেশনে রেল যাত্রীদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পূর্ব....

Train Chaos : টিকিট কেটেও ট্রেনে উঠতে পারলেন না যাত্রীরা, বিক্ষোভ নন্দকুমারে

  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Train Chaos : টিকিট কেটেও ট্রেনে উঠতে পারলেন না যাত্রীরা, বিক্ষোভ নন্দকুমারে

টিকিট কেটেও ট্রেনে উঠতে না পেরে বিক্ষোভে ফেটে পড়লো যাত্রীরা ! রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

টিকিট কেটেও ট্রেনে উঠতে না পেরে বিক্ষোভে ফেটে পড়লো যাত্রীরা ! রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে স্টেশন ম্যানেজারের সামনে বিক্ষোভে সামিল হলেন যাত্রীরা। সোমবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার স্টেশনে রেল যাত্রীদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর থেকেই ব্যাপক ভিড় লেগে রয়েছে। ট্রেন থেকে বাস সবেই ভিড়ে টই টুম্বুর। এমন পরিস্থিতিতে দিঘা যাওয়ার ট্রেনের টিকিট কেটেও ভিড়ের চাপে ট্রেনে উঠতে পারলেন না বহুযাত্রী।

নন্দকুমার রেলস্টেশনের স্টেশন মাস্টার জানান, “ট্রেন ভিড় থাকায় ওনারা উঠতে পারেননি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি।”

নন্দকুমার স্টেশনে রেল যাত্রীদের বিক্ষোভকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশও। উল্লেখ্য, পাঁশকুড়া- দিঘা রেলপথে দিঘা যাওয়া এবং আসার জন্য ট্রেনের সংখ্যা খুবই কম। দুটি এক্সপ্রেস ট্রেন থাকলেও তা প্রতিনিয়ত লেটে চলে। ফলে লোকাল ট্রেন গুলিতে ভরসা সাধারণ যাত্রীদের। আর তাতেও প্রত্যেকদিন বাদুড় ঝোলা ভিড়।

সোমবার নন্দকুমার স্টেশন থেকে দিঘা যাওয়ার জন্য টিকিট কেটেছিলেন কয়েকশো যাত্রী। এদিকে পাঁশকুড়া থেকেই ট্রেন ভর্তি হয়ে যাওয়ায় নন্দকুমার স্টেশনে ট্রেনে উঠতেই পারলেন না বহু যাত্রী। এতে সমস্যা পড়েন তারা। এমন পরিস্থিতিতে দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ। গত কয়েকদিন আগে একইভাবে লবণ সত্যাগ্রহ স্মারক রেলস্টেশনেও টিকিট কেটে ভিড় ট্রেনে উঠতে পারেননি বহুযাত্রী। সেদিনও বিক্ষোভের সামিল হয়েছিলাম তারা।

ট্রেনে বাড়তে থাকা ভীড়কে লক্ষ্য করে বগি বাড়ানোর দাবি তুলেছেন যাত্রীরা

আজকের খবর